Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নির্বাচনকে সামনে রেখে যা করতে চাইছে ফেসবুক-ইউটিউব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 29 September 2023
নির্বাচনকে সামনে রেখে যা করতে চাইছে ফেসবুক-ইউটিউব
Share on FacebookShare on Twitter

আসছে বছর হতে যাচ্ছে বৈশ্বিক নির্বাচনী বছর। ইতিমধ্যেই বিশ্বজুড়ে বইতে শুরু করেছে নির্বাচনের হাওয়া। নির্বাচনী এ মৌসুমে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ব্যাপক আকারে ভুল ও মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকে। কারণ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমের নীতিমালায় নানা ধরনের পরিবর্তন আনছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

ফেসবুকের অভিভাবক প্রতিষ্ঠান মেটা ও ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে অনেকেই এমন অভিযোগ করছেন যে, নীতিমালায় পরিবর্তন আনতে গিয়ে তাঁরা বাক স্বাধীনতা দমন করছে। এদিকে ইলন মাস্ক টু্‌ইটার (বর্তমান নাম এক্স) কিনে নেওয়ার পর অনেকেই তাদের ভুয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধার করেছেন। এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো ও ষড়যন্ত্রের অভিযোগ ছিল।

গবেষকরা বলছেন, আগামী বছর বিশ্বের অন্তত ৫০টি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মেটা ও গুগলের এসব পদক্ষেপের কারণে শুধু আমেরিকাতেই নয়, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশসহ আফ্রিকার দেশগুলোর নির্বাচনী সময়ে ভুল তথ্যের প্রলয় ঘটে যেতে পারে।

গ্লোবাল কোয়ালিশন ফর টেক জাস্টিস নামের একটি পর্যবেক্ষক প্রতিষ্ঠান চলতি মাসে তাদের মূল্যায়নধর্মী প্রতিবেদনে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের অভিভাবক প্রতিষ্ঠানগুলো ২০২৪ সালের নির্বাচনী সুনামি মোকাবিলায় প্রস্তুত নয়। তারা শুধু তাদের মুনাফার হিসাব চালিয়ে যাচ্ছে। কিন্তু গণতন্ত্র ধ্বংসের জন্য, ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের জন্য এবং নির্বাচনে হস্তক্ষেপের জন্য তাদের প্ল্যাটফর্ম যে অরক্ষিত অবস্থায় রয়েছে, সেদিকে মোটেও নজর দিচ্ছে না তারা।

গত জুনে ইউটিউব বলেছিল, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন জালিয়াতি ও ত্রুটিপূর্ণ ছিল—এমন দাবিকে যারা মিথ্যা বলে, তাদের কনটেন্ট অপসারণ করা হবে না। তখন ইউটিউবের এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন গবেষকেরা। সে সব সমালোচনার পরিপ্রেক্ষিতে ইউটিউব বলেছে, তারা যদি ওই সব কনটেন্ট সরায়, তবে রাজনৈতিক বক্তৃতা হ্রাস করার অনিচ্ছৃকত প্রভাব পড়বে।

‘বেপরোয়া যুগ’
করোনা মহামারির সময়ে ‘কোভিড মিসইনফরমেশন পলিসি’ গ্রহণ করেছিল টুইটার (এখন এক্স নামে পরিচিত)। সেই নীতি থেকে গত নভেম্বরে সরে এসেছে এক্স। এই পলিসি থেকে সরে আসার ফলেও প্রচুর ভুল তথ্য ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য ছড়াবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

ধনকুবের ইলন মাস্ক গত বছর টু্ইটার অধিগ্রহণের পর হাজার হাজার বন্ধ অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছেন। এসব অ্যাকাউন্ট ভুল তথ্য ছড়ানোর আভিযোগে বন্ধ ছিল। গবেষকেরা বলছেন, অ্যাকাউন্টগুলো ফিরে পাওয়ার কারণে ষড়যন্ত্রকারীরা আবারও সক্রিয় হয়ে উঠবে এবং এক্স প্ল্যাটফর্মে ভুল তথ্যের মহামারি সৃষ্টি করবে। নাগরিক অধিকারকর্মী নোরা বেনাভিদেজ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ইলন মাস্ক টু্‌ইটার অধিগ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলো একটি বেপরোয়া যুগে প্রবেশ করেছে।

একই ধরনের সমালোচনা করেছেন টেকফ্রিডম নামের থিংক ট্যাংকের প্রেসিডেন্ট বেরিন সজোকা। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোর বেপরোয়া নীতিগুলো বরং তাদের দুর্বলতাকেই বাড়িয়ে তুলছে। ভুল তথ্য সংক্রান্ত কনটেন্টগুলো সরানোর ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করত বাইডেন প্রশাসন। এ সংক্রান্ত একটি আদেশের ওপর এ মাসের শুরুর দিকে সাময়িক স্থগিতাদের দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। বিশ্লেষকরা বলছেন, এতে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর সঙ্গে বাইডেন প্রশাসনের যোগাযোগের ক্ষমতা সীমিত হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইউটিউবফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশিদের জন্য গুগল ম্যাপসের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশিদের জন্য গুগল ম্যাপসের নতুন ফিচার

ভারতে তৈরি হচ্ছে আইফোন ১৭-এর সব নতুন মডেল
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৭ প্রো ম্যাক্স: সেপ্টেম্বরেই উন্মোচনের সম্ভাবনা

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

ভুল করে অন্যের বিকাশ বা নগদে যাওয়া টাকা ফেরত পাবেন যেভাবে
কিভাবে করবেন

ভুল করে অন্যের বিকাশ বা নগদে যাওয়া টাকা ফেরত পাবেন যেভাবে

শাওমির ৮ জিবি র‌্যামের শক্তিশালী ফোন
নির্বাচিত

শাওমির ৮ জিবি র‌্যামের শক্তিশালী ফোন

রিয়েলমির নতুন চমক: বাজারে আসছে ১০,০০০ এমএএইচ ব্যাটারির ফোন, ২৭ সেপ্টেম্বর লঞ্চ
প্রযুক্তি বাজার

রিয়েলমির নতুন চমক: বাজারে আসছে ১০,০০০ এমএএইচ ব্যাটারির ফোন, ২৭ সেপ্টেম্বর লঞ্চ

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 September 2023

নির্বাচনকে সামনে রেখে যা করতে চাইছে ফেসবুক-ইউটিউব

Techzoom.TV |
TechzoomTV