Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তরুণদের জন্য তৈরি হয়েছে কর্মসংস্থানের নতুন দিগন্ত: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
তরুণদের জন্য তৈরি হয়েছে কর্মসংস্থানের নতুন দিগন্ত: পলক
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার দেশের মেধাবী তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের নবদিগন্ত উন্মোচন করেছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুরে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।

পলক বলেন, তরুণ-তরুণীদের সময়ের সঙ্গে খাপ খাইয়ে প্রযুক্তিতে দক্ষ করে তুলতে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে। এ সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে তারা ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, ই-কমার্স উদ্যোক্তা এবং মোবাইল অ্যাপ ডেভেলপার হয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নিজেরা যাতে দক্ষতা তৈরি করতে পারে, সে লক্ষ্যে প্রতিবছর এ সেন্টারের কারিকুলাম পরিবর্তন করা হবে বলেও তিনি জানান।

তরুণদের চাকরির পেছনে ছুটতে হবে না উল্লেখ প্রতিমন্ত্রী বলেন, এই ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে তরুণরা শুধু নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করবে এমন নয়, অন্যদেরও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করবে।

তিনি বলেন, আমাদের নীতি: কথা কম, কাজ বেশি এবং সময়ানুবর্তিতা অনুসরণ করা। শুধু সময়মতো নয়; সময়ের আগে আমরা কাজ করতে চাই।’

তরুণদের ঢাকামুখী হতে হবে না উল্লেখ করে পলক বলেন, এই ট্রেনিং সেন্টার থেকে প্রতিবছর এক হাজার ছেলেমেয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ পাবে। পাশাপাশি হাজার হাজার ছেলেমেয়ে সরাসরি ও ভার্চুয়ালি প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর সঙ্গে খাপ খাওয়াতে আমাদের নতুন ধরনের দক্ষতা উন্নয়ন ও বিকাশে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিটি সেবাকে সহজ, সুলভ ও দুর্নীতিমুক্ত করেছেন।

স্থানীয় কয়েকজন সফল ফ্রিল্যান্সারের নাম উল্লেখ করে পলক বলেন, যারা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়েছে, তারাই আরও অনেকের চাকরির ক্ষেত্র সৃষ্টি করেছে।

উল্লেখ্য ৮০ কোটি টাকা ব্যয়ে ৮ একর জায়গার ওপর শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের সাততলা ভবনটি নির্মাণ করা হবে।

বাংলাদেশ হাই-টেক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফর উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিদ, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবিশন সেন্টারের প্রকল্প পরিচালক মো. আতিকুল ইসলাম।

Tags: জুনাইদ আহমেদ পলক

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্যালাক্সি এস২০’র পাঁচ মিনিটের ভিডিওতে লাগবে তিন গিগাবাইট
নির্বাচিত

গ্যালাক্সি এস২০’র পাঁচ মিনিটের ভিডিওতে লাগবে তিন গিগাবাইট

জুনের মধ্যে টেলিফোন শিল্প সংস্থাকে লাভজনক করতে চাই: পলক
প্রযুক্তি সংবাদ

জুনের মধ্যে টেলিফোন শিল্প সংস্থাকে লাভজনক করতে চাই: পলক

ল্যাপটপের মার্কেটে পা রাখছে শাওমি, বাজার বদলে দেওয়ার প্রতিশ্রুতি
নির্বাচিত

ল্যাপটপের মার্কেটে পা রাখছে শাওমি, বাজার বদলে দেওয়ার প্রতিশ্রুতি

‘নগদ’ এর পেমেন্ট সিস্টেমের দুর্বলতায় উধাও হচ্ছে টাকা
প্রযুক্তি সংবাদ

‘নগদ’ এর পেমেন্ট সিস্টেমের দুর্বলতায় উধাও হচ্ছে টাকা

১০ হাজার টাকার রেঞ্জে আগামী মাসে আসছে রিয়েলমি সি১১
নির্বাচিত

১০ হাজার টাকার রেঞ্জে আগামী মাসে আসছে রিয়েলমি সি১১

স্যামসাং ফোল্ডএবল স্মার্টফোন মূলধারায় আনতে চায়
প্রযুক্তি বাজার

স্যামসাং ফোল্ডএবল স্মার্টফোন মূলধারায় আনতে চায়

Load More

ট্রেন্ডিং টপিক

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের
টেলিকম

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড
অর্থ ও বাণিজ্য

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix