Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিকাশের এজেন্ট নম্বর নিয়ে চলছে জুয়ার টাকা লেনদেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 20 September 2023
বিকাশের এজেন্ট নম্বর নিয়ে চলছে জুয়ার টাকা লেনদেন
Share on FacebookShare on Twitter

অনলাইনে জুয়ার টাকা লেনদেনে মোবাইল ব্যাংকিং কোম্পানি বিকাশ এজেন্ট নম্বর ভাড়া নিচ্ছে জুয়াড়ি চক্র। ৫ হাজার টাকার কম লেনদেন হয়, এমন বিকাশ এজেন্ট নম্বর ১০ থেকে ১৫ হাজার টাকায় জুয়াড়ি চক্রের কাছে ভাড়া দিচ্ছে কিছু অসাধু বিক্রয়কর্মী। এই অবৈধ কাজে ব্যবহৃত বিকাশ ১৩টি এজেন্ট নম্বরের সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রতিটি নম্বরে মাসে প্রায় ৯ কোটি টাকা লেনদেনের তথ্যও পাওয়া গেছে।

জুয়ার এই টাকা অবৈধ ব্যাংকিং চ্যানেলে রাশিয়া ও দুবাইয়ে পাচার হচ্ছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে জুয়ার টাকা লেনদেনে এসব নম্বর ব্যবহার করছে চক্রটি। জুয়াড়ি চক্রের কাছে এজেন্ট নম্বর সরবরাহের অভিযোগে বিকাশের আটজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

সিআইডি বলছে, রাশিয়ায় বসে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে দেশে অনলাইন জুয়া পরিচালনা করছে ৭০ জনের একটি চক্র। চক্রের মূল হোতা বিদেশে বসে টেলিগ্রামের মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগ করেন। গত এক বছর চক্রের ২৯ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

সিআইডির কর্মকর্তারা বলছেন, কোনো এজেন্ট নম্বরে মাসে কত টাকা লেনদেন হয়, সেটার তথ্য মোবাইল ব্যাংকিং কোম্পানির স্থানীয় ব্যবস্থাপক ও এসআরদের কাছে থাকে। প্রতিটি এজেন্ট নম্বরের বিপরীতে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা লেনদেনের লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়। লক্ষ্য পূরণে ব্যর্থ হলে এজেন্ট নম্বর বাতিল করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকার এক ব্যবসায়ী বলেন, বিকাশের এজেন্ট নম্বরে প্রতি মাসে ৪ থেকে ৫ লাখ টাকা লক্ষ্য বেঁধে দেওয়া হয়। তিনি বলেন, ঢাকায় এই লক্ষ্য পূরণ করা কঠিন নয়। তবে গ্রামে এত টাকা লেনদেন করা কঠিন।

কম টাকা লেনদেন হয়, এমন এজেন্টদের নম্বর অন্য এলাকায় চালানোর কথা বলে নিয়ে নেন বিকাশের স্থানীয় দায়িত্বশীলরা। বিনিময়ে ওই এজেন্টকে মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা দেওয়া হয়। এই দায়িত্বশীল ব্যক্তিরা বিকাশের স্থানীয় ডিএসআর ও ডিএসও হিসেবে কাজ করেন।

সিআইডি বলছে, এই এজেন্ট নম্বরগুলো জুয়ার টাকা লেনদেনে ব্যবহার করা হয়, সেই বিষয়ে কোনো কোনো এজেন্ট জানেন; আবার কেউ জানেন না। পরে নম্বরগুলো মোটা অঙ্কের টাকায় জুয়াড়ি চক্রের হাতে তুলে দেন অসাধু ওই কর্মকর্তারা। চুয়াডাঙ্গার এজেন্ট নম্বর মেহেরপুরে ভাড়া দেওয়া হয়েছে—এমন তথ্যও পাওয়া গেছে।

গত সপ্তাহে রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে অনলাইন জুয়া পরিচালনায় জড়িত মো. ইব্রাহিম ও রাজীব হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করে সিআইডি। গ্রেপ্তারের পর তাঁদের কাছে বিকাশের এজেন্ট নম্বর পাওয়া গেছে। গতকাল বুধবার গ্রেপ্তার দুই ব্যক্তি এজেন্ট নম্বর ভাড়া নিয়ে অনলাইন জুয়ার টাকা লেনদেনে ব্যবহার করার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনলাইন জুয়াঅবৈধ লেনদেনে বিকাশঈশ্বরদীতে অনলাইন জুয়াজুয়ার টাকা লেনদেন বিকাশেডিজিটাল প্রযুক্তি বিকাশের পথপ্রদর্শকবিকাশবিকাশ এজেন্টবিকাশ পেমেন্টেবিকাশ হুন্ডিবিকাশে অবৈধবিকাশে নতুন কৌশলে প্রতারণাবিকাশে মানি লন্ডারিংবিকাশের ডিস্ট্রিবিউশন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যামাজন বানাচ্ছে হোম রোবট
প্রযুক্তি সংবাদ

অ্যামাজন বানাচ্ছে হোম রোবট

নতুন এক্সপেরিয়া স্মার্টফোনের ঘোষণা ২৪ ফেব্রুয়ারি
কিভাবে করবেন

১০টি সহজ সেটিং বাড়িয়ে দেবে ফোনের লাইফ ও পারফরম্যান্স

হুয়াওয়ে পকেট ওয়াই-ফাই রাউটার : কি আছে এতে?
নির্বাচিত

হুয়াওয়ে পকেট ওয়াই-ফাই রাউটার : কি আছে এতে?

অবৈধ হ্যান্ডসেট ব্যবহার বন্ধে এমডিএমএস চালু করল নেপাল
নির্বাচিত

অবৈধ হ্যান্ডসেট ব্যবহার বন্ধে এমডিএমএস চালু করল নেপাল

ব্যয় কমাতে ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ বাতিল
প্রযুক্তি সংবাদ

ব্যয় কমাতে ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ বাতিল

মিয়ানমারের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করতে না পারলে পদত্যাগ দাবি
টেলিকম

মিয়ানমারের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করতে না পারলে পদত্যাগ দাবি

Load More

ট্রেন্ডিং টপিক

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান
অটোমোবাইল

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

এসি শিল্পে নীতি-সুবিধার অপব্যবহারের অভিযোগ, এসআরও লঙ্ঘনে রাজস্ব ক্ষতির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

এসি শিল্পে নীতি-সুবিধার অপব্যবহারের অভিযোগ, এসআরও লঙ্ঘনে রাজস্ব ক্ষতির শঙ্কা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি
প্রযুক্তি সংবাদ

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 September 2023

বিকাশের এজেন্ট নম্বর নিয়ে চলছে জুয়ার টাকা লেনদেন

Techzoom.TV |
TechzoomTV