Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্লকচেইন অলিম্পিয়াড শুরু হচ্ছে ২৩ জুলাই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৭ জুলাই ২০২৩
ব্লকচেইন অলিম্পিয়াড শুরু হচ্ছে ২৩ জুলাই
Share on FacebookShare on Twitter

আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৩। দেশে চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। তিন দিনব্যাপী প্রতিযোগিতা শেষ হবে ২৫ জুলাই। ওই দিন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষ হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের। এ প্রতিযোগিতার আয়োজক ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ।

আজ সোমবার (১৭ জুলাই) আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের আহ্বায়ক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের সমন্বয়ক হাবীবুল্লাহ এন করিম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রতিযোগিতায় ১১৮টি দল নিবন্ধন করে, যাদের মধ্য থেকে ৪০টি দলকে চূড়ান্ত পর্বে মনোনীত করা হয়। এদের মধ্যে থেকে হোয়াইটপেপার মূল্যায়ণের মাধ্যমে চারটি দলকে বিজয়ী ঘোষণা করা হবে। স্টুডেন্ট ক্যাটাগরিতে বিজয়ী চার দলের মধ্যে প্রথম পুরস্কার থাকবে ‘‌প্রফেসর জামিলুর রেজা চৌধুরী’ চ্যাম্পিয়ন পুরস্কার, দ্বিতীয় পুরস্কার রানার্স আপ, চতুর্থ পুরস্কার ব্রোঞ্জ এবং চতুর্থ পুরস্কার ‘‌বেস্ট প্রোটোটাইপ’। চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং ব্রোঞ্জ পুরস্কার হিসেবে থাকছে যথাক্রমে ২ লাখ, ১ লাখ ও ৫০ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার। আর প্রফেশনাল ক্যাটাগরিতে সুযোগ থাকবে নগদ ৫ লাখ টাকা পুরস্কার জেতার।

এছাড়াও তিন দিনের এই আয়োজনে অনলাইনে চারটি সেমিনারের আয়োজন করা হবে যেখানে দেশী-বিদেশী বক্তারা অংশ নেবেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন চতুর্থ শিল্পবিপ্লবের সময়ে ডাটা জালিয়াতি, প্রতারণা ও হ্যাকারদের মোকাবেলায় ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, এ অলিম্পিয়াড ব্লকচেইন ব্যবহার সম্পর্কে পরিচয় করিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এই প্রতিযোগিতার আয়োজনে অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে টেকনহেভেন কোম্পানি লিমিটেড, আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং তথ্য প্রযুক্তি খাতের ব্যবসায়ীদের সংগঠন বেসিস। পার্টনার প্রতিষ্ঠান হিসেবে থাকবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আইএফসি, বিকাশ, জনতা ব্যাংক ও রুপালি ব্যাংক।

এই বিভাগ থেকে আরও পড়ুন

হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার লুকিয়ে রাখবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে ৯টি ভুল কখনই করবেন না

স্মার্ট টেলিভিশনে ক্লাউড গেমিং যুক্ত করবে স্যামসাং
নির্বাচিত

স্মার্ট টেলিভিশনে ক্লাউড গেমিং যুক্ত করবে স্যামসাং

আপনার স্মার্টফোনের সঠিক চার্জার কোনটি?
কিভাবে করবেন

স্মার্টফোন দ্রুত চার্জ করার ৫ কৌশল

বিজয় দিবসে গেমস খেলে পুরস্কার জিতে নেয়ার সুযোগ দিচ্ছে লাইকি
প্রযুক্তি সংবাদ

বিজয় দিবসে গেমস খেলে পুরস্কার জিতে নেয়ার সুযোগ দিচ্ছে লাইকি

প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিলে ওয়ালটনের ৩ কোটি টাকা অনুদান
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিলে ওয়ালটনের ৩ কোটি টাকা অনুদান

গুগল সরিয়ে দিল প্লে স্টোর থেকে এই জনপ্রিয় অ্যাপ, আপনার মোবাইলে নেই তো?
প্রযুক্তি সংবাদ

গুগল সরিয়ে দিল প্লে স্টোর থেকে এই জনপ্রিয় অ্যাপ, আপনার মোবাইলে নেই তো?

Load More

ট্রেন্ডিং টপিক

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?
নির্বাচিত

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস
বিবিধ

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস

ইরানে হামলার হুমকি ট্রাম্পের
বিবিধ

ইরানে প্রয়োজনে স্থল অভিযান চালানো হবে : ট্রাম্প

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর
শিক্ষা ও ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

রাজধানীর তেজগাঁও কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এলএলবি...

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix