Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্য রপ্তানিতে সহযোগিতার আশ্বাস

ইউএই রাষ্ট্রদূতের হেডকোয়ার্টার পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 13 September 2023
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্য রপ্তানিতে সহযোগিতার আশ্বাস
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি খাসেইফ আল হামুদি বলেছেন, ওয়ালটনের প্রোডাকশন প্ল্যান্টগুলো অত্যন্ত সুন্দর ও অত্যাধুনিক। ওয়ালটনের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এবং আইটি পণ্য আন্তর্জাতিক গুণগতমানসম্পন্ন। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্যের বিপুল সম্ভাবনা রয়েছে। দুবাইকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ওয়ালটন পণ্য রপ্তানির নতুন ক্ষেত্র তৈরির ব্যাপক সুযোগ রয়েছে।

সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন ইউএই রাষ্ট্রদূত। হেডকোয়ার্টার পরিদর্শনকালে বাংলাদেশে ওয়ালটন যেসব পণ্য উৎপাদন ও বিপণন এবং বিশ্বব্যাপী রপ্তানি করছে, সেসব বিষয়ে তিনি সামগ্রিক ধারণা লাভ করেন। দুবাইয়ের ফ্রি পোর্ট ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতে ওয়ালটন পণ্যের বাজার সম্প্রসারণে ইউএই রাষ্ট্রদূত সর্বাত্মক সহযোগিতার আশ^াস দেন।

হেডকোয়ার্টার প্রাঙ্গনে রাষ্ট্রদূত আবদুল্লাহ আল হামুদিকে স্বাগত জানান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী, সিনিয়র এক্সিউটিভ ডিরেক্টর ইয়াসির আল ইমরান, ইন্টারন্যাশনাল বিজনেসের ভাইস-প্রেসিডেন্ট আব্দুর রউফ, ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ প্রমুখ।

ওয়ালটন হেডকোয়ার্টারে পৌঁছে ইউএই রাষ্ট্রদূত প্রথমে বাংলাদেশের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এবং আইটি পণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানি খাত সম্পর্কে তথ্যচিত্র (ডকুমেন্টারি) উপভোগ করেন। এরপর তিনি ওয়ালটনের বিভিন্ন পণ্যে সুসজ্জ্বিত ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন। পরে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, কম্প্রেসর, মোল্ড-ডাই, ল্যাপটপ-কম্পিউটার, পিসিবি, এলিভেটর ইত্যাদি পণ্যের উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে প্রত্যক্ষ করেন।
সে সময় ইউএই রাষ্ট্রদূত আন্তর্জাতিকমানের পণ্য উৎপাদন ও বিশ^ব্যাপী রপ্তানিতে ওয়ালটন তথা বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। আরব আমিরাতের দেশগুলোতে ওয়ালটন পণ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে তিনি অভিমত দেন।

ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ জানান, হেডকোয়ার্টার পরিদর্শনকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বি-পাক্ষিক ব্যবসায়িক সম্পর্ক কিভাবে আরো বৃদ্ধি করা যায় সেসব বিষয়ে রাষ্ট্রদূত হিজ এক্সিলেন্সি আবদুল্লাহ আলি খাসেইফ আল হামুদির সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে। দুবাইয়ের ফ্রি পোর্টকে হাব বা কেন্দ্র হিসেবে ব্যবহার করে কিভাবে আশপাশের দেশগুলোতে ব্যবসা সম্প্রসারণ করা যায় সে বিষয়ে রাষ্ট্রদূত সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। এ খাতে বাংলাদেশে তৈরি পণ্য রপ্তানিতে তিনি আরব আমিরাতের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্যের ব্যবসায়ীদের সঙ্গে ওয়ালটনের যোগাযোগ স্থাপন এবং ওয়ালটন পণ্য বিপণনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইলেকট্রনিক্সইলেকট্রিক্যালএয়ার কন্ডিশনারএলিভেটরওয়ালটনওয়ালটন এসিওয়ালটন টিভিওয়ালটন ট্যাবওয়ালটন হাই-টেকওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজওয়ালটনের প্রোডাকশন প্ল্যান্টকম্প্রেসরটেলিভিশনপিসিবিমোল্ড-ডাইরেফ্রিজারেটরল্যাপটপ-কম্পিউটার

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘সব ওয়েবসাইটে দেব, যেন মানুষ দেখতে পারে কোন দল কথা রেখেছে’
প্রযুক্তি সংবাদ

‘সব ওয়েবসাইটে দেব, যেন মানুষ দেখতে পারে কোন দল কথা রেখেছে’

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় রোবট ব্যবহারের চিন্তা!
প্রযুক্তি সংবাদ

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় রোবট ব্যবহারের চিন্তা!

মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্কের মান নিশ্চিতে আইনি নোটিশ
টেলিকম

মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্কের মান নিশ্চিতে আইনি নোটিশ

১৫ মিনিটেই চার্জ হবে ফোন
নির্বাচিত

১৫ মিনিটেই চার্জ হবে ফোন

ইভ্যালির প্রধান রাসেলের মুক্তির দাবিতে মানববন্ধন
ই-কমার্স

ইভ্যালির প্রধান রাসেলের মুক্তির দাবিতে মানববন্ধন

Load More

ট্রেন্ডিং টপিক

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
প্রযুক্তি বাজার

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 September 2023

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্য রপ্তানিতে সহযোগিতার আশ্বাস

Techzoom.TV |
TechzoomTV