Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনের মনিটর রফতানি ২ বছরের সর্বনিম্নে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩
গেমিং মনিটর আনছে শাওমি
Share on FacebookShare on Twitter

২০২৩ সালের প্রথমার্ধে মনিটর রফতানিতে বড় অবনমন দেখতে পেয়েছে চীন। সম্প্রতি রুন্টো টেকনোলজি প্রকাশিত তথ্যসূত্রে এটি জানা গেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, বছরওয়ারি হিসেবে এ সময় দেশটির মনিটর রফতানি ২৪ দশমিক ২ শতাংশ কমে ৫ কোটি ৭৫ লাখ ইউনিটে নেমে এসেছে। খবর গিজমোচায়না।

রফতানি মূল্যতেও বড় ধরনের পতন হয়েছে, যা সার্বিক কার্যক্রমে বিরূপ প্রভাব ফেলেছে। ২০২২ সালের তুলনায় চলতি বছর মোট রফতানি ৩২ দশমিক ৭ শতাংশ কমে ৪ হাজার ৯৮৩ কোটি ইউয়ান বা ৬৮৪ কোটি ডলারে স্থিত হয়েছে। বিশেষ করে ফেব্রুয়ারিতে বাজার চাহিদা উল্লেখজনক হারে কমেছে। এ সময় রফতানির পরিমাণ ৭৩৪ কোটি ইউনিটে চলে আসে, যা দুই বছরের মধ্যে সর্বনিম্ন। তবে বছর এগোনোর সঙ্গে পুনরুদ্ধারের আশাও তৈরি হয়েছে। পূর্ব ইউরোপ ও চীনের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতার কারণে এটি সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

মার্চ থেকে জুন পর্যন্ত চীনের বাজার প্রবৃদ্ধির দেখা পেয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। তবে তা ২০২২ সালের একই সময়ের তুলনায় কম। উত্তর আমেরিকাতেই চীন মূলত মনিটর রফতানি করে। কিন্তু ২০২৩ সালের প্রথমার্ধে এ বাজারে বড় ধরনের অবনমন দেখা গেছে। মোট রফতানির ২৭ শতাংশ এ অঞ্চলকেন্দ্রিক। এখানে বছরওয়ারি হিসেবে রফতানি ৩৮ শতাংশ কমে ১ কোটি ৫৮ লাখ ইউনিটে নেমে এসেছে। এ বাজারে ৯১ শতাংশ বাজার হিস্যা নিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। যদিও দেশটি বছরওয়ারি হিসেবে ৩৯ দশমিক ৪ শতাংশ অবনমন দেখতে পেয়েছে।

যুক্তরাষ্ট্রের পর এশিয়ার বাজার দ্বিতীয় সর্বোচ্চ গ্রহণকারীর জায়গা দখলে রেখেছে। বৈশ্বিক বাজার হিস্যায় বাজারটির ২৬ দশমিক ২ শতাংশ দখলে রয়েছে অঞ্চলটির। বিভিন্ন সমস্যার মধ্যে পশ্চিম ইউরোপে মোট রফতানির ২২ দশমিক ৫ শতাংশ সম্পন্ন হয়েছে। তবে এ অঞ্চলটিও আগের বছরের তুলনায় ৩৭ দশমিক ৯ শতাংশ অবনমনের শিকার হয়েছে।

বিপরীতে পূর্ব ইউরোপের রফতানি ৮ দশমিক ৩ শতাংশ নিয়ে শক্ত অবস্থানে ছিল এবং ৫৩ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি দেখতে পেয়েছে। বাণিজ্য বিরোধসহ বিভিন্ন কারণে চীন বর্তমানে মনিটর রফতানিতে হিমশিম খাচ্ছে এবং অচলাবস্থা থেকে উত্তরণের চেষ্টা চালাচ্ছে।

মনিটরের বাজারে যখন দেশটি পিছিয়ে তখন সেখানকার কোম্পানি লেনোভোও ব্যবসা কার্যক্রম পরিবর্তনের কথা ভাবছে। বছরের দ্বিতীয় প্রান্তিকের আয় প্রতিবেদন প্রকাশ করেছে চীনের অন্যতম প্রযুক্তি কোম্পানি লেনোভো গ্রুপ। এ সময় কোম্পানিটির আয় ১ হাজার ২৯০ কোটি ডলারে পৌঁছেছে। যেখানে ১ হাজার ৩৭৬ কোটি ডলার আয়ের পূর্বাভাস দেয়া হয়েছিল। বছরওয়ারি হিসেবে যা ২৪ শতাংশ কম। নিট মুনাফার পরিমাণ ১৭ কোটি ৬৫ লাখ ডলারে দাঁড়িয়েছে। যেখানে ২৩ কোটি ৫০ লাখ ডলারের পূর্বাভাস দেয়া হয়েছিল।

কোম্পানিটি কম্পিউটার ব্যবসার ব্যাপারে আশা প্রকাশ করেছে। লেনোভোর দাবি, এটি স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং চলতি বছরের শেষের দিকে পুনরুদ্ধারের জন্য প্রস্তুত। এছাড়া কোম্পানিটি কম্পিউটার খাতের বাইরে বিনিয়োগের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের কথা জানিয়েছে। ভবিষ্যতের কথা চিন্তা করে লেনোভো বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত অ্যাপ্লিকেশনের উন্নয়নে কাজ করছে।

লেনোভো গ্রুপের তথ্যানুযায়ী, ইনভেন্টরিতে সামঞ্জস্য আনার জন্যই মূলত মুনাফা কমেছে। তবে মুনাফা কমলেও কোম্পানিটি বছরওয়ারি হিসেবে পরিচালন ব্যয় ১১ শতাংশ কমাতে সক্ষম হয়েছে। এতে ৮৫ কোটি ডলার ব্যয় কমানো গেছে। ব্যবসায়িক খাতের হিসেবে ব্যক্তিগত কম্পিউটার, ট্যাবলেট ও স্মার্টফোনসহ স্মার্ট ডিভাইস বিজনেস গ্রুপটি মুনাফার দিক থেকে আগের বছরের তুলনায় ২৮ শতাংশ অবনমন দেখতে পেয়েছে। পরিচালনগত মুনাফাও ৩৯ শতাংশ কমে ৬৫ কোটি ডলারে এসে দাঁড়িয়েছে।

ভূরাজনৈতিকভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে লেনোভো বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় ২১ শতাংশ কমেছে। স্মার্ট ডিভাইসেস বিজনেস গ্রুপের মুনাফা কমলেও উত্তর আমেরিকায় কোম্পানিটির ইনভেন্টরি কভিড-১৯ মহামারী পূর্ববর্তী অবস্থায় চলে এসেছে বলে জানা গেছে।

চীন ব্যতীত এশিয়া-প্যাসিফিকের অন্যান্য অঞ্চলে লেনোভোর মুনাফা ১৭ শতাংশ কমেছে। একইভাবে ইউরোপ-মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাজারে রাজস্ব বছরে উল্লেখযোগ্য ২৯ শতাংশ কমেছে। এছাড়া লেনোভো গ্রুপের অভ্যন্তরীণ বাজার চীনেও বছরওয়ারি হিসেবে মুনাফা ২৯ শতাংশ কমেছে। কম্পিউটারের পাশাপাশি অবকাঠামো নির্মাণ ব্যবসায় চাহিদা কমে যাওয়ার কারণেই মূলত এ অবনমন হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মনিটর

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যান্ড্রয়েডের জনপ্রিয় ফিচার এখন পাবেন আইফোনে
নির্বাচিত

অ্যান্ড্রয়েডের জনপ্রিয় ফিচার এখন পাবেন আইফোনে

এখন থেকে ছবি তোলার সাথে সাথে প্রিন্টিংও করা যাবে
প্রযুক্তি সংবাদ

এখন থেকে ছবি তোলার সাথে সাথে প্রিন্টিংও করা যাবে

দ্বিতীয় প্রান্তিকে নতুন ম্যাকবুক আনতে পারে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

দ্বিতীয় প্রান্তিকে নতুন ম্যাকবুক আনতে পারে অ্যাপল

বুয়েটের অভিযোগ জানানোর পেজ বন্ধ করল বিটিআরসি
নির্বাচিত

বুয়েটের অভিযোগ জানানোর পেজ বন্ধ করল বিটিআরসি

প্রথম ভার্চুয়াল মানুষ ‘ইয়ুনশেং’ হুয়াওয়ে ক্লাউডে
প্রযুক্তি সংবাদ

প্রথম ভার্চুয়াল মানুষ ‘ইয়ুনশেং’ হুয়াওয়ে ক্লাউডে

আইফোন ব্যবহারকারীদের জন্য ট্রু-কলারের নতুন ফিচার
নির্বাচিত

আইফোন ব্যবহারকারীদের জন্য ট্রু-কলারের নতুন ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

পরীক্ষায় বাড়ছে ‘স্মার্ট’ প্রযুক্তিতে নকলের প্রবণতা
শিক্ষা ও ক্যাম্পাস

পরীক্ষায় বাড়ছে ‘স্মার্ট’ প্রযুক্তিতে নকলের প্রবণতা

ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ফোনে পাবেন ১২০ ওয়াটের ফাস্ট চার্জার
প্রযুক্তি বাজার

২০২৬ সালে রেকর্ড মূল্যে বাজারে আসছে পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোন

বিদ্যুৎ বিল কমানোর ‘পাওয়ার সেভার’ মেশিন আসলেই কাজ করে?
নির্বাচিত

বিদ্যুৎ বিল কমানোর ‘পাওয়ার সেভার’ মেশিন আসলেই কাজ করে?

দেশে পূর্ণাঙ্গ ৫জি সেবা চালু নির্ভর করছে শিল্পখাতের প্রস্তুতির ওপর
টেলিকম

দেশে পূর্ণাঙ্গ ৫জি সেবা চালু নির্ভর করছে শিল্পখাতের প্রস্তুতির ওপর

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান
বিবিধ

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

দেশের করপোরেট মার্কেটিং অঙ্গনের পরিচিত মুখ এ. এম....

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ আগস্ট ২০২৩

চীনের মনিটর রফতানি ২ বছরের সর্বনিম্নে

Techzoom.TV |
TechzoomTV