Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুক-ইনস্টাগ্রামের পাবলিক পোস্ট ব্যবহার করেছে মেটা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 1 October 2023
ফেসবুক-ইনস্টাগ্রামের পাবলিক পোস্ট ব্যবহার করেছে মেটা
Share on FacebookShare on Twitter

ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতাদানে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট চালু করেছে মেটা। আর এর প্রশিক্ষণে ফেসবুক ও ইনস্টাগ্রামে থাকা পাবলিক পোস্ট ব্যবহার করা হয়েছে। তবে ইউজারদের গোপনীয়তাকে প্রাধান্য দিয়ে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে শেয়ার করা পোস্টের তথ্য ব্যবহার করা হয়নি বলে মেটার ঊর্ধ্বতন কর্মকর্তা সূত্রে জানা গেছে।

মেটার বৈশ্বিক সম্পর্ক বিভাগের প্রেসিডেন্ট নিক ক্লেগ জানান, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের প্রশিক্ষণে মেসেজিং পরিষেবা থেকেও কোনো ব্যক্তিগত কথোপকথনের তথ্য সংগ্রহ করা হয়নি। সে সঙ্গে পাবলিক পোস্ট থেকে ব্যবহারকারীর ব্যক্তিগত ও গোপনীয় তথ্য ফিল্টার করার উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, ‘যেসব ডাটাসেটে ব্যক্তিগত তথ্য বেশি রয়েছে আমরা সেগুলো বাদ দেয়ার চেষ্টা করেছি।’ নতুন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে প্রশিক্ষণদানে ব্যবহৃত তথ্যের অধিকাংশই প্রকাশ্যে ছিল বলেও জানান তিনি। উদাহরণস্বরূপ তিনি লিংকডইনের কথা জানান। সেখানে ব্যক্তিগত তথ্য বেশি থাকায় প্রশিক্ষণের জন্য প্লাটফর্মটিকে এড়িয়ে যাওয়া হয়েছে।

মেটা, ওপেনএআই ও অ্যালফাবেটের গুগলসহ বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে সমালোচনা চলছে। বিভিন্ন সময়ের অভিযোগ টেক কোম্পানিগুলো এআই মডেলের প্রশিক্ষণে অনুমতি ছাড়াই ইন্টারনেট থেকে সংগৃহীত তথ্য ব্যবহার করেছে। এমন পরিস্থিতিতে ক্লেগের বিবৃতি প্রকাশ্যে এল।

এআই মডেলের প্রশিক্ষণে যেসব তথ্য ব্যবহার করা হয়েছে সেখান থেকে ব্যক্তিগত ও কপিরাইট উপাদান সরানোর বিষয়ে কাজ করছে কোম্পানিগুলো। এরই মধ্যে অনেকে কপিরাইট বা লেখকস্বত্ব ইস্যুতে কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলা করছে। মেটা বার্ষিক পণ্য প্রদর্শনী বা সম্মেলন কানেক্টে সিইও মার্ক জাকারবার্গ নতুন টুল উন্মোচন করেছেন, যা ভোক্তার জন্য কোম্পানিটির প্রথম এআইনির্ভর টুল। এ বছরের আয়োজনেও আলোচনার মূলে ছিল এআই। আগের সম্মেলনগুলোতেও অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে আলোচনা হয়েছে।

জুলাইয়ে ভোক্তা পর্যায়ে ব্যবসায়িক ব্যবহারের জন্য এললামা ২ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল উন্মোচন করেছিল মেটা। সেটির ওপর নির্ভর করেই নতুন কাস্টম মডেলের অ্যাসিস্ট্যান্ট তৈরি করেছে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মালিকানা প্রতিষ্ঠান। এছাড়া টেক্সটের ভিত্তিতে ছবি তৈরিতে সক্ষম ইমু মডেলও ব্যবহার করা হয়েছে।

মাইক্রোসফট বিং সার্চ ইঞ্জিনের সহায়তায় নতুন টুলটি টেক্সট, অডিও ও ছবি তৈরি করতে এবং রিয়াল টাইম বা তাৎক্ষণিক যেকোনো তথ্যে প্রবেশ করতে পারবে। ক্লেগ জানান, প্রশিক্ষণের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম পোস্টের ছবি ও ভিডিও দুই ব্যবহার করা হয়েছে। তিনি জানান, মেটার নতুন এআই টুল কী ধরনের কনটেন্ট তৈরি করতে পারবে সে বিষয়ে বিধিনিষেধ আরোপ করেছে মেটা। এর মধ্যে পাবলিক ফিগার বা পরিচিত ব্যক্তির অনুরূপ ছবি তৈরির বিষয় রয়েছে। কপিরাইটেড উপাদানের বিষয়ে ক্লেগ আশা প্রকাশ করে বলেন, ‘কমেন্ট্রি বা ব্যাখ্যা, গবেষণাসহ কয়েকটি বিষয়ে সংরক্ষিত বিষয়ের তথ্য ব্যবহারের নীতিমালা থাকা প্রয়োজন।’

ছবি তৈরির টুল ব্যবহার করছে এমন অনেক কোম্পানি আইকনিক চরিত্র মিকি মাউস পুনরায় তৈরিতে সহায়তা করেছে। অনেকে এটি তৈরিতে অর্থায়ন করেছে। আবার অনেকে প্রশিক্ষণের তথ্যে এগুলো যুক্ত করা থেকে সরে এসেছে। উদাহরণস্বরূপ, কনটেন্ট সরবরাহকারী শাটারস্টকের সঙ্গে ছয় বছরের চুক্তি করেছে। এর মাধ্যমে কোম্পানির ছবি, ভিডিও, মিউজিক লাইব্রেরি ব্যবহার করতে পারবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডট বাংলা ও ডট বিডি ডোমেইন নবায়নে বিলম্ব মাশুল মওকুফ
প্রযুক্তি সংবাদ

ডট বাংলা ও ডট বিডি ডোমেইন নবায়নে বিলম্ব মাশুল মওকুফ

আর ব্লাস্ট হবেনা স্মার্টফোন, নতুন ব্যাটারি আবিষ্কার করলো গবেষকরা
প্রযুক্তি সংবাদ

আর ব্লাস্ট হবেনা স্মার্টফোন, নতুন ব্যাটারি আবিষ্কার করলো গবেষকরা

১৮ হাজার টাকার মধ্যে পানিরোধী স্মার্টফোন সি৭৫এক্স আনল রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

১৮ হাজার টাকার মধ্যে পানিরোধী স্মার্টফোন সি৭৫এক্স আনল রিয়েলমি

“অপারগ” বলে পদত্যাগ করলেন বিটিআরসি চেয়ারম্যান
প্রযুক্তি সংবাদ

“অপারগ” বলে পদত্যাগ করলেন বিটিআরসি চেয়ারম্যান

ফোনের যে অ্যাপ চুরি করছে ব্যাংকের তথ্য
নির্বাচিত

ফোনের যে অ্যাপ চুরি করছে ব্যাংকের তথ্য

কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জে অংশগ্রহণের সময় বাড়ল
প্রযুক্তি সংবাদ

কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জে অংশগ্রহণের সময় বাড়ল

Load More

ট্রেন্ডিং টপিক

১০০০০ এমএএইচ+ ব্যাটারিসহ সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
প্রযুক্তি সংবাদ

একই নামে স্মার্টফোন, ব্যাটারি কমবেশি কেন?

বাজারমূল্যে এনভিডিয়াকে ছাড়াল মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

বাজারমূল্যে এনভিডিয়াকে ছাড়াল মাইক্রোসফট

লেনোভো আইডিয়াপ্যাড ৫ ২-ইন-১ ১৬ জেন ১০: দাম অনুযায়ী কতটা ভালো?
প্রযুক্তি বাজার

লেনোভো আইডিয়াপ্যাড ৫ ২-ইন-১ ১৬ জেন ১০: দাম অনুযায়ী কতটা ভালো?

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!
প্রযুক্তি সংবাদ

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’...

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 October 2023

ফেসবুক-ইনস্টাগ্রামের পাবলিক পোস্ট ব্যবহার করেছে মেটা

Techzoom.TV |
TechzoomTV