Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চিপ উৎপাদন আরো কমাবে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৩ আগস্ট ২০২৩
চিপ উৎপাদন আরো কমাবে স্যামসাং
Share on FacebookShare on Twitter

মেমোরি চিপের বৈশ্বিক বাজারে যে দুরবস্থা ছিল তা অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। তবে এর পরও উৎপাদন কমানোর কথা জানিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস। কেননা বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) ব্যবহৃত হাই এন্ড চিপকে ঘিরেই মূল চাহিদা।

চিপ উৎপাদনের মাধ্যমে মূলত বড় ধরনের ব্যবসায় সম্পৃক্ত ছিল দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। কিন্তু এ খাতে মন্দা থাকায় চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটি ৮ দশমিক ৯ ট্রিলিয়ন ওন বা ৭০০ কোটি ডলার পরিচালন ক্ষতির শিকার হয়েছে। চলতি প্রান্তিকেও ব্যবসা খাতটি নেতিবাচক অবস্থায় থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। যদিও দ্বিতীয় প্রান্তিকে ক্ষতির পরিমাণ অর্ধেক কমে ২ দশমিক ৩ ট্রিলিয়ন ওনে নেমে এসেছে। রেফিনিটিভের জরিপে অংশ নেয়া ২২ বিশ্লেষক এ কথা জানান।

কভিড-১৯ মহামারীর সময় চাহিদা বাড়লেও অর্থনৈতিক স্থবিরতা ও উচ্চ সুদ হার গ্রাহকের চাহিদা কমিয়ে দিয়েছে। এক বিবৃতিতে বিশ্বের অন্যতম মেমোরি চিপ উৎপাদনকারী স্যামসাং জানায়, বছরের দ্বিতীয়ার্ধে উৎপাদনের হার আরো কমানো হবে। সেই সঙ্গে গ্রাহক পর্যায়ে চাহিদার যে ঘাটতি ছিল তাও পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করবে। স্যামসাংয়ের মেমোরি বিজনেসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জায়জুন কিম আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় জানান, কোম্পানিটি আরো উৎপাদন কমাবে। পাশাপাশি ডিজিটাল তথ্য সংরক্ষণে ব্যবহৃত ন্যান্ড ফ্ল্যাশসহ অন্যান্য পণ্যের জন্য আলাদা উদ্যোগ গ্রহণ করবে। তবে স্যামসাং কী পরিমাণ উৎপাদন কমাবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

অন্যদিকে এসকে হাইনিক্স জানায়, কোম্পানিটি ন্যান্ড চিপের উৎপাদন আরো ৫-১০ শতাংশ কমানোর কথা ভাবছে। বিএনকে ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের বিশ্লেষক লি মিন-হি বলেন, ‘এসকে হাইনিক্সের দুর্বলতা হচ্ছে ন্যান্ড। প্রতি প্রান্তিকে কোম্পানিটি ২ ট্রিলিয়ন ওন লোকসান করছে। এ চিপের সরবরাহ যদি আরো কমানো হয় তাহলে দাম স্থিতিশীল হতে পারে। আর এটি হাইনিক্সের জন্য সুখবর হবে।’

২০২২ সালের এপ্রিল-জুন প্রান্তিকে স্যামসাং চিপ খাত থেকে ৯ দশমিক ৯৮ ট্রিলিয়ন ওন মুনাফা করেছে। সেখানে চলতি বছরের একই সময়ে ৪ দশমিক ৩৬ ট্রিলিয়ন ওন লোকসানে পড়েছে। তবে এসকে হাইনিক্সের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা চালাচ্ছে স্যামসাং। কেননা বর্তমানে এআইনির্ভর চিপের চাহিদা বাড়ছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

লি বলেন, ‘উচ্চ মানের চিপ তৈরিতে স্যামসাং এগিয়ে থাকলেও, বাজার যে দ্রুত বৃদ্ধি পাবে সে বিষয়ে ধারণা ছিল না। সেই সঙ্গে উৎপাদন ও বাজারজাতের দিক থেকে স্যামসাংকে ছাড়িয়ে গেছে হাইনিক্স।’

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইকিউওও ১২: ফাস্ট চার্জিং স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

আইকিউওও ১২: ফাস্ট চার্জিং স্মার্টফোন

এবার নেদারল্যান্ডসে মোবাইল টাওয়ারে হামলা
টেলিকম

এবার নেদারল্যান্ডসে মোবাইল টাওয়ারে হামলা

গ্রামীণফোন কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশনা
টেলিকম

গ্রামীণফোনের গ্রাহক এখন ৭.৯১ কোটি

টেকনো পোভা রিভিউ : ১৫০০০ টাকার মধ্যে সেরা ফোন
নির্বাচিত

টেকনো পোভা রিভিউ : ১৫০০০ টাকার মধ্যে সেরা ফোন

শ্যামলীতে ওয়ালটন মোবাইলের নতুন ব্র্যান্ড শপ ‘এ জে টেলিকম’
নির্বাচিত

শ্যামলীতে ওয়ালটন মোবাইলের নতুন ব্র্যান্ড শপ ‘এ জে টেলিকম’

বাংলাদেশে ওয়ানপ্লাস-এর প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ওয়ানপ্লাস-এর প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি
বিবিধ

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি

আম্বার আইটির গ্রাহকদের জন্য সারাদেশে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ চালু হচ্ছে
টেলিকম

আম্বার আইটির গ্রাহকদের জন্য সারাদেশে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ চালু হচ্ছে

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান
বিবিধ

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
নির্বাচিত

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের ইতিহাসের সবচেয়ে কম দামের...

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix