Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পেপারফ্লাইয়ের ক্যাশলেস পে সেবায় যুক্ত হলো নগদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৩১ আগস্ট ২০২০
পেপারফ্লাইয়ের ক্যাশলেস পে সেবায় যুক্ত হলো নগদ
Share on FacebookShare on Twitter

প্রয়োজনীয় পণ্যসামগ্রী কেনার ক্ষেত্রে অনলাইন শপিং তথা ই-কমার্স গ্রাহক ও ক্রেতাদের অনেক সুযোগ এনে দিয়েছে। বাংলাদেশে অনলাইনভিত্তিক কেনাকাটায় মূল্য পরিশোধের ক্ষেত্রে ৯৫ শতাংশই সম্পন্ন হয়ে থাকে ক্যাশ-অন-ডেলিভারি (সিওডি) এর মাধ্যমে। অর্থাৎ এ পদ্ধতিতে ক্রেতা পণ্য হাতে পেয়ে তা যাচাই করে নগদ অর্থ প্রদানের মাধ্যমে লেনদেন সম্পন্ন করেন।

বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির প্রকোপ শুরু হওয়ার পর থেকে অনলাইন অর্ডার সর্বাধিক সন্ধানী মাধ্যম হয়ে উঠেছে এমনকি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার ক্ষেত্রেও। করোনাভাইরাস থেকে নিরাপদে থাকার জন্য প্রত্যেকে তাদের নিজেদের প্রতি ও তাদের পরিবারের সদস্যদের জন্য গভীরভাবে উদ্বিগ্ন। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের ক্ষেত্রে মানুষ এখন ক্রমান্বয়ে অনলাইন অর্ডারেই বেশি ঝুঁকে পড়ছে।

এ সকল ক্রেতার পছন্দকে গুরুত্ব দিয়ে এবং তাদের পণ্য ব্যবহারের প্রবণতাগুলো পর্যবেক্ষণ করে সম্প্রতি মাস্টারকার্ড ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) সাথে পার্টনারশিপের মাধ্যমে দেশব্যাপী ‘ক্যাশলেস পে’ সেবাটি চালু করে দেশের বৃহত্তম হোম ডেলিভারি নেটওর্য়াক পেপারফ্লাই। এই সেবাটি এখন দেশজুড়েই পাওয়া যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় এবার পেপারফ্লাইয়ের সাথে যুক্ত হলো ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদ। এখন থেকে ক্রেতারা তাদের নগদ অ্যাকাউন্টের মাধ্যমে সরবরাহ করা পণ্যের দাম পরিশোধ করতে পারবেন এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি শুধুমাত্র ৩টি সহজ ধাপে সম্পন্ন করা সম্ভব। সম্প্রতি উভয় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সুতরাং দেশের দ্রুত বর্ধমান ডিজিটাল আর্থিক পরিষেবা সরবরাহকারী সংস্থা, নগদ ব্যবহারকারীরা অনলাইনে তাদের অর্ডার করা পণ্যগুলি খুব সহজে এবং নিরাপদে তাদের দোরগোড়ায় পেতে পারবেন।

এই ‘ক্যাশলেস পে’ সেবার মাধ্যমে ক্রেতারা অনলাইনে অর্ডার দিয়ে পণ্য নিজেদের দোরগোড়ায় পাওয়ার ক্ষেত্রে পণ্য গ্রহণের সময় নগদ মূল্য পরিশোধের (ক্যাশ অন ডেলিভারি-সিওডি) পরিবর্তে ডিজিটাল উপায়ে মূল্য পরিশোধ করতে পারবেন। ‘ক্যাশলেস পে’ সেবাটি হলো একটি অগ্রসর প্রযুক্তিভিত্তিক সমাধান। ক্যাশলেস পেমেন্টের ক্ষেত্রে দেশে এটি প্রথম সেবা, যার জন্য কোনো পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিনের প্রয়োজন নেই। ক্রেতারা পেপারফ্লাইয়ে সরবরাহ করা পণ্যের দাম পরিশোধ করতে নিজেদের স্মার্টফোন ব্রাউজার ও তাতে ইন্টারনেট সংযোগ থাকলেই সহজে ক্যাশলেস পে’র মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন। সময়োপযোগী এই উদ্যোগের ফলে ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা প্রযুক্তিভিত্তিক লেনদেন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্ক অনলাইনে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছানোর মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে যাবে।

নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক বলেন, “দেশের নাগরিকদের জীবনকে ডিজিটালাইজড করার লক্ষ্যে নগদ সর্বদা মানুষের প্রতিদিনের সমস্ত ক্রিয়াকলাপকে সুবিধাজনক এবং আরও গতিশীল করার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করে চলেছে। এই পার্টনারশিপ সেই লক্ষ্য অর্জনের প্রতিচ্ছবি, যা দেশে অনলাইন শপিংয়ে নতুন মাত্রা যোগ করবে বলে আমি বিশ্বাস করি। এরই ফলস্বরূপ গ্রাহকরা ক্যাশলেস পে’র মাধ্যমে নগদ অর্থের পরিবর্তে অনলাইন শপিং পরিষেবাটির সুবিধা উপভোগ করবেন। এতে করে ক্রেতারা আগের তুলনায় আরও আরামদায়ক এবং সুরক্ষিত লেনদেনের মাধ্যমে তাদের অনলাইনে অর্ডার করা পণ্যগুলো গ্রহণ করতে সক্ষম হবেন।“

পেপারফ্লাইয়ের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) রাহাত আহমেদ এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের এই উদ্যোগ ডিজিটাল বা প্রযুক্তিভিত্তিক সেবা ই-কমার্স ইকো-সিস্টেমের প্রসারে ইতিবাচক প্রভাব ফেলবে।’

পেপারফ্লাইয়ের ক্যাশলেস পে সেবায় যুক্ত হলো নগদএখন থেকে ক্রেতা বা ভোক্তাদের সামনে ক্যাশলেস উপায়ে পণ্যের দাম পরিশোধের নতুন বিকল্প এসে গেছে যার ফলে অনলাইনে পণ্য বিক্রয়কারীদের জন্যও দ্রুত নগদ অর্থ গ্রহণে সুযোগ তৈরি হয়েছে যা প্রচলিত ব্যাংকিং সেবার মাধ্যমে সম্ভব ছিল না। কারণ তা সময় সাপেক্ষ ব্যাপার। এটি সমগ্র অনলাইন ইকো-সিস্টেমে নগদ অর্থের লেনদেন প্রচলিত ব্যবস্থার চেয়ে অধিকতর দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পন্ন হবে এবং এতে করে অনলাইনে পণ্য বিক্রেতারা আরও বেশি পরিমাণে বিনিয়োগে উদ্বুদ্ধ হবেন এবং ই-কমার্সের বিকাশে জোরালো ভূমিকা রাখবেন।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্দোনেশিয়ার পর এবার ভারতে নিষিদ্ধ টিকটক
প্রযুক্তি সংবাদ

টিকটক ভিডিও তৈরি করবেন যেভাবে

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

সিল প্যাকে ব্যবহৃত ফোন, কান্ট্রি লকড সেটের অভিযোগ মোবাইল বাজ বিডি বিরুদ্ধে

ইনফিনিক্স ফোনের দাম কমল
ছাড় ও অফার

ইনফিনিক্স ফোনের দাম কমল

বাজারে দামের ভিত্তিতে সেরা ফোনগুলোর তালিকা
নির্বাচিত

দেশে তিন মাসে ৩২ লাখের বেশি স্মার্টফোন বিক্রি

শাওমির সেলফোনে ম্যালওয়্যার পাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

শাওমির সেলফোনে ম্যালওয়্যার পাওয়ার অভিযোগ

স্মার্টফোনে রিমুভেবল ব্যাটারি ব্যবহারে ইইউর নতুন আইন
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে রিমুভেবল ব্যাটারি ব্যবহারে ইইউর নতুন আইন

Load More

ট্রেন্ডিং টপিক

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬
প্রযুক্তি সংবাদ

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে
অটোমোবাইল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

২৬ কোম্পানিকে জিপিএস বিক্রির অনুমতি দিল বিআরটিএ
অটোমোবাইল

২৬ কোম্পানিকে জিপিএস বিক্রির অনুমতি দিল বিআরটিএ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ
নির্বাচিত

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি
প্রযুক্তি সংবাদ

চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি

সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত...

পিক্সেলের পথে হাঁটছে স্যামসাং, বদলাতে পারে গ্যালাক্সির ক্যামেরা ডিজাইন

পিক্সেলের পথে হাঁটছে স্যামসাং, বদলাতে পারে গ্যালাক্সির ক্যামেরা ডিজাইন

চীনে মিড-রেঞ্জ স্মার্টফোন ‘ভিভো এস৫০টি ভাইটালিটি এডিশন’ উন্মোচন

চীনে মিড-রেঞ্জ স্মার্টফোন ‘ভিভো এস৫০টি ভাইটালিটি এডিশন’ উন্মোচন

মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচারের দাপট

মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচারের দাপট

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩১ আগস্ট ২০২০

পেপারফ্লাইয়ের ক্যাশলেস পে সেবায় যুক্ত হলো নগদ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix