Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যুক্তরাষ্ট্রের সুরক্ষায় কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তার কোম্পানি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 28 July 2023
যুক্তরাষ্ট্রের সুরক্ষায় কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তার কোম্পানি
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন প্রযুক্তি খাতের অন্যতম আলোচ্য বিষয়। এর ব্যবহার যেমন ইতিবাচক, তেমনি অপব্যবহারও ক্ষতিকর। এরই মধ্যে সাইবার হামলা পরিচালনাকারীরা প্রযুক্তিটি ব্যবহারের মাধ্যমে এগিয়ে গেছে অনেকটাই। আর এ প্রযুক্তি থেকে যুক্তরাষ্ট্র ও এর অধিবাসীদের সুরক্ষিত রাখার অঙ্গীকার করেছে এআইনির্ভর একাধিক প্রতিষ্ঠান।

অঙ্গীকারের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করা এবং এর ফল পরবর্তী সময়ে জনসম্মুখে প্রকাশ করার বিষয়ও রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দেয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অ্যামাজন, অ্যানথ্রোপিক, গুগল, ইনফ্লেকশন, মেটা, মাইক্রোসফট ও ওপেনএআইয়ের মুখপাত্ররা।

এআই প্রযুক্তির সক্ষমতা নিয়ে বেশ কয়েকবার সতর্কবার্তা আসার পর পরই এমন ঘোষণা এল। বিভিন্ন কোম্পানি যে গতিতে এআইয়ের বিকাশ ঘটাচ্ছে, তার ফলে ভুল তথ্য ছড়ানোর শঙ্কা তৈরি হয়েছে, বিশেষ করে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ভয় বেশি।

বাইডেন বলেন, ‘আমাদের গণতন্ত্র ও মূল্যবোধের জন্য উদীয়মান প্রযুক্তিগুলোর সম্ভাব্য হুমকির ওপর পরিষ্কার দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি সেটি নিয়ে সতর্ক থাকতে হবে।’ অন্যদিকে সম্প্রতি লামা ২ নামে নিজস্ব এআই টুল উন্মোচন করেছে ফেসবুকের মালিক কোম্পানি মেটা। মেটার বৈশ্বিক গণসংযোগ বিভাগের প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেন, ‘এ প্রযুক্তি নিয়ে একটু বেশিই উন্মাদনা ছড়িয়েছে।’

সম্প্রতি স্বাক্ষরিত চুক্তির অংশ হিসেবে কোম্পানিগুলো বেশকিছু শর্ত পালনে একমত হয়েছে। সেগুলো হলো কোনো এআই ব্যবস্থা উন্মোচনের আগে কোম্পানির ভেতর ও বাইরের বিশেষজ্ঞদের মাধ্যমে এর নিরাপত্তা পরীক্ষা করা।

লোকজন যেন জলছাপ দেখে এআই তৈরি কনটেন্ট চিহ্নিত করতে পারে, সেটি নিশ্চিত করতে হবে। এআইয়ের সক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করতে হবে। পক্ষপাত, বৈষম্য ও নিরাপত্তা লঙ্ঘনের মতো ঝুঁকি নিয়ে গবেষণা করতে হবে।

অন্য বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, তাদের লক্ষ্যমাত্রা হলো মানুষ যেন সহজেই বুঝতে পারে যেকোনো অনলাইন কনটেন্টগুলো এআইয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে তা নির্ধারণ করা।

বাইডেন বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর সেটা আমাদের সঠিকভাবে পালন করতে হবে। আবার এর উল্টোটাও ঘটার ব্যাপক সম্ভাবনা রয়েছে।’

জুনে স্যানফ্রান্সিসকো সফরের সময় এআইয়ের মাধ্যমে তৈরি কনটেন্টে জলছাপ যুক্তের বিষয়ে ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যানের সঙ্গে আলোচনা করেন ইইউ কমিশনার থিয়েরি ব্রেটন। ভিডিওযুক্ত এক টুইটে ব্রেটন লেখেন, ‘আমাদের সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছি, বিশেষ করে জলছাপের বিষয়টি।’

সম্প্রতি স্বাক্ষরিত এ ঐচ্ছিক সুরক্ষা ব্যবস্থার চুক্তিকে যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর কঠোর নিয়ন্ত্রণ আনার পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে বিবিসি। পাশাপাশি, একটি নির্বাহী আদেশ নিয়ে কাজ করার কথাও বিবৃতিতে জানিয়েছে মার্কিন প্রশাসন।

হোয়াইট হাউজ বলছে, এআই প্রযুক্তির বিকাশ ও ব্যবহার নিয়ন্ত্রণে আন্তর্জাতিক ফ্রেমওয়ার্ক প্রতিষ্ঠার লক্ষ্যে তারা মিত্র দেশগুলোর সঙ্গেও কাজ করবে। এ প্রযুক্তি নিয়ে তৈরি শঙ্কাগুলোর মধ্যে ভুল তথ্য তৈরি করে সমাজের ভারসাম্য নষ্ট করার ঝুঁকি রয়েছে। এমনকি এটি মানবতার অস্তিত্বের জন্যও ঝুঁকিপূর্ণ বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দ. কোরিয়ায় টিভি রপ্তানির মাধ্যমে ওয়ালটন ব্র্যান্ডের যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

দ. কোরিয়ায় টিভি রপ্তানির মাধ্যমে ওয়ালটন ব্র্যান্ডের যাত্রা শুরু

গিগাবাইট পার্টনার কানেক্ট প্রোগ্রাম: প্রযুক্তি ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা
প্রযুক্তি সংবাদ

গিগাবাইট পার্টনার কানেক্ট প্রোগ্রাম: প্রযুক্তি ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা

প্রিমিয়ার ব্যাংক
অর্থ ও বাণিজ্য

প্রিমিয়ার ব্যাংকে সাত বছরে ৩,০৮৮ কোটি টাকার অনিয়ম

দুর্দান্ত গেমিং প্রসেসরে আসছে রেডমি নোট১১টি প্রো প্লাস
নির্বাচিত

দুর্দান্ত গেমিং প্রসেসরে আসছে রেডমি নোট১১টি প্রো প্লাস

ফেসবুক প্রফেশনাল মুড আসলে কী?
কিভাবে করবেন

ফেসবুকে বন্ধু বাড়ানোর উপায়

ওয়ালটন এসিতে ১২ বছরের বিদ্যুৎ বিল ফ্রি’র সুযোগ
নির্বাচিত

ওয়ালটন এসিতে ১২ বছরের বিদ্যুৎ বিল ফ্রি’র সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

সপ্তাহের সবচেয়ে পঠিত

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 July 2023

যুক্তরাষ্ট্রের সুরক্ষায় কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তার কোম্পানি

Techzoom.TV |
TechzoomTV