Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপল আনছে বেজেলহীন আইফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 2 August 2023
অ্যাপল আনছে বেজেলহীন আইফোন
Share on FacebookShare on Twitter

আমাদের অনেকেই যখন নতুন আইফোন সিরিজ ১৫ দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন আইফোন নিয়ে একেবারেই নতুন একটি তথ্য সামনে এসেছে। তবে সেটা নিশ্চিতভাবেই আইফোন ১৬ নিয়ে নয়। বরং ভবিষ্যৎ আইফোন দেখতে কেমন হবে, সেটাই বলা হয়েছে তাতে।

বলা হচ্ছে, আগামীর আইফোন হবে সম্পূর্ণ ‘বেজেল-লেস’ তথা খাঁজ বা কিনারাহীন। অর্থাৎ তাতে একেবারেই কোনো খাঁজ থাকবে না। সেটা হবে ফুল স্ক্রিন আইফোন। এছাড়া এতে আন্ডার ডিসপ্লে ফেস আইডিও থাকবে।

ফোন বা টিভির স্ক্রিনের চারপাশে যে ফাঁকা জায়গা থাকে তাকে বেজেল বলে। আইফোনের ওপরের দিকে এমন একটি ফাঁকা জায়গা রয়েছে। ২০১৭ সালে অ্যাপল আইফোন এক্স লঞ্চ হয়েছিল। এতে সুপার স্লিম সাইড বেজেল, সেলফি ক্যামেরা ও ফেস আইডি রাখার জন্য ডিসপ্লের ওপরে একটি অপেক্ষাকৃত পুরু নচ ছিল, যা অ্যাপলের ইতিহাসে প্রথম।

গত বছর অ্যাপল আইফোন ১৪ সিরিজ পর্যন্ত ডিজাইন কমবেশি একই রকম ছিল। বর্তমান আইফোন মডেলে কোম্পানি নচের ডিজাইন পরিবর্তন করেছে এবং সেই জায়গায় একটি নতুন ফিচার যুক্ত হয়েছে, যাকে কোম্পানি ‘ডায়নামিক আইল্যান্ড’ বলছে।

তবে মনে করা হচ্ছে, আইফোনে শিগগিরই বদল আসবে এবং আল্টিমেট এজ-টু-এজ ডিসপ্লে এক্সপেরিয়েন্সের জন্য নচ ও বেজেল ছাড়াই আইফোন বাজারে আসবে। চীনভিত্তিক আইস ইউনিভার্স জানিয়েছে, অ্যাপল এরই মধ্যে জিরো-বেজেল বা নচহীন আইফোন নিয়ে কাজ শুরু করেছে। আরও জানিয়েছে, বেজেল বা নচহীন ওএলইডি স্ক্রিন তৈরি করার জন্য অ্যাপল স্যামসাং ও এলজির সঙ্গে কাজ করছে। ইউপিসি প্রযুক্তি ব্যবহার করে তৈরি নতুন এই আইফোনগুলো দেখতে হবে এক টুকরো কাঁচের মতো।

এছাড়া আইস ইউনিভার্স আরও জানিয়েছে, অ্যাপলের নতুন আইফোনের বডি হবে পুরোটাই হবে কাঁচের। যা একটি নতুন ধরণের অতি-শক্তিশালী কাঁচ ব্যবহার করে তৈরি করা হবে। এর ফলে নতুন আইফোনগুলো একটি বন্ধ ক্রিস্টাল বক্সের মতো দেখাবে। যার মাধ্যমে এটি ‘ভবিষ্যতের মোবাইল ফোন’ হয়ে উঠবে।

চলতি বছর আইফোন সিরিজের নতুন আইফোন ১৫ বাজারে আসার কথা। আগামী সেপ্টেম্বর মাসেই এটি লঞ্চ করার থাকলেও আরও এক বা দুই মাস পেছাতে পারে বলে জানিয়েছে কোম্পানি। অ্যাপলের সবচেয়ে বড় চমক আইফোন সিরিজ। যার জন্য প্রতীক্ষা করেন বিশ্বের কোটি কোটি ব্যবহারকারী। প্রত্যেক সিরিজেই নতুন কিছু চমক দেয় অ্যাপল। আইফোন ১৫-তেও তেমনটাই আশা করা হচ্ছে।

আইফোন ১৫ লঞ্চ না হলেও এরই মধ্যে এর কিছু ফিচার্স তথা বৈশিষ্ট্যের কথা ফাঁস হয়ে গেছে। যা নিয়ে টেক মহলে চলছে জোর আলোচনা। জানা যাচ্ছে, আইফোন ১৫ সিরিজের মতো এতেও থাকবে চারটি মডেল। মডেলগুলো হলো, আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স।

এর মধ্যে আইফোন ১৫ প্রো-তে আগের চেয়ে আরও পাতলা বেজেল থাকবে বলে মনে করা হচ্ছে। এর ফলে জল্পনা শুরু হয়েছে, আগামী দিনগুলোতে আইফোনের বেজেল আরও পাতলা বা একেবারেই বাদ দেয়ার ব্যাপারেই আগ্রাহী অ্যাপল। বিশ্লেষকরা বলছেন, অ্যাপল যদি শেষ পর্যন্ত আইফোন থেকে পাতলা বেজেল সরাতে পারে তবে এটি একটি অত্যাশ্চর্য ডিজাইন হয়ে উঠবে।

অ্যাপল তার ভবিষ্যৎ আইফোনের ব্যাপারে আরও যে বিষয়টা গুরুত্ব দিচ্ছে, সেটা হচ্ছে এর ফেস আইডি যা সম্পূর্ণভাবে এর ডিসপ্লের অধীনে থাকবে। ফেস আইডি নিয়ে আসার খবর অবশ্য নতুন নয়। বেশ আগে থেকেই এ নিয়ে জল্পনা চলছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোনআইফোন ১৪ সিরিজআইফোন ১৫আইফোন ১৫ প্রোআইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সআইফোন ১৫ প্লাসআইফোন ১৬আইফোন সিরিজ ১৫

এই বিভাগ থেকে আরও পড়ুন

এয়ারটেলে ৭ হাজার ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে গুগল
টেলিকম

এয়ারটেলে ৭ হাজার ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে গুগল

বাড়তি পরিবহন ব্যয়ে অ্যামাজনের মুনাফা কমেছে ২৫%
ই-কমার্স

অ্যামাজনের ‘স্বর্ণযুগ’, করোনায় মুনাফা বেড়েছে তিনগুণ

ই-গভর্ন্যান্সে সেরা ৫০ দেশের মধ্যে থাকতে চায় বাংলাদেশ : জয়
প্রযুক্তি সংবাদ

ই-গভর্ন্যান্সে সেরা ৫০ দেশের মধ্যে থাকতে চায় বাংলাদেশ : জয়

দূর্দান্ত ক্যামেরাতে আসছে টেকনো ক্যামন ১৮টি
নির্বাচিত

দূর্দান্ত ক্যামেরাতে আসছে টেকনো ক্যামন ১৮টি

জাপানে ক্রেডিট কার্ড নেটওয়ার্ক বিপর্যয়ে লেনদেন ব্যাহত
প্রযুক্তি সংবাদ

জাপানে ক্রেডিট কার্ড নেটওয়ার্ক বিপর্যয়ে লেনদেন ব্যাহত

আইডিয়া প্রকল্প ও মাইক্রোসফটের এলওআই স্বাক্ষর
প্রযুক্তি সংবাদ

আইডিয়া প্রকল্প ও মাইক্রোসফটের এলওআই স্বাক্ষর

Load More

ট্রেন্ডিং টপিক

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
প্রযুক্তি বাজার

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
অর্থ ও বাণিজ্য

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

উপহার হিসেবে শেয়ার পেয়েছেন ওয়ালটন হাই-টেকের পরিচালক

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়
বিবিধ

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন
প্রযুক্তি সংবাদ

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন

হ্যারি পটার ভক্তদের জন্য বিশেষভাবে তৈরি Realme 16...

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ

৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল, আবেদন করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 August 2023

অ্যাপল আনছে বেজেলহীন আইফোন

Techzoom.TV |
TechzoomTV