Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শেয়ারট্রিপের চতুর্থ বর্ষপূর্তিতে মাসব্যাপী আকর্ষণীয় অফার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 8 August 2023
শেয়ারট্রিপের চতুর্থ বর্ষপূর্তিতে মাসব্যাপী আকর্ষণীয় অফার
Share on FacebookShare on Twitter

দেশের শীর্ষস্থানীয় ট্রাভেল টেক প্রতিষ্ঠান শেয়ারট্রিপ চার বছরে পদার্পন করেছে। আনন্দের এই মুহূর্তকে সকল গ্রাহকদের সাথে উদযাপন করতে সব ধরনের সেবার ক্ষেত্রে মাসব্যাপী আকর্ষণীয় ছাড়ের অফারসহ দুর্দান্ত ক্যাম্পেইন নিয়ে এসেছে শেয়ারট্রিপ।

বর্ষপূর্তির এই ক্যাম্পেইনটি গত ০১ আগস্ট শুরু হয়েছে, চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত। হোটেল, ফ্লাইট, ভিসা, হলিডে প্যাকেজসহ আরও অনেক কিছুর ক্ষেত্রে দুর্দান্ত সব ডিল নিয়ে এসেছে ক্যাম্পেইনটি। শেয়ারট্রিপের সকল সেবার ওপর উপস্থিত ছাড়ের সাথে, বর্ষপূর্তির ক্যাম্পেইন উপলক্ষে অতিরিক্ত ৪ শতাংশ ছাড়ের অফার নিয়ে এই ক্যাম্পেইনটি সাজানো হয়েছে। তাছাড়া, ফ্লাইটের ক্ষেত্রে ২,০০০ টাকা, হলিডে প্যাকেজের ক্ষেত্রে ৪,০০০ টাকা ও ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে ৪০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। হোটেলের ক্ষেত্রে অফারগুলো ০১ থেকে ০৭ আগস্ট পর্যন্ত পাওয়া যাবে। পাশাপাশি, ফ্লাইটের অফারগুলো পাওয়া যাবে ০৮ থেকে ১৪ আগস্ট পর্যন্ত। সেই সাথে, হলিডে প্যাকেজের অফারগুলো ১৫ থেকে ২১ আগস্ট ও ভিসার অফারগুলো ২২ থেকে ২৮ আগস্ট পর্যন্ত পাওয়া যাবে। গ্রাহকেরা শেয়ারট্রিপের ওয়েবসাইট ও অ্যাপ থেকে আকর্ষণীয় এসব অফার উপভোগ করার সুযোগ পাবেন।

২০১৯ সালের ৩০ জুলাই যাত্রা শুরুর পর থেকে গত চার বছরে অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে শেয়ারট্রিপ। গতবছর শীর্ষস্থানীয় এই ট্রাভেল টেক প্রতিষ্ঠানটি বিস্তৃত পরিসরের কৃতিত্ব অর্জনের পাশাপাশি ঘটনাবহুল সময় পার করেছে। এ বছর, শেয়ারট্রিপ দেশের ভ্রমণ খাতের প্রথম অ্যাপ হিসেবে প্লে-স্টোর থেকে ৫ লাখ ৭০ হাজার ও অ্যাপ স্টোর থেকে ৫০ হাজারেরও বেশি বার ডাউনলোড হওয়ার মাইলফলক অর্জন করেছে। ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণকারীদের জন্য নানা পরিসরে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ইবিএল ও মাস্টারকার্ডের সহযোগিতায় বাংলাদেশের প্রথম কো-ব্র্যান্ডেড ট্রাভেল ক্রেডিট কার্ড ‘স্কাইট্রিপ’ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি, দেশের ভ্রমণ খাতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রে অসামান্য ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ কটলার অ্যাওয়ার্ডের ‘দ্য উইমেন লিডার অব দ্য ইয়ার’ অর্জনে ভূষিত হন শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক। জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারের আইসিটি অ্যাওয়ার্ডে ‘দ্য ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার ২০২২’ এর স্বীকৃতি পায় প্রতিষ্ঠানটি। এ সকল অর্জনের পাশাপাশি, স্থানীয় ও বৈশ্বিকভাবে এই খাতের অংশীদারদের কাছ থেকে একাধিক স্বীকৃতি অর্জন করেছে শেয়ারট্রিপ।

শেয়ারট্রিপের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক বলেন, “বিগত বছরগুলোতে অসংখ্য মাইলফলক ও কৃতিত্ব অর্জন করেছে শেয়ারট্রিপ। শেয়ারট্রিপ ইউজার ছাড়া আমাদের এই অবিশ্বাস্য প্রবৃদ্ধি ও সাফল্য অর্জন সম্ভব হতো না। ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করতে ও এই খাতকে সামনের দিকে এগিয়ে নিতে; পাশাপাশি, জীবনের সকল ক্ষেত্রে আমাদের ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতেই আমরা শেয়ারট্রিপ নিয়ে যাত্রা শুরু করি।”

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শেয়ারট্রিপশেয়ারট্রিপ ইউজার

এই বিভাগ থেকে আরও পড়ুন

রানি এলিজাবেথকে পেছনে ফেলে এবছর গুগল সার্চের শীর্ষে অ্যাম্বার হার্ড!
প্রযুক্তি সংবাদ

রানি এলিজাবেথকে পেছনে ফেলে এবছর গুগল সার্চের শীর্ষে অ্যাম্বার হার্ড!

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে পলকের সাক্ষাৎ
প্রযুক্তি সংবাদ

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে পলকের সাক্ষাৎ

কোমর তাতে পিনন হাদি
উই

কোমর তাতে পিনন হাদি

ভাঙনের মুখে ফেসবুক?
প্রযুক্তি সংবাদ

ডেটা সুরক্ষা অমান্যে তুরস্কে জরিমানা ফেসবুকের

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মেডিকেল ভেন্টিলেটর ডিজাইন প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মেডিকেল ভেন্টিলেটর ডিজাইন প্রতিযোগিতা

স্ন্যাপড্রাগন ৮৭৫ ও ১০০ ওয়াট ফাস্ট চার্জিংসহ আসছে শাওমি লেটেস্ট ফ্লাগশিপ
নির্বাচিত

স্ন্যাপড্রাগন ৮৭৫ ও ১০০ ওয়াট ফাস্ট চার্জিংসহ আসছে শাওমি লেটেস্ট ফ্লাগশিপ

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপলের সম্ভাব্য নতুন আইপ্যাড মিনি, ম্যাকবুক প্রো ও আইম্যাক
প্রযুক্তি সংবাদ

আইপ্যাড মিনি থেকে টাচস্ক্রিন ম্যাকবুক, অ্যাপলের নতুন চমক ঘিরে আলোচনা

সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই
নির্বাচিত

সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই

প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
ছাড় ও অফার

প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
অর্থ ও বাণিজ্য

নেতিবাচক ধারা কাটিয়ে ঘুরে দাঁড়াল গ্রামীণফোন: ৩য় প্রান্তিকে রাজস্ব ৪,০১৭ কোটি টাকা, নিট মুনাফা ৭৫১ কোটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মধ্যম বাজেটের স্মার্টফোনের বাজারে নতুন দুটি মডেল আনার...

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 August 2023

শেয়ারট্রিপের চতুর্থ বর্ষপূর্তিতে মাসব্যাপী আকর্ষণীয় অফার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix