Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন ১৫ এক ঘণ্টায় পূর্ণ চার্জ হবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩০ আগস্ট ২০২৩
আইফোন ১৫ এক ঘণ্টায় পূর্ণ চার্জ হবে
Share on FacebookShare on Twitter

আইফোন ১৫ নিয়ে এরই মধ্যে অনেক গুঞ্জন বাজারে ছড়িয়েছে। মোটামুটি ফোনের পুরো স্পেসিফিকেশনই ফাঁস হয়ে গেছে! বড় পরিবর্তনগুলোর একটি হলো লাইটনিং কানেক্টরের পরিবর্তে এতে থাকবে ইউএসবি–সি। এবার নাইন–টু–ফাইভ ম্যাক বলছে, আইফোন ১৫ ফোনটি ফাস্ট চার্জিং সমর্থন করবে। এটি ৩৫ ওয়াট চার্জিং সমর্থন করার মানে হলো এযাবৎকালের যে কোনো আইফোন মডেলের চেয়ে এটি দ্রুত চার্জ হবে।

সূত্রের বরাত দিয়ে ব্লগটি জানিয়েছে, আইফোন ১৫–এর কিছু মডেল ৩৫ ওয়াট চার্জিং সমর্থন করবে। যেখানে বর্তমানে আইফোন ১৪ প্রো সর্বোচ্চ ২৭ ওয়াট সমর্থন করে। আর আইফোন ১৪ সমর্থন করে ২০ ওয়াট। এই সক্ষমতায় আইফোন ১৪ প্রো ম্যাক্স সম্পূর্ণ চার্জ হতে প্রায় দুই ঘণ্টা সময় নেয়।

গত বছর অ্যাপল একটি নতুন ৩৫ ওয়াট ডুয়াল ইউএসবি–সি চার্জার বাজারে এনেছে।  এটি আইফোনের বর্তমান সব মডেলেই ব্যবহার করা যায় এবং এটি বেশ দ্রুত গতিতে ব্যাটারি রিচার্জ করতে সক্ষম।

অ্যাপল ৩০ ওয়াটের ইউএসবি–সি চার্জারও বিক্রি করে। এটি মূলত ম্যাকবুক এয়ারের জন্য ডিজাইন করা হয়েছে। তবে আইফোন এবং আইপ্যাডেও এটি কাজ করে।

এই চার্জার দিয়ে নতুন আইফোন কত দ্রুত পূর্ণ রিচার্জ করা যাবে সেটি বুঝতে স্যামসাংয়ের সর্বশেষ সংস্করণের ফ্ল্যাগশিপের সঙ্গে তুলনা করা যেতে পারে। গ্যালাক্সি এস২৩ আলট্রা ৪৫ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সমর্থন করে। একেবারে ০ থেকে ১০০ শতাংশ চার্জ হতে স্যামসাংয়ের এই ফোনে সময় লাগে ১ ঘণ্টারও কম। সে হিসাবে নতুন আইফোনগুলো ৩৫ ওয়াটে রিচার্জ হতে এর চেয়ে কিছুটা বেশি সময় নেওয়ার কথা। এরপরও আইফোন ১৪–এর তুলনায় এটি বড় উন্নতিই বলা চলে।

এখনো একটি বিষয় স্পষ্ট নয় যে, ৩৫ ওয়াট চার্জিং সক্ষমতা আইফোন ১৫ প্রো মডেলের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি আইফোন ১৫ লাইনআপের সব ফোনেই কাজ করবে।

নতুন আইফোনে আরও যা থাকছে

আইফোন ১৫ মডেলগুলোর প্রান্ত সামান্য বাঁকা (কার্ভ) হতে পারে। ক্যামেরার বাম্পটি বড় হবে এবং ডিসপ্লের বেজেল হবে বেশ ছোট। প্রো মডেলগুলোর জন্য অ্যাপল একটি নতুন অ্যাকশন বাটন আনার কথা বলছে। এটি হচ্ছে মিউট/রিং সুইচ। এতে থাকবে অ্যাপলের নিজস্ব ডিজাইনের এ১৭ বায়োনিক চিপ, নতুন টাইটেনিয়াম ফ্রেম। আইফোন ১৫ প্রো ম্যাক্সে থাকবে পেরিস্কোপ লেন্সসহ আরও উন্নতমানের ক্যামেরা।

Tags: অ্যাপলআইফোনআইফোন ১৫আইফোন ১৫ প্রোআইফোন ১৫ প্লাসএ১৭ বায়োনিক চিপগ্যাজেটতথ্যপ্রযুক্তিস্মার্টফোনস্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

বদলে যাচ্ছে ফেসবুক!
প্রযুক্তি সংবাদ

শিক্ষার্থীদের জন্য ফেসবুকের অনলাইন রিসোর্স গাইড চালু

ফাইভজি যুগে প্রবেশ করছে বাংলাদেশ
টেলিকম

ফাইভজি যুগে প্রবেশ করছে বাংলাদেশ

বিশ্বের দ্রুততম চার্জিং প্রযুক্তি উন্মোচন করবে রিয়েলমি
নির্বাচিত

বিশ্বের দ্রুততম চার্জিং প্রযুক্তি উন্মোচন করবে রিয়েলমি

ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন

টেকনো নিয়ে এল ৪/৬৪ জিবির স্পার্ক সিক্স গো
নির্বাচিত

টেকনো নিয়ে এল ৪/৬৪ জিবির স্পার্ক সিক্স গো

চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে সমন্বিতভাবে কাজ করতে হবে : মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ করোনা মোকাবেলায় বিস্ময়কর সফলতা দেখিয়েছে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

Load More

ট্রেন্ডিং টপিক

“অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬” অনুষ্ঠিত
অর্থ ও বাণিজ্য

“অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬” অনুষ্ঠিত

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের
টেলিকম

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি
সোশ্যাল মিডিয়া

গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix