Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অবৈধ মোবাইল ফোনের রাজত্বে এনইআইআরের স্থবিরতা: কে নাড়ায় ‘অদৃশ্য কলকাঠি?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 18 April 2025
অবৈধ মোবাইল ফোনের রাজত্বে এনইআইআরের স্থবিরতা: কে নাড়ায় ‘অদৃশ্য কলকাঠি?
Share on FacebookShare on Twitter

দেশে অবৈধ মোবাইল ফোনের সয়লাব ঠেকাতে একের পর এক পরিকল্পনা নেয়া হলেও তা কার্যকর হচ্ছে না। তিন তিনবার উদ্যোগ নিয়েও ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। প্রশ্ন উঠেছে—বারবার এই উদ্যোগ থমকে যায় কেন? কে বা কারা নাড়ায় সেই ‘অদৃশ্য কলকাঠি’?

সরকার যখন ডিজিটাল নিরাপত্তা ও রাজস্ব বৃদ্ধির লক্ষ্য নিয়ে এগোচ্ছে, তখনই বারবার গোঁজামিল লেগে যাচ্ছে এই গুরুত্বপূর্ণ প্রকল্পে। চলতি বছরের শুরুতেই সব প্রস্তুতি শেষ হলেও, হঠাৎ করেই পেছালো এনইআইআর চালুর সিদ্ধান্ত। এতে আবারও দীর্ঘায়িত হলো প্রকল্পটি, বাড়লো খরচ—আর রাজস্ব হারানোর ক্ষতি তো আছেই।

জানা গেছে, বর্তমানে দেশের মোবাইল বাজারের আকার প্রায় ১৫ হাজার কোটি টাকা। এই বাজারের প্রায় ৪০-৫০ শতাংশ দখল করে রেখেছে অবৈধ বা চোরাই মোবাইল ফোন। এক পরিসংখ্যানে দেখা যায়, দেশে সচল থাকা প্রায় ২০ লাখ আইফোনের মধ্যে বৈধ মাত্র ২০০টি! স্যামসাংয়ের ক্ষেত্রেও প্রায় ১.৫ কোটির বেশি হ্যান্ডসেট অবৈধভাবে সচল। অথচ এসব ফোন বিটিআরসির আইএমইআই ডেটাবেইজে নেই।

এনইআইআর বাস্তবায়নে বারবার পেছানোয় ক্ষোভ প্রকাশ করেছেন মোবাইল হ্যান্ডসেট খাতের উদ্যোক্তারা। মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইওবি)-এর সভাপতি জাকারিয়া শাহিদ বিস্ময় প্রকাশ করে বলেন, ‘বারবার কেন উদ্যোগ নেওয়া হয়েও পিছিয়ে আসে বিটিআরসি? কে বা কারা বাধা দিচ্ছে, সেটা জানাটাই এখন গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘বাজারে উৎপাদিত হ্যান্ডসেটের প্রায় ৯৯ শতাংশ দেশে উৎপাদিত হলেও চোরাই পণ্যে বাজার ভরে গেছে। বৈধ আমদানিতে যেখানে ৫৮ শতাংশ পর্যন্ত শুল্ক, সেখানে অবৈধ ফোনে কোনো কর নেই—ফলে বিনিয়োগকারীরা মার খাচ্ছেন, সরকার হারাচ্ছে হাজার হাজার কোটি টাকা রাজস্ব।’

বিশেষজ্ঞরা বলছেন, শুধু রাজস্ব নয়—নিরাপত্তার দিক থেকেও এই অবৈধ ফোনগুলো ঝুঁকিপূর্ণ। এগুলো সিম রেজিস্ট্রেশনের বাইরে থাকায় অপরাধীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

এদিকে বিটিআরসি জানায়, এনইআইআর সচল রাখতেই তাদের প্রতি মাসে খরচ করতে হচ্ছে ৩.৫৯ লাখ টাকা, নতুন করে এএমসি করতে বছরে ব্যয় হবে ৩.৫ কোটি টাকা। অথচ কার্যকর ব্যবহার না থাকায় এই ব্যয় অর্থহীন বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, ‘সবচেয়ে বড় প্রয়োজন হলো স্মার্টফোনকে সবার নাগালে আনা। আমরা এনবিআরে হ্যান্ডসেটের ওপর কর কমানোর সুপারিশ করেছি। একইসঙ্গে এনইআইআর বাস্তবায়নের কাজও চলছে।’

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ‘এনইআইআর কার্যকর করতে নির্দেশনা দেয়া হয়েছে। যোগ্য ও অভিজ্ঞ দেশীয় প্রতিষ্ঠানকে নিয়মতান্ত্রিক উপায়ে দায়িত্ব দেওয়া হবে।’

সব মিলিয়ে এখন সবার প্রশ্ন—এতদিন ধরে কেন এই প্রকল্প বাস্তবায়িত হলো না? কেন বিটিআরসি নিজেই নিজেকে আটকে রাখে? জনগণের প্রত্যাশা, এবারের উদ্যোগ যেন আর থেমে না যায়—এনইআইআর যেন হয় প্রযুক্তি ও স্বচ্ছতার নতুন দিগন্ত।

বাংলাদেশে ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার অন্যতম প্রধান সহায়ক হচ্ছে মোবাইল হ্যান্ডসেট। অথচ, এই খাতেই যখন বিশৃঙ্খলা, অনিয়ম ও অবৈধ প্রবাহ চলতে থাকে, তখন সেটি শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, রাষ্ট্রের রাজস্ব, বিনিয়োগ ও নিরাপত্তা—তিনটি স্তম্ভকেই চ্যালেঞ্জের মুখে ফেলে। এনইআইআরের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প বছরের পর বছর অদৃশ্য কোনো প্রভাবের কারণে থমকে থাকায় সাধারণ মানুষ, বিনিয়োগকারী এবং দেশপ্রেমিক নাগরিকদের মনে প্রশ্ন জাগে—এই কলকাঠি নাড়ায় কারা? রাষ্ট্রের স্বার্থের বিপরীতে এতো বড় পরিসরে দুর্বলতা বা ইচ্ছাকৃত বিলম্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এখনই সময়, কঠোর রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে এই প্রকল্পকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার। এতে শুধু অবৈধ হ্যান্ডসেট বন্ধ হবে না, বরং সরকারের হাজার কোটি টাকার রাজস্ব রক্ষা পাবে, বিনিয়োগকারীদের আস্থা ফিরবে, কর্মসংস্থান নিশ্চিত হবে এবং অপরাধ দমন সহজ হবে। এনইআইআর যেন আর বিলম্বের শিকার না হয়, বরং একটি কার্যকর ও দায়িত্বশীল রাষ্ট্রের প্রতিচ্ছবি হয়ে উঠে—এই প্রত্যাশা এখন দেশের প্রতিটি নাগরিকের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধ মোবাইলঅবৈধ মোবাইল হ্যান্ডসেটঅবৈধ মোবাইলফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেট প্যাকেজে ৩ দিনের মেয়াদ ফিরছে!
টেলিকম

দেশে এক মাসে ইন্টারনেট গ্রাহক বাড়লো সাড়ে ৪৩ লাখ

আপনার কাপড়ের যত্নে স্যামসাং নিয়ে এলো এক অনন্য সমাধান
প্রযুক্তি সংবাদ

আপনার কাপড়ের যত্নে স্যামসাং নিয়ে এলো এক অনন্য সমাধান

ডিএসআরএল ক্যামেরাকেও হার মানাবে রেডমির এই স্মার্টফোন, রইল দাম ও ফিচার
নির্বাচিত

ডিএসআরএল ক্যামেরাকেও হার মানাবে রেডমির এই স্মার্টফোন, রইল দাম ও ফিচার

আমাজনের পরিবেশবান্ধব ই-রিকশা
নির্বাচিত

আমাজনের পরিবেশবান্ধব ই-রিকশা

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

ভেঞ্চারসুক-এর নেতৃত্বে ১২ মিলিয়ন ডলারের ফান্ড রেইজ করেছে পাঠাও 
নির্বাচিত

ভেঞ্চারসুক-এর নেতৃত্বে ১২ মিলিয়ন ডলারের ফান্ড রেইজ করেছে পাঠাও 

Load More

ট্রেন্ডিং টপিক

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ
প্রযুক্তি সংবাদ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু
প্রযুক্তি বাজার

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি
প্রযুক্তি সংবাদ

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

মোবাইল ফোনের তরঙ্গ নবায়নে বেসরকারি অপারেটরদের জন্য একের...

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 April 2025

অবৈধ মোবাইল ফোনের রাজত্বে এনইআইআরের স্থবিরতা: কে নাড়ায় ‘অদৃশ্য কলকাঠি?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix