Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশি মেধাবীদের সম্মান জানালো হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৩ মে ২০১৯
বাংলাদেশি মেধাবীদের সম্মান জানালো হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

বিশ্বের শীর্ষ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের সবচেয়ে বড় সিএসআর প্রোগ্রাম ‘সিডস ফর দ্য ফিউচার ২০১৯’-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চীনের শেনজেনে হুয়াওয়ের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে হুয়াওয়ে কর্তৃপক্ষ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাছাইকৃত ১০ জন আইসিটি মেধাবী শিক্ষার্থীর ভূয়সী প্রশংসা করেন। তারা আরও বলেন, বাংলাদেশ সরকারের সাথে দীর্ঘদিন কাজ করে হুয়াওয়ে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ে তুলতে গভীরভাবে সহায়তা করে চলেছে। “ভিশন ২০২১” বাস্তবায়নে হুয়াওয়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ বছর উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুয়াওয়ের পাব্লিক রিলেশনশিপ ডিরেক্টর ইয়ান লি ও ইথিওপিয়ার আরও ১০ জন শিক্ষার্থী।

এ বছর শিক্ষার্থীরা চীনে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ পেয়েছে ও সর্বাধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হয়েছে। বেইজিংয়ে তারা চীনা ভাষার উপর কোর্স করেছে এবং চাইনিজ ক্যালিগ্রাফি ও তাইজি সম্পর্কে ধারণা পেয়েছে। শেনজেনে গিয়ে শিক্ষার্থীরা টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক, আইসিটির মূল প্রযুক্তিসমূহ, মোবাইল কমিউনিকেশনের বিভিন্ন জেনারেশন (১জি থেকে ৫জি), কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স), বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং, এজ কম্পিউটিং, ইন্টারনেট অফ থিংস (আইওটি) এবং ৪জি ও ৫জি বেইজ স্টেশন তৈরি সম্পর্কিত বিভিন্ন ধারণা ও প্রায়োগিক শিক্ষা পেয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক সংবাদ “সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশে এই প্রতিযোগিতা শুরু হয়। পরবর্তীতে বাংলাদেশ শীর্ষস্থানীয় পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ১০ জন আইসিটি মেধাবী শিক্ষার্থীকে চূড়ান্ত করা হয়। বিশ্ববিদ্যালয়গুলোর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। চীনে নিয়ে যাওয়ার আগে গত ৩ এপ্রিল রাজধানীর হোটেল আমারি-তে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় হুয়াওয়ে বাংলাদেশ। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ই-ট্রান্সপোর্ট, ই-এডুকেশন, সেইফ সিটি ও স্মার্ট সিটি, ই-ব্যাংকিং ও ই-গভর্ন্যান্স বিষয়ে প্রকল্প উপস্থাপন করে। সেখানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী জনাব মোস্তাফা জব্বার। তিনি উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন।

গত ১৯ এপ্রিল শিক্ষার্থীরা চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে এবং তার পরদিন শিক্ষার্থীদের ঘুরে দেখানো হয় চীনের মহাপ্রাচীর ও ফরবিডেন সিটি। এরপর বেইজিংয়ে বাংলাদেশী শিক্ষার্থীদের স্বাগত জানায় হুয়াওয়ে কর্তৃপক্ষ। চীনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরবর্তী দুই সপ্তাহ জুড়ে শিক্ষার্থীরা চীনের বিশ্ববিদ্যালয়ে চীনা সংস্কৃতি বিষয়ে ধারণা লাভ করে এবং শেষে শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা ও সর্বশেষ প্রযুক্তি নিয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদের নিয়ে যাওয়া হয় শেনজেনে হুয়াওয়ের প্রধান কার্যালয়ে।

সমাপনী অনুষ্ঠানে হুয়াওয়ের পাব্লিক রিলেশনশিপ ডিরেক্টর ইয়ান লি বলেন, “বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি প্রাণঢালা অভিনন্দন। বাংলাদেশ অসাধারণ গতিতে এগিয়ে চলছে যা সত্যিই চমৎকার। এই গতিতে আগালে তারা খুব শিগগির ডিজিটাল বাংলাদেশ-এ পরিণত হবে। এমন একটি দেশের ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় প্রধান অংশীদার হওয়াটা হুয়াওয়ের জন্য অনেক গর্বের বিষয়। আমরা গত ২০ বছর এই দেশের আইসিটি বিভাগ তথা বাংলাদেশ সরকারের সাথে কাজ করে আসছি যা আগামীতেও অব্যাহত থাকবে। হুয়াওয়ে সবসময় বাংলাদেশ ও এর মেধাবীদের পাশে থাকবে। এটি একটি দারুণ ব্যাপার যে আমরা বাংলাদেশের দক্ষ ও মেধাবী তরুণ প্রজন্ম তৈরিতে অবদান রাখতে পারছি আমাদের সিডস ফর দ্য ফিউচার প্রোগ্রামের মাধ্যমে। আমরা যে তথ্য প্রযুক্তিভিত্তিক উন্নত ও সংযুক্ত বিশ্বের স্বপ্ন দেখি, আশা করি এই শিক্ষার্থীরাই হবে সেই স্বপ্ন বাস্তবায়নের অগ্রপথিক। আশা করছি চীনে এই শিক্ষা সফরে এসে শিক্ষার্থীরা যে অভিজ্ঞতা ও প্রশিক্ষণ লাভ করেছে সেটা তাদের বাস্তব কর্মজীবনে সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে। সিডস ফর দ্য ফিউচার-২০১৯ সফল করতে যেসকল বাংলাদেশী হুয়াওয়ে কর্মকর্তা পরিশ্রম করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

‘সিডস ফর দ্য ফিউচার’ হুয়াওয়ের সবচেয়ে বড় সিএসআর প্রোগ্রাম, যা ২০০৮ সালে শুরু হয়। এখনও পর্যন্ত বিশ্বের ১০৮টি দেশ ও অঞ্চলে সিডস ফর দ্য ফিউচার প্রতিযোগিতা চালু হয়েছে। এ পর্যন্ত বিশ্বের ৩৫০টি বিশ্ববিদ্যালয় থেকে ৩০ হাজারের বেশি শিক্ষার্থী এই প্রতিযোগিতার মাধ্যমে উপকৃত হয়েছেন, যাদের মধ্যে ৩,৬০০ শিক্ষার্থী হুয়াওয়ের হেডকোয়ার্টারে শিক্ষা সফরে গিয়ে হাতে-কলমে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য বিশ্বমানের প্রযুক্তি উদ্ভাবনের জন্য নতুন নতুন আইসিটি মেধাবীদের দক্ষতা উন্নয়নে সহায়তা করা এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যে মেধাবী কর্মীর ঘাটতি রয়েছে তা দূর করা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পোকো এফ ৩ জিটিঃ একনজরে দেখে নিন এই ফোনটির স্পেসিফিকেশন
নির্বাচিত

পোকো এফ ৩ জিটিঃ একনজরে দেখে নিন এই ফোনটির স্পেসিফিকেশন

ভিভো এক্স৭০ প্রো প্লাস ৫জি: স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসরের ফোন
প্রযুক্তি সংবাদ

আসছে দ্বিতীয় প্রজন্মের নতুন স্মার্টফোন ভিভো এক্স৭০প্রো

বিজয় দিবস উপলক্ষে গল্প লিখে জিতে নিন সাইকেল
ই-কমার্স

বিজয় দিবস উপলক্ষে গল্প লিখে জিতে নিন সাইকেল

প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের বৈঠকে ‘পেপাল’ নিয়ে আলোচনা
প্রযুক্তি সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের বৈঠকে ‘পেপাল’ নিয়ে আলোচনা

অবাঞ্ছিত মেইল অটো ডিলিট করার উপায়
প্রযুক্তি পরামর্শ

অবাঞ্ছিত মেইল অটো ডিলিট করার উপায়

ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপ এর উন্নয়নে একসাথে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয় ও ভিসিপিয়াব
প্রযুক্তি সংবাদ

ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপ এর উন্নয়নে একসাথে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয় ও ভিসিপিয়াব

Load More

ট্রেন্ডিং টপিক

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো
প্রযুক্তি সংবাদ

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো

রাইড শেয়ারিং
অটোমোবাইল

সব ধরনের সেবা বন্ধের ঘোষণা উবারের

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা
অর্থ ও বাণিজ্য

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি
টেলিকম

জ্বালানি সংকট দীর্ঘ হলে ইন্টারনেট সেবায় বিপর্যয়ের আশঙ্কা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে...

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ মে ২০১৯

বাংলাদেশি মেধাবীদের সম্মান জানালো হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix