Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চলতি বছর লাভজনক অবস্থায় থাকবে মোবাইল গেমিং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 4 September 2023
চলতি বছর লাভজনক অবস্থায় থাকবে মোবাইল গেমিং
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক পর্যায়ে গেমিং এখন আয়ের অন্যতম খাত। যেকোনো দেশের অর্থনীতিতে গেমিং বড় অবদান রাখছে। সে হিসেবে চলতি বছর মোবাইল গেমিং সবচেয়ে লাভজনক অবস্থায় থাকবে। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

২০২৩ সালে মোবাইল গেমিং খাতে ব্যয় ১০ হাজার ৮০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। মার্কেট ইন্টেলিজেন্স প্লাটফর্ম ডাটা ডট এআই (সাবেক অ্যাপ অ্যানি) ও ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) প্রতিবেদন প্রকাশ করেছে। তথ্যানুযায়ী, ২০২২ সালে এ খাতে যে ব্যয় হয়েছিল তার তুলনায় চলতি বছরের পূর্বাভাস ২ শতাংশ কম। তবে এ খাতের একটি বড় অংশ এখনো মোবাইলের নিয়ন্ত্রণেই রয়েছে এবং গেমার ও ডেভেলপারদের জন্য সবচেয়ে বেশি সুবিধা দিচ্ছে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফটের এক্সবক্স সিরিজ এক্স/এস ও সনির প্লেস্টেশন ৫-এর জনপ্রিয়তা বাড়ায় হোম কনসোলের জন্য গ্রাহক ব্যয় বাড়বে। চলতি বছর ব্যয়ের হার ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। অন্যদিকে উইন্ডোজ কম্পিউটার ও অ্যাপলের ম্যাকবুকে ভোক্তা ব্যয় ৪ শতাংশ বেড়ে ৪ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে। প্রতিবেদন সূত্রে, হ্যান্ডহেল্ড ডিভাইসে ব্যয় নতুন মোড় নিতে পারে। আগের বছরের তুলনায় যা ২০ শতাংশ বা ৩০০ কোটি ডলার কমতে পারে। মূলত নিনতেনদো সুইচ লাইঠ ক্রয়ে ব্যবহারকারীদের আগ্রহ কমে যাওয়া মূল কারণ।

গবেষণায় বলা হয়, গেমিংয়ে ভোক্তাদের সরাসরি ব্যয় কমলেও এ খাতে মোবাইল এখন পর্যন্ত ভালো অবস্থানে রয়েছে। দ্রুত পরিবর্তনশীল বাজারে চাহিদার সঙ্গে টিকে থাকাই বড় চ্যালেঞ্জ। ২০২০ সালের কভিড-১৯ মহামারী সময়ের পর থেকে বৈশ্বিকভাবে গেমিংকে বড় ব্যবসা হিসেবে গণ্য করা হচ্ছে। নতুন প্রযুক্তির কারণে একই সঙ্গে বড় পরিসরে দর্শকের কাছে পৌঁছানো যাচ্ছে এবং গ্রাহকের হিদাও পূরণ করা যাচ্ছে।

২০২৬ সাল নাগাদ বৈশ্বিক গেমিং বাজারের মুনাফা ২১ হাজার ২৪০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা, যা ২০২৩ সালের তুলনায় ১৩ শতাংশ বেশি। আর এ খাতের নেতৃত্ব দেবে মোবাইল প্লাটফর্ম। আগস্টে বাজার আপডেট প্রতিবেদন প্রকাশের সময় নিউজু এ কথা জানিয়েছে।

সাম্প্রতিক এক গবেষণায় বোস্টন কনসাল্টিং গ্রুপ জানায়, গেমিং খাতের নেতৃত্ব দেবে মোবাইল প্লাটফর্ম। বিশেষ করে স্মার্টফোন ব্যবহার বৃদ্ধি ও মোবাইল কম্পিউটিংয়ের সক্ষমতা বাড়ায় বাজারে এ পরিবর্তন দেখা যাবে। অন্যদিকে গেমিং খাতের আয় গেমারদের সংখ্যার মাধ্যমেও প্রভাবিত হবে। বছরওয়ারি হিসেবে ২০২৩ সালে গেমারদের সংখ্যা ৬ দশমিক ৩ শতাংশ বেড়ে ৩৩৮ কোটি ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে নিউজু।

ডাটা ডট এআই ও আইডিসির প্রতিবেদনে বলা হয়, মোবাইল গেমাররা বৈচিত্র্যময় ও চাহিদাপূর্ণ। নতুন ফিচার ও মুনাফা অর্জনের পদ্ধতি সক্রিয় ব্যবহারকারী বা গেমারদের ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ। বর্তমানে ক্লাউড গেমিংও জনপ্রিয়তা পাচ্ছে। চলতি বছর স্মার্টফোন ও ট্যাবলেটে ক্লাউড গেমিংয়ে ব্যয় করা সময়ের পরিমাণ ২৬ শতাংশ বাড়ার পূর্বাভাসও দেয়া হয়েছে।

গবেষণার তথ্যানুযায়ী, মোবাইল গেমিং খাতে চলতি বছর এশিয়া-প্যাসিফিক অঞ্চল ভালো প্রবৃদ্ধিতে রয়েছে। আর এ খাতে বিশ্বজুড়ে নেতৃত্ব দিচ্ছে ব্রাজিল, তুরস্ক ও মেক্সিকো। প্রবৃদ্ধিতে থাকলেও মোবাইল গেমিং খাতে বিভিন্ন সমস্যাও রয়েছে, যা ভবিষ্যতে আয়ে প্রভাব বিস্তার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মোবাইল গেমিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

সেগমেন্টের সবচেয়ে সেরা আইপি৬৯ প্রোসহ বাজারে আসছে রিয়েলমি সি৮৫ প্রো!
প্রযুক্তি সংবাদ

সেগমেন্টের সবচেয়ে সেরা আইপি৬৯ প্রোসহ বাজারে আসছে রিয়েলমি সি৮৫ প্রো!

ধারাবাহিক সাইবার হামলার শিকার ইরান
প্রযুক্তি সংবাদ

বায়োমেট্রিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে

তাইওয়ানে আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করছে বিসিএস ২৯ সদস্যের দল
প্রযুক্তি সংবাদ

তাইওয়ানে আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করছে বিসিএস ২৯ সদস্যের দল

একাধিক ফোন ও ট্যাবলেট আনছে নকিয়া
নির্বাচিত

একাধিক ফোন ও ট্যাবলেট আনছে নকিয়া

সিন্ডিকেটের হুমকি উপেক্ষা করে খুলল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স
প্রযুক্তি সংবাদ

সিন্ডিকেটের হুমকি উপেক্ষা করে খুলল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স

গেমিং দুনিয়ায় নতুন চমক, গিগাবাইটের অরোস মাস্টার ১৬
প্রযুক্তি সংবাদ

গেমিং দুনিয়ায় নতুন চমক, গিগাবাইটের অরোস মাস্টার ১৬

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

গীকবেঞ্চে অপো ফাইন্ড এক্স১০-এর গ্লোবাল ভার্সন, থাকছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ
প্রযুক্তি সংবাদ

গীকবেঞ্চে অপো ফাইন্ড এক্স১০-এর গ্লোবাল ভার্সন, থাকছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ

টেলিটক
ছাড় ও অফার

৫০ টাকায় টেলিটকের সব প্যাকেজের সিম

বাংলালিংকের প্রতি মিনিট কলে ১০ এমবি ইন্টারনেট অফার
ছাড় ও অফার

বাংলালিংকে প্রতি মিনিট কথা বললেই মিলবে ১০ এমবি ইন্টারনেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশকে প্রযুক্তির ভোক্তা থেকে উৎপাদক ও রপ্তানিকারক দেশে...

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 September 2023

চলতি বছর লাভজনক অবস্থায় থাকবে মোবাইল গেমিং

Techzoom.TV |
TechzoomTV