Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ছাঁটাই করছে ফুডপান্ডা, চলছে ‘অংশ’ বিক্রির আলোচনা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
ছাঁটাই করছে ফুডপান্ডা, চলছে ‘অংশ’ বিক্রির আলোচনা
Share on FacebookShare on Twitter

আবারও কর্মী ছাঁটাই করছে ফুডপান্ডা। এ নিয়ে তৃতীয় দফায় ছাঁটাই কর্মকাণ্ড চালাচ্ছে অনলাইনে খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী এই প্রতিষ্ঠানটি।

এছাড়া এশিয়ার কয়েকটি দেশে ফুড ডেলিভারি এই ব্যবসার অংশ বিক্রি করার জন্য আলোচনাও করছে সংস্থাটি। শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘আরও বেশি কর্মতৎপর’ হওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়ে আবারও কর্মী ছাঁটাই করার কথা জানিয়েছে খাদ্য বিতরণ পরিষেবা ফুডপান্ডা। সিঙ্গাপুরে সদর দপ্তর থাকা এই প্রতিষ্ঠানটি শুক্রবার সিএনবিসিকে এই তথ্য নিশ্চিত করেছে।

এদিকে প্রতিষ্ঠানে ছাঁটাইয়ের কথা জানিয়ে বৃহস্পতিবার কর্মীদের চিঠি দিয়েছেন ফুডপান্ডার এপিএসি সিইও জ্যাকব সেবাস্টিয়ান অ্যাঞ্জেল। সিএনবিসি এই চিঠিটি দেখেছে।

সেখানে বলা হয়েছে, ‘আমাদের কোম্পানির অগ্রাধিকার এই মুহূর্তে হালকা, আরও দক্ষ এবং আরও চটপটে হওয়া। আর সেটি করার জন্য আমাদের কর্মকাণ্ডকে আরও দক্ষ ও কার্যকর করতে হবে যাতে আমরা আগামী দিনের জন্য আরও কাঠামোগত পদ্ধতি গ্রহণ করতে পারি।’

অবশ্য ঠিক কত সংখ্যক কর্মচারীকে ছাঁটাই তরা হচ্ছে বা কোন কোন বিভাগে এই ছাঁটাই কর্মকাণ্ড চলছে তা উল্লেখ করেননি জ্যাকব সেবাস্টিয়ান অ্যাঞ্জেল।

মিডিয়া রিপোর্ট অনুসারে, সামষ্টিক অর্থনৈতিক মন্দার মধ্যে গত ফেব্রুয়ারি এবং গত বছরের সেপ্টেম্বরে দুই দফাই কর্মীর সংখ্যা কমানোর পর থেকে এটি ফুডপান্ডার তৃতীয় দফা ছাঁটাই। এছাড়া অনলাইনে খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী অন্য প্রতিষ্ঠান গ্র্যাব এবং ডেলিভারুও এই বছর তাদের কর্মীর সংখ্যা কমিয়েছে।

অ্যাঞ্জেল বলেছেন, ‘যদিও আমরা ইতোমধ্যেই চলতি বছরের শুরুতে কিছু ব্যবস্থা বাস্তবায়ন করেছি, তারপরও আমাদের ক্রিয়াকলাপের সঠিক সেট আপ তৈরি করতে আমাদের আরও অনেক কিছু করতে হবে।’

এদিকে এমন এক সময়ে কর্মী ছাঁটাই করা হচ্ছে যখন ফুডপান্ডার প্যারেন্ট প্রতিষ্ঠান ডেলিভারি হিরো দক্ষিণ-পূর্ব এশীয় কয়েকটি দেশে তার খাদ্য বিতরণ ব্যবসার অংশ বিক্রি করার জন্য সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে প্রাথমিক আলোচনা চালিয়ে যাচ্ছে। বার্লিন-ভিত্তিক এই সংস্থাটি সিএনবিসিকে এই তথ্য নিশ্চিত করেছে বলেও জানানো হয়েছে।

গত বুধবার জার্মানির নেতৃস্থানীয় ব্যবসায়িক পত্রিকা উইর্টশাফটসওচি রিপোর্ট করেছে, ফুডপান্ডা ব্র্যান্ডের অধীনে সিঙ্গাপুর, কম্বোডিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, থাইল্যান্ড এবং লাওসে তার কার্যক্রম বিক্রি করছে ডেলিভারি হিরো।

প্রতিষ্ঠানটি নির্দিষ্ট বাজারের উল্লেখ না করে ইমেইলে সিএনবিসিকে বলেছে, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার নির্বাচিত বাজারে ফুডপান্ডা ব্যবসার সম্ভাব্য বিক্রয় সংক্রান্ত বিষয়ে বিভিন্ন পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছে ডেলিভারি হিরো। তবে এই আলোচনা বা পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।’

জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফুডপান্ডার প্রতিযোগী গ্র্যাবকে এক্ষেত্রে ক্রেতা হিসেবে দেখা যেতে পারে। তবে সিএনবিসি সংস্থাটির সঙ্গে যোগাযোগ করলেও গ্র্যাব এই বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছে।

এছাড়া গ্র্যাব দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে খাদ্য সরবরাহের বাজারে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বলেও জানিয়েছে সিএনবিসি।

Tags: ফুডপান্ডা

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০৪১ সালের মধ্যে হবে স্মার্ট বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

২০৪১ সালের মধ্যে হবে স্মার্ট বাংলাদেশ

বিকাশে ১০০ টাকা ফ্রি পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বিকাশে দিনে সাড়ে পাঁচশ’ কোটি টাকার লেনদেন

অর্ডার দিলেন আইফোন, এলো সাবান!
ই-কমার্স

অর্ডার দিলেন আইফোন, এলো সাবান!

২০২২ গার্টনার পিয়ার ইনসাইটস কনজ্যুমারস চয়েস হিসেবে স্বীকৃতি লাভ করল হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

২০২২ গার্টনার পিয়ার ইনসাইটস কনজ্যুমারস চয়েস হিসেবে স্বীকৃতি লাভ করল হুয়াওয়ে

অপো এ৩৫: অপো এর সস্তা ফোন
নির্বাচিত

অপো এ৩৫: অপো এর সস্তা ফোন

দক্ষতা, সৃজনশীলতার কারণে নারীরা কর্মক্ষেত্রে ভাল করছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

সামাজিক মাধ্যমে জঙ্গিবাদসহ অপশক্তির পুনরুত্থান নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার
বিবিধ

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

ফের বাড়ল স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

ফের বাড়ল স্বর্ণের দাম

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী, সমন্বিত ও কার্যকর করতে...

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix