Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাংবাদিকতায় নতুন সম্ভাবনা তৈরি করবে জেনারেটিভ এআই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
সাংবাদিকতায় নতুন সম্ভাবনা তৈরি করবে জেনারেটিভ এআই
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আলোচনা পুরনো। কিন্তু ওপেন এআইয়ের চ্যাটজিপিটি বা জেনারেটিভ এআই প্রকাশ্যে আসার পর এর আলোচনার পরিধি ও ক্ষেত্র পরিবর্তিত হয়েছে। চ্যাটজিপিটির কারণে বৈশ্বিক কর্মসংস্থানে কেমন প্রভাব পড়বে সেটি নিয়েও জরিপ হয়েছে। বলা হচ্ছে এর প্রভাবে কর্মসংস্থানের সুযোগ কমবে। বিভিন্ন খাতের মধ্যে সাংবাদিকতাও এতে প্রভাবিত হবে বলে জানিয়েছিলেন বিশ্লেষকরা। তবে লন্ডন স্কুল অব ইকোনমিকস ও পলিটিক্যাল সায়েন্স (এলএসই) সম্প্রতি একটি জরিপ পরিচালনা করে। সেখানে দেখা যায়, বিশ্বের বিভিন্ন গণমাধ্যম বর্তমানে কর্মক্ষেত্রে জেনারেটিভ এআই ব্যবহার করছে। যেটিকে নতুন সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে।

জরিপের বিস্তারিত তুলে ধরা হয়েছে টেকটাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে। এতে ৪৬টি দেশের ১০০টির বেশি গণমাধ্যম অংশ নেয়। তথ্যানুযায়ী, ৭৩ শতাংশ গণমাধ্যম মনে করে চ্যাটজিপিটি বা গুগল বার্ডের মতো জেনারেটিভ এআই সাংবাদিকতার জন্য ইতিবাচক ও সম্ভাবনা তৈরিতে সক্ষম।

সাংবাদিক, প্রযুক্তিবিদ, ব্যবস্থাপকসহ ৮৫ শতাংশ অংশগ্রহণকারী এরই মধ্যে কর্মক্ষেত্রে ও ব্যক্তিগত পর্যায়ে জেনারেটিভ এআই ব্যবহার করছেন বলে জানা গেছে। এর মধ্যে কোড লেখা, ছবি তৈরি এমনকি সারাংশ তৈরির মতো বিষয় রয়েছে। জরিপে অংশগ্রহণকারীরা একটি বিষয়ে একমত পোষণ করেছেন। তাদের মতে, ইন্টারভিউ ট্রান্সক্রিপশন বা অডিও থেকে টেক্সটে রূপান্তর ও ফ্যাক্ট চেকিংয়ের মতো পরিশ্রমের কাজ সহজ করবে এআই। এতে সময়ও বাঁচবে এবং সৃজনশীল হওয়ার সুযোগও পাওয়া যাবে।

ফ্রান্সভিত্তিক এক বিশ্লেষক জেনারেটিভ এআইয়ের রূপান্তরিত সম্ভাবনার ওপর জোর দিয়েছেন। তার মতে, বিশাল তথ্যভাণ্ডার নিয়ে কাজ করার ক্ষেত্রে এটি সহায়তা করবে। এছাড়া তথ্যের সত্যতা যাচাইয়ে দুই পক্ষের মধ্যে স্বচ্ছতা নিশ্চিতেও সতর্ক হবে। এআইয়ের ব্যবহার নিয়ে ইতিবাচক ধারণা দিলেও অংশগ্রহণকারীরা সতর্কও করেছেন। বিশেষ করে এর মাধ্যমে যেসব কনটেন্ট তৈরি করা হবে সেগুলোর স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে মানুষ নিয়ন্ত্রিত তত্ত্বাবধান ব্যবস্থা প্রণয়নের কথা জানিয়েছেন। অন্যদিকে ৬০ শতাংশেরও বেশি অংশগ্রহণকারী সাংবাদিকতার নীতির ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক প্রভাব, যথার্থতা, ন্যায্যতা এবং স্বচ্ছতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বিশ্বের বিভিন্ন গণমাধ্যম যখন এআই ব্যবহারের সমস্যা সমাধানে কাজ করছে সেখানে দক্ষিণের বিভিন্ন দেশ অনেকে এখনো বিভিন্ন সমস্যায় পড়ছে। বিশেষ করে ভাষা, অবকাঠামো ও রাজনৈতিক বিধিনিষেধ তাদের জন্য প্রধান অন্তরায়। জরিপে অংশগ্রহণকারীরা জানান, বৈশ্বিকভাবে উত্তরে যাদের অবস্থান তারা এআই ব্যবহারে উন্নত অবকাঠামো ও তথ্য ব্যবহারের সুবিধা পাচ্ছে।

৮০ শতাংশের মতে বর্তমানে গণমাধ্যমগুলোয় তথা নিউজ রুমে এআইয়ের ব্যবহার বাড়ছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, এআইয়ের সহায়তা কাজের পরিধি বাড়িয়ে নেয়ার এটিই মোক্ষম সময়। জার্নালিজমএআইয়ের পরিচালক ও সহলেখক অধ্যাপক চার্লি ব্যাকেট বলেন, ‘বৈশ্বিকভাবে সাংবাদিকতা বর্তমানে সবচেয়ে উত্তেজনাপূর্ণ ও ভয়ংকর প্রযুক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ’জরিপ বলছে নতুন জেনারেটিভ এআই সঠিক তথ্য ও সংবাদ মাধ্যমের মধ্যে সমন্বয় তৈরিতে প্রধান অন্তরায়। পাশাপাশি এটি সাংবাদিকতাকে আরো কার্যকর, বিশ্বাসযোগ্য হয়ে ওঠার সুযোগ দেবে।’

জার্নালিজমএআইয়ের আরেক সহলেখক ও প্রধান গবেষক মিরা ইয়াসিন এক নোটে বলেন, ‘জেনারেটিভ এআই দুই পাশ ধারালো তলোয়ারের মতো। তবে আমাদের প্রতিবেদনে এআইয়ের যে বৈষম্য সেটি উঠে এসেছে। বর্তমানে উত্তরে বসবাসকারীরা এআইয়ে পুরো সুবিধা পাচ্ছে। কিন্তু পৃথিবীর দক্ষিণাংশ সব দিক থেকেই বঞ্চিত।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনে বিরক্তিকর কল ব্লক করবেন যেভাবে
কিভাবে করবেন

ফোনে বিরক্তিকর কল ব্লক করবেন যেভাবে

কি থাকছে নতুন আইওএস ১৪’তে
নির্বাচিত

কি থাকছে নতুন আইওএস ১৪’তে

দারুণ সস্তায় মিলছে রিয়েলমির স্মার্টফোন
ছাড় ও অফার

দারুণ সস্তায় মিলছে রিয়েলমির স্মার্টফোন

ভারতে স্টারলিংকের সঙ্গে অংশীদারত্ব করছে জিও
প্রযুক্তি সংবাদ

ভারতে স্টারলিংকের সঙ্গে অংশীদারত্ব করছে জিও

প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য ১০৮০ পিক্সেলের পরীক্ষা চালাচ্ছে ইউটিউব
কিভাবে করবেন

প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য ১০৮০ পিক্সেলের পরীক্ষা চালাচ্ছে ইউটিউব

কবে আসবে নতুন আইফোন ?
ছাড় ও অফার

আইফোনের দাম কমছে

Load More

ট্রেন্ডিং টপিক

৪১২ একর সরকারি জমিতে গড়ে উঠবে সৌর বিদ্যুৎকেন্দ্র, থাকছে ব্যাটারি স্টোরেজ সুবিধাও
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌর বিদ্যুৎতে ইউনিটপ্রতি মিলবে ১০.৫০ টাকা

বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি
টেলিকম

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ সেপ্টেম্বর ২০২৩

সাংবাদিকতায় নতুন সম্ভাবনা তৈরি করবে জেনারেটিভ এআই

Techzoom.TV |
TechzoomTV