Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফাইল ডিলিট করলে কোথায় চলে যায়? খুঁজে পাওয়া যায়না কেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২ অক্টোবর ২০২৩
ফাইল ডিলিট করলে কোথায় চলে যায়? খুঁজে পাওয়া যায়না কেন
Share on FacebookShare on Twitter

চাইলে এখন মুহূর্তের মধ্যে নতুন ডেটা বা তথ্য তৈরি করা যায়। প্রযুক্তি যত উন্নত হচ্ছে, তত বাড়ছে নতুন ডেটা তৈরির সুযোগ। স্মার্টফোনে এক ক্লিকে তোলা যায় নতুন ছবি। হাজারো ছবি, অডিও কিংবা টেক্সট বলতে গেলে বিনে পয়সায় তৈরি করা যায়। সফটওয়্যার রান করার সময় স্বয়ংক্রিয়ভাবেও তৈরি হয় প্রচুর ডেটা। সবমিলিয়ে ডেটার এখন কোনো অভাব নেই।

এতে একদিকে যেমন লাভ হয়েছে, তেমনি বিড়ম্বনাও কম তৈরি হয়নি। ডেটা উৎপাদন বেড়ে যাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অপ্রয়োজনীয় ডেটার পরিমাণ। কিন্তু ডেটা সংরক্ষণের জন্য যে মেমোরি চিপ ব্যবহার করা হয়, তার ধারণ ক্ষমতা এখনও পর্যন্ত সীমাবদ্ধ। তা ছাড়া, অনেক বেশি ডেটা বা তথ্য প্রক্রিয়াজাত করা, রক্ষণাবেক্ষণ ও ব্যবহার করা অনেক ব্যয়বহুল। ব্যক্তিগত পর্যায়ে তার অবশ্য দরকারও হয় না। এ সমস্যা সামাল দিতে প্রতিদিন অনেক ফাইল­­—­­যাকে বলা যায় ডেটার আধার—ডিলিট করি আমরা। কখনো ইচ্ছায়, কখনো অনিচ্ছায়। প্রশ্ন হলো, ডিলিট করা এসব ফাইল বা ডেটা যায় কোথায়?

কম্পিউটারের ফাইলগুলো মূলত শূন্য ও একের সমাহার। অর্থাৎ বিভিন্ন ফাইল বা ডেটা কম্পিউটারের মেমোরি চিপে শূন্য ও এক দিয়ে তৈরি সংখ্যার মাধ্যমে সংরক্ষিত থাকে। মেমোরি চিপ আবার ভাগ করা থাকে ছোট ছোট বেশ কিছু অংশে। একেক অংশে থাকে এক বা একাধিক ফাইল। আমরা যখন কোনো ফাইল বা ডেটা ডিলিট করি, তখন মেমোরি চিপে তার স্থান পরিবর্তন হয়। কম্পিউটার বা মোবাইল ফোনের চেনা-জানা গন্ডির বাইরে মেমোরি চিপের অন্য কোনো স্থানে সরানো হয় ফাইলটি।

বিষয়টা আরেকটু খুলে বলা যাক। মেমোরি চিপের অনেকগুলো অংশ। প্রত্যেকটা অংশকে একটা করে বাক্স ধরতে পারেন। প্রতিটা বাক্সে রয়েছে অনেকগুলো খোপ—ডেটা রাখার জায়গা। এর মধ্যে কিছু বাক্স আমাদের বা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত থাকে। এই অংশটায় থাকা ডেটা বা ফাইলগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। এখানে ডেটা মানে, আগে যেমন বলেছি, পাশাপাশি লেখা অনেকগুলো এক ও শূন্য। এই এক ও শূন্যের সমাহারটি ডিলেট করে দিলেই কম্পিউটার সেটাকে সরিয়ে মেমোরি চিপের অন্য আরেকটি বাক্সের খোপে রাখে। এই বাক্সটা ব্যবহারকারী, অর্থাৎ আমরা দেখতে পাই না। ফলে আমরা আর ফাইলটি খুঁজে পাই না। ভাবি, হারিয়ে গেছে। আসলে হারায়নি। শুধু জায়গা বদল করেছে।

তবে এই জায়গা বা বাক্সটা সীমাবদ্ধ। অর্থাৎ এতে খোপের সংখ্যা সসীম। তাই নতুন নতুন ডিলিট করা ফাইল এসে খোপ পূর্ণ হতে থাকে। কিন্তু যখন আর নতুন ডেটা রাখার মতো খোপ থাকে না? তখন কম্পিউটার যে খোপটায় অনেক আগে ডিলিট করা ডেটা রেখেছিল, সেখান থেকে ওই ডেটাটা সরিয়ে তাতে নতুন ডেটা বা ফাইল রাখে। তার মানে কিন্তু ডেটাটা হারিয়ে কোথাও চলে গেল না। এর মানে, শূন্য ও এক দিয়ে লেখা আগের সংখ্যাটিকে বদলে দিয়ে সে নতুন সংখ্যা লিখেছে, ব্যস!

তবে ফাইলকে পুরোপুরি ডিলিট, অর্থাৎ মুছে ফেলাও সম্ভব। সে জন্য প্রয়োজন বিশেষ ডেটা ওয়াইপার সফটওয়্যার।
সে জন্যই ডিলিট করা এসব ফাইলকে আবার চাইলে রিকভার, অর্থাৎ পুনরুদ্ধার করা যায়। এমনকি রিসাইকেল বিন থেকে ডিলিট করলেও পুনরুদ্ধার করা সম্ভব। যতদিন কম্পিউটার পারে, সেই যে আরেকটি বাক্সে রেখে দেয়, সেখান থেকে। তবে এ জন্য দরকার শক্তিশালী রিকভারি সফটওয়্যার।

তবে ফাইলকে পুরোপুরি ডিলিট, অর্থাৎ মুছে ফেলাও সম্ভব। সে জন্য প্রয়োজন বিশেষ ডেটা ওয়াইপার সফটওয়্যার। সে ক্ষেত্রে সফটওয়্যারটি মেমোরি চিপে থাকা বাইনারি কোডের স্থান পরিবর্তন করার বদলে, শূন্য বা অর্থহীন কিছু মান বসিয়ে দেয়। ফাইলটিকে তখন আর কোনোভাবেই ফিরিয়ে আনা যায় না। অনেকটা ক্লাসের বোর্ডে কোনোকিছু লিখে সেটা মুছে দেওয়ার মতো ব্যাপার। মুছে যাওয়া এসব ফাইলের জায়গায় আবার লেখা হয় নতুন ফাইলের কোড।

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমি ভি ১৩ঃ হাতের নাগালে সেরা ফোন
নির্বাচিত

রিয়েলমি ভি ১৩ঃ হাতের নাগালে সেরা ফোন

গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশের বার্ষিক বনভোজন ২০২৫ সফলভাবে সম্পন্ন
প্রযুক্তি সংবাদ

গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশের বার্ষিক বনভোজন ২০২৫ সফলভাবে সম্পন্ন

ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য মিডিয়াটেকের নতুন চিপসেট
নির্বাচিত

ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য মিডিয়াটেকের নতুন চিপসেট

নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পাশে গিগাবাইট
প্রযুক্তি সংবাদ

নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পাশে গিগাবাইট

ইন্টারনেট সহজলভ্য করতে আসছে ‘একদেশ এক রেট’ নীতি
টেলিকম

রাতে ইন্টারনেটের গতি কম হতে পারে

‘গাভি’-এর সিএসও স্টিয়ারিং কমিটির সদস্য হলেন ডাঃ নিজাম আহমেদ
প্রযুক্তি সংবাদ

‘গাভি’-এর সিএসও স্টিয়ারিং কমিটির সদস্য হলেন ডাঃ নিজাম আহমেদ

Load More

ট্রেন্ডিং টপিক

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন
নির্বাচিত

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?
বিবিধ

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
বিবিধ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন...

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix