Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনের কুলিং সিস্টেম যেভাবে কাজ করে থাকে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 20 September 2023
স্মার্টফোনের কুলিং সিস্টেম যেভাবে কাজ করে থাকে
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন, টেলিভিশন, কম্পিউটার থেকে শুরু করে দৈনন্দিন জীবনে ব্যবহৃত সব ইলেকট্রনিক পণ্যের শক্তির উৎস বিদ্যুৎ। আর এ শক্তি ব্যবহার করার প্রক্রিয়ায় তারা তাপ উৎপাদন করে। এ যন্ত্রগুলো যত ভালোভাবে বা যত বেশি পরিমাণ কাজ করবে, তত বেশি পরিমাণে তাপও জমাতে থাকবে। সঠিকভাবে ঠাণ্ডা করা না হলে এসব যন্ত্রের কর্মদক্ষতা কমতে থাকে।

ঠিক এ কারণে কম্পিউটার, ল্যাপটপ, গেমিং কনসোল, বাড়িতে ব্যবহৃত নানা যন্ত্রপাতি এবং গাড়িসহ নিত্য ব্যবহার্য নানা পণ্যে কুলিং সিস্টেম রয়েছে। নিয়মিত ও অনেক বেশি ব্যবহারের কারণে এখন স্মার্টফোনও অন্তর্ভুক্ত হয়েছে এ তালিকায়। প্রশ্ন থাকে ছোট ও স্লিম স্মার্টফোনগুলোয় এ কুলিং সিস্টেম কাজ কীভাবে কাজ করে।

প্রথমত গেমিং ও হাইপারফরম্যান্স স্মার্টফোনগুলোকে ঠাণ্ডা করার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত প্রযুক্তিটি হলো ভেপর চেম্বার লিকুইড কুলিং। এই প্রযুক্তি বাষ্পের নীতি মেনে কাজ করে। ভেপর চেম্বার মূলত হিট পাইপের একটি উন্নত সংস্করণ। এ পাইপ সাধারণত ল্যাপটপ ও কম্পিউটারে ব্যবহার করা হয় তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য। সম্পূর্ণ সিল করা পাইপগুলো প্রধানত তাপ-পরিবাহী তরল দিয়ে পূর্ণ থাকে। এগুলো ইলেক্ট্রনিক যন্ত্রপাতির বিভিন্ন গরম উপাদান থেকে তাপ শোষণ এবং শীতল অঞ্চলে তা স্থানান্তর করে।

দ্বিতীয়ত, ভেপর চেম্বার কুলিং সিস্টেম আসার কারণে তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাটি এখন আরো কার্যকর হয়েছে। সমতল প্লেট আকৃতির ভেপর চেম্বারগুলো হিট পাইপের তুলনায় আরো বড় এলাকা জুড়ে, সমানভাবে তাপ পরিবহন করতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্মার্টফোনে জায়গা কম থাকে এবং সব উপাদান খুব কাছাকাছি থাকে। ফলে এ বিশেষ ডিজাইন, ভেপর চেম্বারকে আধুনিক স্মার্টফোনের জন্য উপযোগী করে তুলেছে।

তৃতীয়ত, ভেপার চেম্বার কুলিং সিস্টেম কাজ করে বাষ্পের নীতি মেনে। এটি মূলত সমতল ও সিল করা একটি চেম্বার। এতে থাকে অল্প পরিমাণে তরল কুল্যান্ট। এ তরল সাধারণত পানি অথবা অন্যান্য তরলের মিশ্রণ হয়ে থাকে। সাধারণত তামা বা অ্যালুমিনিয়ামের মতো উপাদান দিয়ে এ চেম্বার তৈরি করা হয়। ফেইজ পরিবর্তনের নীতির ওপর ভিত্তি করে এ চেম্বার কাজ করে। যখন ডিভাইস গরম হয়, তখন চেম্বারের ভেতরের তরল কুল্যান্ট ডিভাইসের উপাদানগুলো থেকে উৎপন্ন তাপ শোষণ করে নেয় এবং একে বাষ্পে পরিণত করে। তারপর এ বাষ্প চেম্বারের অপেক্ষাকৃত ঠাণ্ডা এলাকার দিকে চলে যায়। আর এ প্রক্রিয়া চলতে থাকে দিনজুড়ে স্মার্টফোনে কাজ করার সময়, বিনোদনের সময় বা ফোন চার্জ দেয়ার সময়।

সবশেষে যে বিষয়টি না বললেই নয়, তা হলো বাংলাদেশের বাজারে ইনফিনিক্স, শাওমি, রিয়েলমি ও রিয়েলমিসহ অল্পসংখ্যক কিছু ব্র্যান্ড তাদের হাইপারফরম্যান্স কয়েকটি ফোনে এ প্রযুক্তি ব্যবহার করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

উৎপাদনে চীনের বিকল্প খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান
নির্বাচিত

উৎপাদনে চীনের বিকল্প খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান

মেট্রোরেলে ফ্রি ইন্টারনেটের দাবি
নির্বাচিত

মেট্রোরেলে ফ্রি ইন্টারনেটের দাবি

ভিভোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রমানিত; জরিমানা
প্রযুক্তি সংবাদ

ভিভোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রমানিত; জরিমানা

যেভাবে কাজ করবে ওয়ানপ্লাসের অদৃশ্য ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

যেভাবে কাজ করবে ওয়ানপ্লাসের অদৃশ্য ক্যামেরা

৫ হাজার তরুণকে ফ্রি প্রশিক্ষণ দেবে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

৫ হাজার তরুণকে ফ্রি প্রশিক্ষণ দেবে মাইক্রোসফট

অ্যাপল আনলো ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো
নির্বাচিত

অ্যাপল আনলো ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি
প্রযুক্তি সংবাদ

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন প্যাকেজ ৮০০ টাকায় ৫০ এমবিপিএস নির্ধারণের দাবি
প্রযুক্তি পরামর্শ

ইন্টারনেটের এমবিপিএস ও এমবি/এস গতির পার্থক্য কীভাবে বুঝবেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 September 2023

স্মার্টফোনের কুলিং সিস্টেম যেভাবে কাজ করে থাকে

Techzoom.TV |
TechzoomTV