Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটনের আয়োজনে দেশে প্রথম একক আন্তর্জাতিক শিল্পমেলা

‘এটিএস এক্সপো’ শুরু ১০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৫ আগস্ট ২০২৩
ওয়ালটনের আয়োজনে দেশে প্রথম একক আন্তর্জাতিক শিল্পমেলা
Share on FacebookShare on Twitter

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পমেলা ‘ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি (এটিএস) এক্সপো-২০২৩’। আন্তর্জাতিক এই শিল্পমেলা আয়োজন করছে বাংলাদেশের শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন।

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা হল-১ এ আগামী ১০ আগস্ট (বৃহস্পতিবার) এই শিল্পমেলা শুরু হবে। চলবে ১২ আগস্ট (শনিবার) পর্যন্ত।

এক্সপো কো-অর্ডিনেটর ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর এ এফ এম নাসির উদ্দিন জানান, ‘ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি এক্সপো-২০২৩’ শীর্ষক এই শিল্পমেলায় অংশগ্রহণ করতে আগ্রহী শিল্পোদ্যোক্তা, ক্রেতা ও দর্শনার্থীদের জন্য চলছে রেজিস্ট্রেশন কার্যক্রম। আগ্রহী ব্যক্তিরা https://ats.waltonbd.com ওয়েব পেজে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। ইতোমধ্যে প্রচুর সংখ্যক সরকারি, দেশি-বিদেশি বিভিন্ন বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মেলায় অংশ গ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করেছেন।

এক্সপো কমিটির চেয়ারম্যান ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবীর বলেন, এটিএস এক্সপো আয়োজনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। মেলায় পণ্যসহ ইন্ডাস্ট্রিয়াল কম্পোনেন্টস ও ম্যাটেরিয়ালস ভিত্তিক মোট ২১টি স্টল নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি ১১ আগস্ট (শুক্রবার) মেলায় ‘স্মার্ট বাংলাদেশ গঠনে দেশীয় শিল্পের ভূমিকা’ শীর্ষক প্যানেল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, ওয়ালটনের নিজস্ব সর্বাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস এ আন্তর্জাতিকমানের ৫০ হাজারেরও বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস ও সার্ভিসেস উৎপাদন করা হচ্ছে। এগুলোর অধিকাংশই প্রায় সকল প্রকার শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন ধাপে প্রধান কাঁচামাল ও কম্পোনেন্টস হিসেবে ব্যবহৃত হচ্ছে। নিজস্ব চাহিদা মিটানোর পাশাপাশি দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানেও ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস ও কম্পোনেন্টস সরবরাহের মাধ্যমে দেশের আমদানি নির্ভরতা হ্রাস ও শিল্পোন্নয়নে অবদান রাখছে ওয়ালটন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির মাধ্যমে আয় করছে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা। বিশ্বব্যাপী ইন্ডাস্ট্রিয়াল কম্পোনেন্টস ও ম্যাটেরিয়ালস এর বিশাল বাজার রয়েছে। এটিএস এক্সপো’র মাধ্যমে বৈশ্বিক বাজারে ওয়ালটনের শক্তিশালী অবস্থান তৈরির পথ আরো সুগম হবে বলে তিনি আশাবাদী।

তিনি জানান, ওয়ালটন উৎপাদিত ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টসস, টেস্টিং ল্যাব ও ফ্যাসিলিটি দেশি-বিদেশি শিল্পোদ্যাক্তা ও ক্রেতাদের নিকট তুলে ধরার মাধ্যমে আমদানি নির্ভরতা হ্রাস করে বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি রপ্তানি আয় আরো বৃদ্ধির লক্ষ্যে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক ‘অ্যাডভান্সড টেকনোলজি এক্সপো’ আয়োজনের এই উদ্যোগ নেয়া হয়েছে।

এটিএস এক্সপোতে টেকনোলজি, ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস ও টেস্টিং ল্যাব- এই ৪টি ক্যাটাগরিতে পণ্য প্রদর্শন করা হবে। এসব ক্যাটাগরির মধ্যে রয়েছে রেফ্রিজারেটর কম্পোনেন্টস, এয়ার কন্ডিশনার কম্পোনেন্টস, টেলিভিশন কম্পোনেন্টস, হোম অ্যাপ্লায়েন্স কম্পোনেন্টস, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স কম্পোনেন্টস, লিফট কম্পোনেন্টস, ফাসেনার, মোল্ড অ্যান্ড ডাই, কাস্টিং কম্পোনেন্টস, কেমিক্যাল সলিউশনস, পিসিবি অ্যান্ড পিসিবিএ, টেস্টিং সলিউশনস ইত্যাদি। #

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালসএটিএস এক্সপোওয়ালটনকম্পোনেন্টসটেকনোলজি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিডিও শেয়ারিং প্লাটফর্ম জিলি বন্ধ করছে শাওমি
প্রযুক্তি সংবাদ

ভিডিও শেয়ারিং প্লাটফর্ম জিলি বন্ধ করছে শাওমি

ছোট আকারে বড় শক্তি: বাজারে গিগাবাইট বি৮৫০আই  মিনি-আইটিএক্স মাদারবোর্ড
নির্বাচিত

ছোট আকারে বড় শক্তি: বাজারে গিগাবাইট বি৮৫০আই মিনি-আইটিএক্স মাদারবোর্ড

৪ ব্যবসায়ীর সাড়ে ১১ লাখ টাকা নিয়ে উধাও নগদের ডিএসও
নির্বাচিত

৪ ব্যবসায়ীর সাড়ে ১১ লাখ টাকা নিয়ে উধাও নগদের ডিএসও

স্লিম-স্লিক মডেলে গ্যালাক্সি এ সিরিজের নতুন ফোন আনছে স্যামসাং
নির্বাচিত

সাশ্রয়ী ফোনেও এগিয়ে স্যামসাং

স্যাটেলাইট-২ উৎক্ষেপণ ২০২৩ সালে: মোস্তাফা জব্বার
নির্বাচিত

স্যাটেলাইট-২ উৎক্ষেপণ ২০২৩ সালে: মোস্তাফা জব্বার

বিকাশের নামে প্রতারণার নতুন ফাঁদ
প্রযুক্তি সংবাদ

বিকাশের নামে প্রতারণার নতুন ফাঁদ

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের মে মাসের সেরা গেমিং ফোনগুলো
ফিচার

২০২৬ সালের মে মাসের সেরা গেমিং ফোনগুলো

দ্বিতীয় বছর পেরিয়ে তৃতীয় বছরে দ্যা বিজনেস ডেইলি
বিবিধ

দ্বিতীয় বছর পেরিয়ে তৃতীয় বছরে দ্যা বিজনেস ডেইলি

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব
অর্থ ও বাণিজ্য

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব

অন-ডিভাইস এআই চাপ সামলাতে ‘লিকুইড কুলিং’ আনছে স্যামসাং
নির্বাচিত

অন-ডিভাইস এআই চাপ সামলাতে ‘লিকুইড কুলিং’ আনছে স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা
নির্বাচিত

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা

আধুনিক বিশ্বে প্রতিটি প্রযুক্তি কোম্পানিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ আগস্ট ২০২৩

ওয়ালটনের আয়োজনে দেশে প্রথম একক আন্তর্জাতিক শিল্পমেলা

Techzoom.TV |
TechzoomTV