Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মুনাফায় স্যামসাংয়ের তুলনায় এগিয়ে টিএসএমসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
মুনাফায় স্যামসাংয়ের তুলনায় এগিয়ে টিএসএমসি
Share on FacebookShare on Twitter

মেমোরি চিপ উৎপাদনের দিক থেকে বিশ্বের সবচেয়ে পরিচিত কোম্পানি হচ্ছে স্যামসাং ইলেকট্রনিকস। তবে বর্তমানে মুনাফা অর্জনের দিক থেকে প্রতিযোগী তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং করপোরেশনের (টিএসএমসি) তুলনায় পিছিয়ে পড়েছে স্যামসাং। বৈশ্বিক অর্থনীতির মন্থর গতির কারণে টানা চার প্রান্তিক ধরে সেমিকন্ডাক্টর ব্যবসায় প্রবৃদ্ধির মুখ দেখতে পারছে না দক্ষিণ কোরিয়ার এ প্রযুক্তি জায়ান্ট।

শিল্প খাতসংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে টিএসএমসির মুনাফা আগের বছরের তুলনায় ১০ শতাংশ কমে ১ হাজার ৫৫৩ কোটি ডলারে পৌঁছেছে। বাজার বিশ্লেষকদের পূর্বাভাসের তুলনায় যা সামান্য বেশি। কিন্তু স্মার্টফোনসহ অন্যান্য ডিভাইসের চাহিদা কমে যাওয়ায় চিপ বিক্রিতে মন্দাভাব কাটাতে পারেনি কোম্পানিটি।

অন্যদিকে স্যামসাং ইলেকট্রনিকস সম্প্রতি দ্বিতীয় প্রান্তিকের আয় নির্দেশিকার বিষয়ে জানিয়েছে। কিন্তু আলাদাভাবে কোনো ব্যবসার তথ্য প্রকাশ করেনি। তবে বাজার তদারক সংস্থা ও সংশ্লিষ্টদের ধারণা, দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটির চিপ বিজনেস ডিভিশন, ডিভাইস সলিউশন ১ হাজার ১০ থেকে ১ হাজার ৮০ কোটি ডলার আয় করবে, যা আগের বছরের ২ হাজার ২১০ কোটি ডলারের প্রায় অর্ধেক।

কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি এপ্রিল-জুন প্রান্তিকে ৪৬ কোটি ৬০ লাখ ডলার পরিচালন মুনাফা অর্জনের পূর্বাভাস দিয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৩ শতাংশ কম। বাজার বিশ্লেষকদের মতে, স্যামসাংয়ের ডিএস ডিভিশনের বিক্রি যদি পূর্বাভাসের সঙ্গে মিলে যায় তাহলে এটি টানা চতুর্থ প্রান্তিকের মতো তাইওয়ানের শীর্ষ ফাউন্ড্রি লিডারের কাছে শীর্ষস্থান হারাবে।

মুনাফা অর্জনের দিক থেকে ২০২১ সালে চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্টেলকে ছাড়িয়ে যায় স্যামসাং। মেমোরি চিপের বিক্রি বাড়ায় তিন বছর পর প্রথমবারের মতো শীর্ষে উঠে আসে কোম্পানিটি। কিন্তু এ পণ্যের বাজারে ধস নামায় গত বছরের তৃতীয় প্রান্তিক থেকে আবারো পিছিয়ে পড়ে কোম্পানিটি। ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে টিএসএমসি ১ হাজার ৯৫০ কোটি ডলার মূ্ল্যের পণ্য বিক্রি করেছে। যেখানে স্যামসাংয়ের ডিএস ডিভিশনের বিক্রির পরিমাণ ছিল ১ হাজার ৭৮০ কোটি ডলার। চতুর্থ প্রান্তিকে তাইওয়ানের ফার্ম ও কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি যথাক্রমে ১ হাজার ৯৯০ ও ১ হাজার ৫৬০ কোটি ডলারের পণ্য বিক্রি করেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে দুটি কোম্পানির মধ্যে বিক্রির এ দূরত্ব আরো বেড়ে যায়।

তৃতীয় প্রান্তিকের জন্য ১ হাজার ৬৭০ থেকে ১ হাজার ৭৫০ কোটি ডলার মুনাফা অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছে টিএসএমসি। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, চিপ উৎপাদন কমানোর কারণে স্যামসাং যে সমস্যার সম্মুখীন হয়েছে বা লোকসানের মুখে পড়েছে তৃতীয় প্রান্তিক থেকে হয়তো তা অনেকটাই কাটিয়ে উঠতে পারবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইন্টেলটিএসএমসিমেমোরি চিপস্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনে ইউটিউব ব্যবহারে গুনতে হবে টাকা!
নির্বাচিত

ইউটিউবের আয় হাজার কোটি ডলার ছাড়াল, শীর্ষে অবস্থান আরও সুদৃঢ়

ডিজিটাল বাংলাদেশের স্থপতি সজীব ওয়াজেদ জয়
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল বাংলাদেশের স্থপতি সজীব ওয়াজেদ জয়

রিয়েলমির নতুন স্মার্টফোন আপনার কল্পনাকেও হার মানাবে
নির্বাচিত

রিয়েলমির নতুন স্মার্টফোন আপনার কল্পনাকেও হার মানাবে

ডিজিটাল বিশ্বাস পুনর্গঠনে গণমাধ্যম, সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল বিশ্বাস পুনর্গঠনে গণমাধ্যম, সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান

যুক্তরাষ্ট্রে চিপ কারখানা করছে টিএসএমসি
প্রযুক্তি সংবাদ

চিপের জন্য টিএসএমসিকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

বৈপ্লবিক পরিবর্তন আনবে চারটি ফিনটেক সেবা
প্রযুক্তি সংবাদ

বৈপ্লবিক পরিবর্তন আনবে চারটি ফিনটেক সেবা

Load More

ট্রেন্ডিং টপিক

প্রযুক্তি জগতে হুয়াওয়ে কেন এত আলোড়ন সৃষ্টি করছে?
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি জগতে হুয়াওয়ে কেন এত আলোড়ন সৃষ্টি করছে?

শক্তিশালী প্রসেসরের সাথে আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি
প্রযুক্তি সংবাদ

শক্তিশালী প্রসেসরের সাথে আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শাওমির নতুন ফোনে সুপার ব্যাটারি ব্যাকআপসহ আরও যা থাকছে
নির্বাচিত

শাওমির নতুন ফোনে সুপার ব্যাটারি ব্যাকআপসহ আরও যা থাকছে

ইউরোপে বড় শাস্তির মুখে গুগল, রেকর্ড জরিমানার আভাস
প্রযুক্তি সংবাদ

গুগলের গোপন তথ্যে বাজি ধরে ১২ লাখ ডলার লাভ, কর্মী গ্রেপ্তার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা
নির্বাচিত

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা

আধুনিক বিশ্বে প্রতিটি প্রযুক্তি কোম্পানিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ জুলাই ২০২৩

মুনাফায় স্যামসাংয়ের তুলনায় এগিয়ে টিএসএমসি

Techzoom.TV |
TechzoomTV