Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভ্যাট ফাঁকি দেওয়া প্রতিষ্ঠানই যুক্ত হচ্ছে ভ্যাট আদায়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২১ আগস্ট ২০২৩
ভ্যাট ফাঁকি দেওয়া প্রতিষ্ঠানই যুক্ত হচ্ছে ভ্যাট আদায়ে
Share on FacebookShare on Twitter

ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) ফাঁকি দেওয়া প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেড আগামীকাল মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে ভ্যাট আদায় কার্যক্রমের সঙ্গে যুক্ত হচ্ছে। ওইদিন থেকে প্রতিষ্ঠানটি সারা দেশে ইএফডি সরবরাহ করবে। যদিও চুক্তির ৯ মাস পর প্রতিষ্ঠানটি ইএফডি সরবরাহ করছে। কিন্তু ভ্যাট আদায় কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়া প্রতিষ্ঠানটি গত মাসেও ভ্যাট ফাঁকির দায়ে অভিযুক্ত ছিল। আর ভ্যাট ফাঁকি দেওয়া প্রতিষ্ঠানকে এই কার্যক্রমের দায়িত্ব দেওয়ায় প্রশ্ন তুলেছেন খোদ ভ্যাট কর্মকর্তারা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জেনেক্স ইনফোসিস লিমিটেড ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রায় ১২ লাখ টাকা উৎসে ভ্যাট ফাঁকি দিয়েছে, যা ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রতিবেদনে উঠে এসেছে। জেনেক্স ইনফোসিস লিমিটেড ২০১৯ সালের জুন থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত সময়ে বিভিন্ন সেবার বিপরীতে উৎসে ভ্যাট বাবদ ১১ লাখ ৩৩ হাজার ৪৩৯ টাকা ফাঁকি দেয়। যেখানে ৮৬ হাজার ৬৪২ টাকা সুদ আরোপ করা হয়েছে। মূল ও সুদ সবমিলিয়ে প্রায় ১২ লাখ ২০ হাজার ৮১ টাকা ভ্যাট ফাঁকির বিষয় উঠে আসে। যদিও আনুষ্ঠানিকভাবে ইএফডি কার্যক্রম শুরুর আগেই তড়িঘড়ি করে প্রতিষ্ঠানটি এই টাকা ট্রেজারি চালানের মাধ্যমে সোনালী ব্যাংকে জমা দিয়েছে। ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর সই করা এক চিঠি সূত্রে জানা যায়, ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জেনেক্স ইনফোসিসে অডিট করে বিগত দুই বছরে ওই ভ্যাট ফাঁকির বিষয়টি উদ্ঘাটন করে দাবিনামা জারি করে। এরপর সম্প্রতি সোনালী ব্যাংকের মাধ্যমে ওই টাকা জমা দেয় প্রতিষ্ঠানটি।

কোম্পানি সচিব মো. মোস্তাক আহমেদ বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে আগামীকাল মঙ্গলবার ইএফডি সরবরাহ শুরু করব। আপনাদের কোম্পানি ভ্যাট ফাঁকি দিয়েছে এবং ইএফডি সরবরাহের আগে তা পরিশোধ করেছেন কি না—জানতে চাইলে কোম্পানি সচিব বলেন, আমাদের এই মুহূর্তে ভ্যাটের কোনো ইস্যু নেই। আগেই সমাধান হয়ে গেছে।

এনবিআর সূত্র জানায়, ভ্যাট গোয়েন্দার অনুসন্ধানে ভ্যাট ফাঁকির প্রমাণ মেলে। গোয়েন্দা প্রতিবেদনে আনা অভিযোগের বিষয়ে কোনো আপত্তি করেনি জেনেক্স ইনফোসিস লিমিটেড। ফাঁকিকৃত ভ্যাটের সঙ্গে একমত পোষণ করে সোনালী ব্যাংকের মাধ্যমে ওই টাকা পরিশোধ করে ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটকে অবহিত করেছে প্রতিষ্ঠানটি। এ কারণে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২-এর ৮৫ ধারা অনুযায়ী আপত্তিটি নিষ্পত্তি করা হয়েছে।

সূত্র আরও জানায়, ভ্যাট ফাঁকি দেওয়া এই প্রতিষ্ঠানই ডিজিটাল মাধ্যমে খুচরা পর্যায়ে ভ্যাট সংগ্রহ করতে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিন বসাতে এনবিআরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। চুক্তি স্বাক্ষরের প্রায় ৯ মাস পর কার্যক্রম উদ্বোধন হচ্ছে আগামীকাল। আর ২০২২ সালের ৩ নভেম্বর স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি বিনামূল্যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণিবিতানে ইএফডি মেশিন বসাবে। বিনিময়ে প্রতি ১০০ টাকা ভ্যাটে ৫২ পয়সা কমিশন হিসেবে পাবে। শর্তানুযায়ী, জেনেক্স ইনফোসিস লিমিটেডকে প্রতিটি জোনে প্রথম বছরে ন্যূনতম ২০ হাজার ইএফডি-এসডিসি সরবরাহ ও স্থাপন করতে হবে। চুক্তির পাঁচ বছরের মধ্যে প্রতিটি জোনে মোট ১ লাখ করে তিনটি জোনে পর্যায়ক্রমে ৩ লাখ ইএফডি এবং সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) সরবরাহ ও স্থাপন করতে হবে। আর এ সেবা দেওয়ার ফলে সরকারের ভ্যাট ও সম্পূরক শুল্ক (এসডি) আহরণ বাড়বে। সূত্র: কালবেলা

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভ্যাট ফাঁকি

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিলেটে ২৭৯টি এন্ড্রয়েড ফোন জব্দ, আটক ৪
নির্বাচিত

স্ক্রিনে তাকালে ক্ষতিগ্রস্ত হয় শিশুর মস্তিষ্ক

ভিডিও গেমিং শিল্পে কর্মসংস্থান তৈরি করবে এআই
প্রযুক্তি সংবাদ

ভিডিও গেমিং শিল্পে কর্মসংস্থান তৈরি করবে এআই

সেভর এক্সপোতে স্যামসাংয়ের সর্বশেষ উদ্ভাবন ও সিস্টেম এসি সলিউশন প্রদর্শন
প্রযুক্তি সংবাদ

সেভর এক্সপোতে স্যামসাংয়ের সর্বশেষ উদ্ভাবন ও সিস্টেম এসি সলিউশন প্রদর্শন

এআই সার্ভারের রেকর্ড বিক্রি: ডেলের শেয়ার মূল্যে ৩০% প্রবৃদ্ধি
প্রযুক্তি সংবাদ

এআই সার্ভারের রেকর্ড বিক্রি: ডেলের শেয়ার মূল্যে ৩০% প্রবৃদ্ধি

যেসব ভুলে ল্যাপটপের আয়ু কমে যায়
নির্বাচিত

যেসব ভুলে ল্যাপটপের আয়ু কমে যায়

সাইবার হামলার শিকার মেক্সিকোর অর্থ মন্ত্রণালয়
নির্বাচিত

বাংলাদেশে সাইবার হামলা শুরু হয়েছে, দাবি হ্যাকার গ্রুপের

Load More

ট্রেন্ডিং টপিক

পুরানো অ্যানড্রয়েড ফোন নতুনের মতো ফাস্ট করার ৫টি সহজ উপায়
নির্বাচিত

পুরানো অ্যানড্রয়েড ফোন নতুনের মতো ফাস্ট করার ৫টি সহজ উপায়

২০০MP ক্যামেরাসহ আসছে ‘শাওমি ১৮ প্রো’!
নির্বাচিত

২০০MP ক্যামেরাসহ আসছে ‘শাওমি ১৮ প্রো’!

ফুটবল বিশ্বকাপের মাঠে সাড়াজাগানো ৫ প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

ফুটবল বিশ্বকাপের মাঠে সাড়াজাগানো ৫ প্রযুক্তি

হাওরাঞ্চলে ১০০০ হটস্পট ও সমন্বিত টোল ট্যাগ চালুর ঘোষণা ড. জাহেদ উর রহমানের
প্রযুক্তি সংবাদ

হাওরাঞ্চলে ১০০০ হটস্পট ও সমন্বিত টোল ট্যাগ চালুর ঘোষণা ড. জাহেদ উর রহমানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

দেশের বাজারে নিজেদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার...

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ আগস্ট ২০২৩

ভ্যাট ফাঁকি দেওয়া প্রতিষ্ঠানই যুক্ত হচ্ছে ভ্যাট আদায়ে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix