Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আবারও পুনরুজ্জীবিত হচ্ছে বাটন ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
স্বল্পমূল্যের নকিয়ার দুই ফিচার ফোন উন্মোচন
Share on FacebookShare on Twitter

১৭ বছর বয়সী রবিনের কোনো স্মার্টফোন নেই। এজন্য বন্ধুবান্ধবের কাছে প্রায়ই কথা শুনতে হয় তার। কারণ ‘বাটন’ ফোনধারী রবিন ফেসবুক, ইন্সটাগ্রাম স্ক্রল করতে পারে না। কল ও টেক্সট দেওয়া-নেওয়ার বাইরে তার ফোন থেকে তেমন কিছুই করা যায় না।

একরকম ঝোঁকের বসেই বাটন বা ফিচার ফোন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল রবিন। দুই বছর আগে ফোন হারিয়ে গিয়েছিল তার। হাতে টাকা কম থাকায় একটি সেকেন্ড-হ্যান্ড ফোনের দোকানে ঢুঁ মারে সে। সেখানে গিয়ে দেখে পুরনো আমলের হ্যান্ডসেটও আছে কিছু। এবং সেগুলোর দামই সবচেয়ে কম। অগত্যা সেখান থেকে একটি বাটন ফোনই বেঁছে নেয় সে। মোবিঅয়্যারের সেই ফোন কিনতে তার খরচ হয়েছিল মাত্র আট পাউন্ড।

এই ফোন ব্যবহার শুরু করার সঙ্গেই এক ধরনের পরিবর্তন অনুভব করতে শুরু করে সে। প্রথম পরিবর্তন হচ্ছে খরচ। মাসিক ডাটার খরচ নিয়ে আর চিন্তা করতে হচ্ছিল না তার।

‘বাটন ফোন নেওয়ার পর আমি আমি বুঝতে পারি স্মার্টফোন আমার জীবনের কত বড় একটা অংশ দখল করে ছিল। ফোনে অনেক সোশ্যাল মিডিয়া অ্যাপ ছিল। যতটকু কাজ করার সামর্থ্য আছে, কখনোই ততটুকু করতে পারছিলাম না আমি,’ বলে রবিন।

বাটনফোন বিশ্বজুড়েই আবার পুনরুজ্জীবিত হচ্ছে। সফটওয়্যার সংস্থা সিমরাশের প্রতিবেদন অনুসারে, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে এসব ফোন সম্বন্ধে গুগল সার্চ ৮৯ শতাংশ বেড়েছে।

গত কয়েক বছরে এ ঘরানার ফোনের বিক্রিও বেড়েছে বহুগুণে। একটি প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে বিশ্বব্যাপী ৪০ কোটি বাটন ফোন বিক্রি হয়েছিল। ২০২১ সালে এই সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৪০ কোটিতে। ২০২১ সালের এক সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাজ্যে প্রতি ১০ জনে একজন বাটন ফোন ব্যবহার করে।

মোবাইল বিশেষজ্ঞ আর্নেস্ট ডকু বলেন, ‘বাটন ফোনের এই পুনরুজ্জীবনের পিছনে বেশ কিছু জিনিসের ভূমিকা রয়েছে। ফ্যাশন, নস্টালজিয়া, এবং টিকটক ভিডিওয়ে ব্যবহার করার চাহিদা থেকে মানুষ এসব ফোন কিনছে। অধিকাংশের জীবনে প্রথম ফোন ছিল বাটন ফোন। তাই এসব ক্লাসিক হ্যান্ডসেটের প্রতি আমরা এক ধরনের নস্টালজিয়া অনুভব করি।’ ডকু জানান, ২০১৭ সালে নোকিয়া তাদের ৩৩১০ হ্যান্ডসেটটি আবারও বাজারে আনে। ২০০০ সালে প্রথমবারের মতো বাজারে আসা এই সেট ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রিত ফোনগুলোর একটি।

‘নকিয়া ৩৩১০ উচ্চ-পযুক্তির মোবাইলের জগতে একটি সাশ্রয়ী বিকল্প হিসেবে হাজির হয় সবার সামনে,’ বলেন ডকু। পাঁচ বছর আগে, মনোবিজ্ঞানী প্রজেমেক ওলেনিকজাক নোকিয়া ৩৩১০-র দ্বারস্থ হন। প্রাথমিকভাবে ব্যাটারির স্থায়িত্বের জন্যই স্মার্টফোন ছেড়ে এই ফোন গ্রহণ করেছিলেন তিনি। কিন্তু কয়েকদিন চালানোর পরই বুঝতে পারেন, শুধু ব্যাটারি না, আরও অনেক গুণাগুন আছে এই ফোনের।

‘ভ্রমণের সময় আমি সবসময় স্মার্টফোনেই বাস এবং রেস্তোরাঁর খোঁজখবর নিতাম। কিন্তু এখন তো সেটা সম্ভব না। সেজন্য বাসা থেকে বের হওয়ার আগেই সকল তথ্য টুকে বের হই। আর এতে ভালোই অভ্যস্ত হয়ে গেছি।’

শুধু পুরনো হ্যান্ডসেট না, এখন নতুন নতুন ফিচার ফোনও তৈরি করছে অনেক কোম্পানি। ‘লাইট ফোন’ নামের এক মার্কিন কোম্পানি নতুন এক ধরনের ফোন বাজারে এনেছে যেগুলো বাটন ফোনের মতোই, শুধু কিছুটা আধুনিক। এই ফোনে কল, মেসেজিংয়ের পাশাপাশি গান ও পডকাস্টও শুনতে পারবেন আপনি। এবং ব্লু-টুথ হেডফোন ব্যবহার করতে পারবেন।

কোম্পানিটি জানিয়েছে, ২০২১ সালে সর্বোচ্চ আয়ের রেকর্ড করেছে তারা। আগের বছরের তুলনায় তাদের বিক্রি বেড়েছে ১৫০ শতাংশ। কিন্তু বাটন ফোনের সমগোত্রীয় হয়েও এসব ফোনের দাম কিন্তু একেবারে কম না। ৯৯ ডলার (প্রায় সাড়ে আট হাজার টাকা) থেকে শুরু হয় এসব হ্যান্ডসেটের দাম।

‘স্মার্টফোনের এই আগ্রাসন কিন্তু আর থামবে না। এটি আরও খারাপের দিকে যাবে। ভোক্তারা এখন বুঝতে পারছেন, ঝামেলা আছে এসব প্রযুক্তিতে। সেজন্য বিকল্প নিয়ে হাজির হয়েছি আমরা।’ ট্যাং জানান, তার কোম্পানির প্রধান ভোক্তা শ্রেণির বয়স ২৫ থেকে ৩৫-র মধ্যে। তবে তিনি স্বীকার করেন, তারা আশা করছিলেন মূলত বয়স্করা কিনবে তাদের ফোন।

Tags: বাটন ফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনের টিকটক ঠেকাতে বিকল্প অ্যাপ আনল ভারত
প্রযুক্তি সংবাদ

চীনের টিকটক ঠেকাতে বিকল্প অ্যাপ আনল ভারত

ফ্লিপ ক্যামেরার নতুন ফোন আনল আসুস
প্রযুক্তি সংবাদ

ফ্লিপ ক্যামেরার নতুন ফোন আনল আসুস

আপনার গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করবেন যেভাবে
নির্বাচিত

আপনার গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করবেন যেভাবে

বিআইজেএফ এর মতবিনিময় সভা ই-বর্জ্যকে সম্পদে পরিণত করার দাবি
প্রযুক্তি সংবাদ

বিআইজেএফ এর মতবিনিময় সভা ই-বর্জ্যকে সম্পদে পরিণত করার দাবি

জিপি-রবির বিষয়ে শিথিল সিদ্ধান্ত বিটিআরসির জন্য খারাপ দৃষ্টান্ত
টেলিকম

জিপি-রবির বিষয়ে শিথিল সিদ্ধান্ত বিটিআরসির জন্য খারাপ দৃষ্টান্ত

মিশন অস্ট্রেলিয়ার হাত ধরে নারী ফুটবল জাগরণের সঙ্গী হলো ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

মিশন অস্ট্রেলিয়ার হাত ধরে নারী ফুটবল জাগরণের সঙ্গী হলো ইনফিনিক্স

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা
বিবিধ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা

ইসরায়েলে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান
বিবিধ

ইসরায়েলে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল
বিবিধ

ইরানের পালটা হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের ১৪ ঘাঁটি

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই
নির্বাচিত

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix