Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হাইএন্ড ফোনের জগতে আইফোন-অ্যান্ড্রয়েড লড়াই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৩ আগস্ট ২০২৩
পেছাতে পারে আইফোন-১৫ বাজারে আসার দিন
Share on FacebookShare on Twitter

ফ্যাশন আইকন বা বিলাসিতার দ্রব্য হিসেবে আইফোন নিয়ে মাতামাতি কখনো কম হয় না, একথা সত্যি হলেও অ্যান্ড্রয়েড ফোনের উপর আমাদের নির্ভরতা অন্য মাত্রার। নতুন ফোন কিনতে গেলে অনেকেই ভাবেন, আইফোন কিনবেন না অ্যান্ড্রয়েড কিনবেন?

লো এন্ড বা কম দামী ফোনের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড অনেক এগিয়ে থাকলেও হাইএন্ডে আইফোনকেই ওপরে রাখেন অনেকে। তবে ইদানিং স্যামসাংসহ অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন নির্মাতারাও বেশ কিছু উন্নত মডেলের ফোন বাজারে এনেছে।

আইফোনের ক্যামেরার ৭ বিকল্প ব্যবহার
আজকের আলোচনায় আইফোনের সাম্প্রতিক সংস্করণ আইওএস ১৬ অপারেটিং সিস্টেমে চালিত ‘আইফোন ১৪ প্রো ম্যাক্স’ এবং সর্বাধুনিক ও সর্বশেষ প্রযুক্তিতে চালিত অ্যান্ড্রয়েড ১৩ ওএস এর স্যামসাং ‘এস২৩ আলট্রা’র তুলনা করা হয়েছে।

ডিসপ্লে
আইফোনের ডিসপ্লের আকার কিছুটা ছোট– ৬ দশমিক ৭ ইঞ্চি। কিন্তু ওএলইডি প্যানেলের গুণগতমান অপেক্ষাকৃত ভালো। এতে সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি স্ক্রিন ব্যবহার করা হয়েছে। এখানে আইফোন ১৪ প্রো ম্যাক্স বড় আকারের তুলনায় গুণগতমানের দিকে বেশি নজর দিয়েছে। অন্যদিকে স্যামসাংয়ের ডিসপ্লে বড়, অর্থাৎ ৬ দশমিক ৮ ইঞ্চি হওয়ায়, যারা একটু বড় ফোন ব্যবহারে বেশি স্বচ্ছন্দ, তাদের জন্য এটি ভালো হবে। এতে ব্যবহার করা হয়েছে ডাইনামিক এএমওএলইডি ২X ডিসপ্লে।

ক্যামেরা
আইফোনের মূল ক্যামেরা ১২ মেগাপিক্সেল ওয়াইড, স্যামসাংয়েরটি ১০৮ মেগাপিক্সেল ওয়াইড। দুটোর ক্ষেত্রেই ১২ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে। দুটোতেই টেলিফটো ক্যামেরা থাকলেও বিশ্লেষকদের মতে আইফোনের টেলিফটো ক্যামেরার মান কিছুটা এগিয়ে।

আইফোন ১৪ প্রো ম্যাক্সে আছে ট্রিপল-লেন্স রিয়ার ক্যামেরা সিস্টেম। অন্যদিকে এস ২৩র রয়েছে কোয়াড-লেন্স রিয়ার ক্যামেরা সিস্টেম। আইফোনের টেলিফোটো ক্যামেরাতে ফোকাল লেংথ বেশি এবং স্যামসাংয়ের টেলিফোটো ক্যামেরার রেজল্যুশন বেশি। আইফোনের মূল ক্যামেরায় স্যামসাংয়ের ক্যামেরা কিছুটা বেশি রেজল্যুশন থাকলেও স্যামসাংয়ের আলট্রাওয়াইড ক্যামেরার ফলে ছবি তোলার ক্ষেত্রে সুবিধা হয়। সব ধরনের লাইটিংয়েই যদি ভালো ছবি তুলতে ও ফ্রন্ট ক্যামেরায় ভালো ভিডিও রেকর্ড করতে চান– তাহলে এদিক দিয়ে আইফোন ১৪ প্রো ম্যাক্স এগিয়ে থাকবে। আবার ল্যান্ডস্কেপ মোডে ছবি বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য স্যামসাং এস২৩ আলট্রা বেশি উপযোগী।

ব্যাটারি
আইফোনের সর্বশেষ সংস্করণে ব্যাটারি ৩০৯৫ এমএএইচ এবং স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ এর ব্যাটারি। ব্যাটারির দীর্ঘস্থায়িতার দিক দিয়ে স্যামসাং এগিয়ে আছে। স্বভাবতই, একই ধরনের কাজের ক্ষেত্রে এই ফোনটিতে বেশিক্ষণ চার্জ থাকবে। তাই বেশিক্ষণ ফোন ব্যবহার করলে স্যামসাং এস২৩ আলট্রা বেছে নেয়াই বিচক্ষণের কাজ হবে, যদি না সার্বক্ষণিক চার্জিংয়ের সুযোগ থাকে। তবে আইফোনের ব্যাটারিও খারাপ নয়। এর লিথিয়াম আয়ন ব্যাটারি কম সময়ে দ্রুত চার্জ দেয়া যায়। ৩০ মিনিটে এর ৫০ শতাংশ চার্জিং সম্পন্ন হয়।

স্টোরেজ
স্টোরেজের দিক দিয়েও অ্যান্ড্রয়েড আইফোনকে টেক্কা দিয়ে ফেলেছে বলা যায়। আইফোন প্রো ম্যাক্স এর স্টোরেজ ৬ জিবি, যেখানে স্যামসাং এস২৩ আলট্রার মেমোরি এর প্রায় দ্বিগুণ, অর্থাৎ ১২ জিবি। তাই আলাদা কার্ড স্লট ব্যবহার ছাড়াই বেশি বেশি ছবি-ভিডিও-ফাইল রাখতে চাইলে অ্যান্ড্রয়েডই ভরসা।

দুটো ফোনের মধ্যে অনেক কিছুই একরকম, তবে খুঁটিনাটি কিছু বিষয়ই একে অপরকে আলাদা করে এবং কিছু ক্ষেত্রে একটিকে অন্যটির চেয়ে এগিয়ে দেয়। এতে সন্দেহের অবকাশ নেই যে, গ্রাহকের নিজস্ব চাহিদা ও পছন্দের উপর ভিত্তি করেই তার নিজের জন্য ফোনটি বেছে নেবেন। ক্যামেরার গুণগত মান ও যেকোনো পরিস্থিতিতে সবচেয়ে ভালো উপযোগিতা চাইলে আইফোন ১৪ প্রো ম্যাক্স বেছে নেয়া দরকার। অন্যদিকে বড় ডিসপ্লে এবং ব্যাটারির স্থায়িত্বকে প্রাধান্য দিতে চাইলে স্যামসাং এস২৩ আলট্রা বেশি ভালো পছন্দ হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোনআইফোন ১৪ প্রো ম্যাক্সেস্যামসাং 'এস২৩ আলট্রা

এই বিভাগ থেকে আরও পড়ুন

চোখের ইশারাতেই চলবে অ্যাপলের হেডসেট
নির্বাচিত

চোখের ইশারাতেই চলবে অ্যাপলের হেডসেট

বন্ধ হচ্ছে গুগল প্লে মিউজিক
প্রযুক্তি সংবাদ

বন্ধ হচ্ছে গুগল প্লে মিউজিক

কেমন হবে সিক্স জি প্রযুক্তি?
টেলিকম

সিক্সজি নেটওয়ার্ক উন্নয়নে কাজ করবে রাশিয়া

আধুনিক বাংলাদেশের স্থপতি শেখ হাসিনার দারিদ্র বিমোচন মডেল
প্রযুক্তি সংবাদ

‘আইটি শিল্পের বিকাশে একসাথে কাজ করবে এআইটি-হাই-টেক পার্ক কর্তৃপক্ষ’

শুরু হল রকমারি একুশের অনলাইন বইমেলা
প্রযুক্তি সংবাদ

শুরু হল রকমারি একুশের অনলাইন বইমেলা

এলো স্বয়ংক্রিয় করোনা প্রতিরোধক স্প্রেয়ার
প্রযুক্তি বাজার

এলো স্বয়ংক্রিয় করোনা প্রতিরোধক স্প্রেয়ার

Load More

ট্রেন্ডিং টপিক

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ
অটোমোবাইল

৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য
নির্বাচিত

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য

কাল থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম
টেলিকম

দেশে এখন বৈধ মোবাইল সিম রয়েছে ৩২ কোটি ৮২ লাখ

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান
বিবিধ

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

দেশের করপোরেট মার্কেটিং অঙ্গনের পরিচিত মুখ এ. এম....

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ আগস্ট ২০২৩

হাইএন্ড ফোনের জগতে আইফোন-অ্যান্ড্রয়েড লড়াই

Techzoom.TV |
TechzoomTV