Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এজেন্টের ২০ লাখ টাকা নিয়ে বিকাশের এসআর উধাও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
এজেন্টের ২০ লাখ টাকা নিয়ে বিকাশের এসআর উধাও
Share on FacebookShare on Twitter

লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় ২০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে সজিব হোসেন (৩৫) নামে বিকাশের এসআর। এ ঘটনায় পুঁজি হারিয়ে পথে বসার উপক্রম হয়েছেন বিকাশের ১৫ এজেন্ট। অভিযুক্ত সজিব হোসেন সদর উপজেলার দালালবাজার ইউপির মহাদেবপুর গ্রামের মহাম্মদ উল্লা মাস্টার বাড়ির মো. শাহজাহানের ছেলে।

শাহজাহান বলেন, আমার ছেলে সজিবের শ্যালক হুমায়ুনকে সঙ্গে নিয়ে শনিবার রায়পুর থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি।

বিকাশের রায়পুর ডিস্ট্রিবিউটর সঞ্জিব মজুমদার মোবাইল ফোনে বলেন, আমরাও সজিবের খোঁজ করছি। আপাতত আপনারা রিপোর্ট লেখা থেকে বিরত থাকেন। সজিব অফিস থেকে ৩ দিনের ছুটি নিয়েছে। জানতে পেরেছি ব্যবসায়ীদের সঙ্গে এসআর সজিব হোসেনের ব্যক্তিগত লেনদেন ছিল।

অভিযোগ সূত্রে জানা যায়, হায়দরগঞ্জ ও উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট, চরবংশী বাজার, কাঠেরপুল, তালতলা ও বংশীব্রিজ এলাকার ব্যবসায়ী নুর নবী, জালাল হোসেন, মো. বাবুল, মো. মহসিন, সায়েদ হোসেন ও নাজমুল হোসেনসহ ১৫ জনের কাছ থেকে ২০-৬০ হাজার টাকা করে প্রায় ২০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যান সজিব।

ক্ষতিগ্রস্ত বিকাশ এজেন্ট ব্যবসায়ী বাবুল ও মো. আজাদ হোসেন বলেন, বিকাশের এসআর সজিব একই রুটে দীর্ঘদিন থাকায় আমাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে টাকা নিয়ে পালিয়ে গেল। আমরা এর বিচার চাই। এজেন্টদের বিশ্বাস বিকাশ কর্তৃপক্ষ ইচ্ছা করলে তাদের টাকা ফেরত পেতে সহজ হবে।

এ ব্যাপারে রায়পুরে দায়িত্বে থাকা বিকাশের টেরিটরি ম্যানেজার আনোয়ার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এসআর সজিব পলাতক। তাকে ফিরিয়ে আনার জন্য আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।

সুপারভাইজার রিয়াদ হোসেন বলেন, গত ৫ বছর ধরে এসআর হিসেবে সজিব চাকরি করছেন। এ বিষয়ে আমরা আইনি প্রক্রিয়া ব্যবস্থা নিচ্ছি। আইনের ঊর্ধ্বে কেউ না, আইন সবার জন্য সমান।

রায়পুর বিকাশের ডিস্ট্রিবিউশন ম্যানেজার পলাশ দে বলেন, এ ঘটনা সম্পর্কে জানি না। জিএম সাজ্জাদের সঙ্গে কথা বলেন।

আরেক কর্মকর্তা পার্থ বলেন, আমরা কোনো তথ্য দিতে পারব না। সজিব গত তিন দিন ধরে অফিসে আসেন না। তার অভিভাবকও থানায় নিখোঁজ ডায়েরি করবেন।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, বিকাশ এজেন্টদের প্রায় ২০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার ঘটনা শুনেছি। তবে এ ব্যাপারে কোনো ব্যক্তি অভিযোগ করেননি।

Tags: অবৈধ লেনদেনে বিকাশবিকাশবিকাশ এজেন্টবিকাশ পেমেন্টেবিকাশ হুন্ডিবিকাশে অবৈধবিকাশে নতুন কৌশলে প্রতারণাবিকাশে মানি লন্ডারিংবিকাশের ডিস্ট্রিবিউশন

এই বিভাগ থেকে আরও পড়ুন

হ্যাক হবে না আইফোন, মানলে এ নিয়ম
প্রযুক্তি সংবাদ

হ্যাক হবে না আইফোন, মানলে এ নিয়ম

নতুন প্রজন্মের এআই প্রযুক্তি সমৃদ্ধ প্রিমিয়াম মেটাল ডিজাইনের স্মার্টফোন আনছে ইনফিনিক্স
নির্বাচিত

নতুন প্রজন্মের এআই প্রযুক্তি সমৃদ্ধ প্রিমিয়াম মেটাল ডিজাইনের স্মার্টফোন আনছে ইনফিনিক্স

অর্থনৈতিক সংকটের মুখে ইরান আড়াল হচ্ছে তথ্যপ্রমাণ
নির্বাচিত

অর্থনৈতিক সংকটের মুখে ইরান আড়াল হচ্ছে তথ্যপ্রমাণ

বিকাশে ১০০ টাকা ফ্রি পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বিকাশের খরচ কমল, তবে…

জুম কি নেতৃত্ব দেবে নাকি হারিয়ে যাবে?
নির্বাচিত

জুম কি নেতৃত্ব দেবে নাকি হারিয়ে যাবে?

ডিএসএলআরের বিকল্প ফোন আনছে মটোরোলা
প্রযুক্তি সংবাদ

ডিএসএলআরের বিকল্প ফোন আনছে মটোরোলা

Load More

ট্রেন্ডিং টপিক

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি
নির্বাচিত

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

ঈদের ছুটি পাচ্ছেন না যারা
অর্থ ও বাণিজ্য

ঈদের ছুটি পাচ্ছেন না যারা

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী
সোশ্যাল মিডিয়া

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix