Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিজয় দিবসে গেমস খেলে পুরস্কার জিতে নেয়ার সুযোগ দিচ্ছে লাইকি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
বিজয় দিবসে গেমস খেলে পুরস্কার জিতে নেয়ার সুযোগ দিচ্ছে লাইকি
Share on FacebookShare on Twitter

বিশ্বের শীর্ষস্থানীয় স্বল্প দৈর্ঘ্যের ভিডিও প্ল্যাটফর্ম লাইকি বাংলাদেশের ৫০তম বিজয় দিবসকে সামনে রেখে চালু করতে যাচ্ছে একটি বিশেষ ক্যাম্পেইন।

এই ক্যাম্পেইনের জন্য লাইকি বিশেষ এইচফাইভ গেম ডিজাইন করেছে। লাইকি ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে সাইন ইন করে, ভিডিও তৈরি এবং হ্যাশট্যাগ দিয়ে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে, নির্দিষ্ট লাইকি অ্যাকাউন্টগুলো ফলো করে এবং বিভিন্ন শো দেখার মতো কাজগুলো শেষ করে ভার্চুয়াল ফুল জিততে পারবেন। সংগৃতীত ফুলগুলো ভার্চুয়াল স্মৃতিস্তম্ভে অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানো যাবে, যা এই দিবসটির তাৎপর্যকে তুলে ধরবে।

এই ক্যাম্পেইনটির মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করা এবং উৎসবের আবহ তৈরি করা। টয়া ও সিয়ামের মতো তরুণ আইকনরা অনলাইন মাধ্যমে ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের সাথে দিবসটি উদযাপন করবে। ক্যাম্পেইনে অংশ নেয়া ভাগ্যবান বিজয়ীদের মোবাইল ফোন এবং ক্যাশ প্রাইজ জিতে নেয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি, তাদের জন্য থাকছে আকর্ষণীয় ভিজ্যুয়াল ইফেক্ট, ক্যুপনস অব বুস্ট, বিজয় দিবসের বিশেষ ব্যাজ এবং থ্যাংক-ইউ লেটার।

১৬ই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। চলতি বছর কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে দেশের মানুষ একসাথে মিলে এই ঐতিহাসিক দিনটি উদযাপন করতে পারবে না। এই প্রতিকূল সময়ে, দেশের মানুষের বিজয়ের দিনটিকে উদযাপন করতে লাইকি তাদের ব্যবহারকারীদের জন্য একটি উদ্ভাবনী ক্যাম্পেইন চালু করার পরিকল্পনা করেছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে ব্যবহারকারীরা সামাজিক দূরত্ব বজায় রেখে এ বছরের বিজয় দিবস উদযাপন করতে পারবেন।

স্বল্প দৈর্ঘ্যের ভিডিও প্ল্যাটফর্ম লাইকি’র অধিকাংশ ব্যবহারকারীরাই তরুণ। এই সব তরুণরা তাদের সকল ধরনের সামাজিক কর্মকাণ্ডে বর্তমান সময়ের ট্রেন্ডি বিষয়গুলোকে ফুটিয়ে তোলেন। তরুণদের দেশের চেতনায় উদ্বুদ্ধ করার পাশাপাশি নানাভাবে তাদের ক্ষমতায়নের মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই লাইকি’র লক্ষ্য। বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, সশস্ত্র বাহিনীর সম্মিলিত সামরিক কুচকাওয়াজ (প্যারেড) এবং জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সাধারণত বাংলাদেশে বিজয় দিবস উদযাপন করা হয়। কিন্তু, বৈশ্বিক মহামারির কারণে চলতি বছর জনসমাগমের মাধ্যমে দিবসটি উদযাপন না করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমতাবস্থায়, তরুণদের বিজয় দিবস উদযাপনের জন্য এই ব্যতিক্রমী সল্যুশন নিয়ে এসেছে লাইকি। লাইকি’র এই উদ্ভাবনী আইডিয়ার মাধ্যমে তরুণরা মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের ভার্চুয়ালি সম্মান জানাতে পারবেন।

এ নিয়ে জয়, হেড অব বাংলাদেশ অপারেশন্স, লাইকি বাংলাদেশ বলেন, ‘বাংলাদেশের তরুণদের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিষয়ে সচেতন করতে ও তাদের মাঝে বিজয়ের চেতনা ছড়িয়ে দেয়ার দায়বদ্ধতা থেকেই আমরা এই ক্যাম্পেইনটি চালু করেছি। বর্তমান প্রজন্ম তাদের সকল ধরনের কর্মকাণ্ডে নিজেদের একটু ভিন্নভাবে উপস্থাপন করতে পছন্দ করেন। আমাদের বিজয় দিবসের বিশেষ ক্যাম্পেইনটি বিজয় দিবসের তাৎপর্য ও তরুণদের অগ্রাধিকার দিয়ে ডিজাইন করা হয়েছে। কোভিড-১৯ বৈশ্বিক মহামারির সময়ে আমাদের এই বিশেষ ক্যাম্পেইনটি সফল হবে বলে আমরা প্রত্যাশা করছি।’

ক্যাম্পেইনটি আগামী ১০ ডিসেম্বর শুরু হয়ে চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: লাইকি

এই বিভাগ থেকে আরও পড়ুন

৬৪ মেগাপিক্সেলের ৫টি রিয়ার ক্যামেরার স্মার্টফোন ছাড়লো ওয়ালটন
নির্বাচিত

৬৪ মেগাপিক্সেলের ৫টি রিয়ার ক্যামেরার স্মার্টফোন ছাড়লো ওয়ালটন

জেনেনিন সারাবিশ্বে মোবাইলে পর্ন দেখায় শীর্ষে কোন দেশ?
প্রযুক্তি সংবাদ

জেনেনিন সারাবিশ্বে মোবাইলে পর্ন দেখায় শীর্ষে কোন দেশ?

ইউএসবি ড্রাইভ দিয়ে ছড়াচ্ছে ভয়ংকর ম্যালওয়্যার, সতর্ক না হলে বড় বিপদ!
প্রযুক্তি পরামর্শ

ইউএসবি ড্রাইভ দিয়ে ছড়াচ্ছে ভয়ংকর ম্যালওয়্যার, সতর্ক না হলে বড় বিপদ!

জুলাই মাস থেকে বন্ধ হচ্ছে অবৈধ হ্যান্ডসেট
নির্বাচিত

প্রতিদিন নিবন্ধিত মোবাইল হ্যান্ডসেটের ১০ শতাংশই নকল

ক্যাবল ছাড়াই টিভি দেখার ডিটিএইচ সেবার উদ্বোধন কাল
প্রযুক্তি সংবাদ

ক্যাবল ছাড়াই টিভি দেখার ডিটিএইচ সেবার উদ্বোধন কাল

অ্যান্ড্রয়েড ডিভাইসের সংখ্যা কত?
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ডিভাইসের সংখ্যা কত?

Load More

ট্রেন্ডিং টপিক

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮
ফিচার

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে
নির্বাচিত

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম
নির্বাচিত

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ ডিসেম্বর ২০২০

বিজয় দিবসে গেমস খেলে পুরস্কার জিতে নেয়ার সুযোগ দিচ্ছে লাইকি

Techzoom.TV |
TechzoomTV