Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এখন থেকে ১৪ বছর বয়সিরাও খুলতে পারবে বিকাশ অ্যাকাউন্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 3 October 2023
এখন থেকে ১৪ বছর বয়সিরাও খুলতে পারবে বিকাশ অ্যাকাউন্ট
Share on FacebookShare on Twitter

বিকাশ ও নগদ-এর মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) অ্যাকাউন্ট খোলার জন্য আবেদনকারীদের বয়সসীমা ১৮ থেকে কমিয়ে ১৪ বছর করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৩ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট-এর জারি করা একটি সার্কুলারে বলা হয়েছে, এমএফএস অ্যাকাউন্ট খুলতে আগ্রহী ১৪ থেকে ১৮ বছর বয়সি ব্যক্তি এবং তাদের বাবা-মা বা আইনগত অভিভাবক উভয়কেই বাংলাদেশের নাগরিক হতে হবে।

অ্যাকাউন্ট খোলার জন্য আবেদনকারীকে তার নিজের জন্মসনদ এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নম্বর এন্ট্রি করতে হবে। অ্যাকাউন্টটি আইনি অভিভাবকের এমএফএস অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করা হবে বলেও জানানো হয়েছে সার্কুলারে। সেজন্য আইনি অভিভাবকের এমএফএস অ্যাকাউন্টটি অথেনটিকেশন সাপেক্ষে আবেদনকারীর এই অ্যাকাউন্ট খুলতে হবে।

১৪-১৮ বছর বয়সিদের এমএফএস অ্যাকাউন্টে শুধু অভিভাবকের লিংকড এমএফএস হিসাব, ব্যাংক হিসাব, কার্ড বা ই-ওয়ালেট থেকে অর্থ জমা করা যাবে।

তবে এসব অ্যাকাউন্টে এজেন্ট পয়েন্ট অথবা অন্য কোনো এমএফএস অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড বা ই-ওয়ালেট থেকে অ্যাড মানি করা যাবে না।

ক্যাশ-আউট, পারসন-টু-পারসন (পিটুপি) ট্রান্সফার, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, এডুকেশন ফি, মার্চেন্ট পেমেন্ট করা যাবে এ অ্যাকাউন্ট দিয়ে।

১৪-১৮ বছর বয়সিদের এমএফএস অ্যাকাউন্ট দিয়ে দৈনিক সর্বোচ্চ ৫ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ ৩০ হাজার টাকা ক্যাশ-ইন করা যাবে। দিনে সর্বোচ্চ পাঁচবার ও মাসে দশবার ক্যাশ-ইন করা যাবে।

আর ক্যাশ-আউট করা যাবে দৈনিক সর্বোচ্চ ৫ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা। এক্ষেত্রেও দিনে সর্বোচ পাঁচবার ও মাসে সর্বোচ্চ দশবার ক্যাশ-আউট করা যাবে।

পারসন-টু-পারসন বা ব্যক্তি থেকে ব্যক্তির হিসাবে দৈনিক সর্বোচ্চ ৫ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ ১৫ হাজার টাকা লেনদেন করা যাবে। এক্ষেত্রেও দিনে সর্বোচ পাঁচবার ও মাসে সর্বোচ্চ দশবার লেনদেন করা যাবে।

যেকোনো পেমেন্টের ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ ৩টি লেনদেনের মাধ্যমে ৫ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ ১০টি লেনদেনের মাধ্যমে সর্বোচ্চ ২০ হাজার টাকা পেমেন্ট করা যাবে।

১৪ থেকে ১৮ বছর বয়সিদের অ্যাকাউন্টে সর্বোচ্চ ব্যালেন্স থাকতে পারবে ৩০ হাজার টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিকাশবিকাশ অ্যাপবিকাশ এর অ্যাকাউন্ট

এই বিভাগ থেকে আরও পড়ুন

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলায় গুগল-ফেসবুক
নির্বাচিত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলায় গুগল-ফেসবুক

ভিডিও ফ্রেম ঠিক করবে অ্যাডবি প্রিমিয়ার প্রো নিজেই!
প্রযুক্তি সংবাদ

ভিডিও ফ্রেম ঠিক করবে অ্যাডবি প্রিমিয়ার প্রো নিজেই!

নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৪-তে প্রি-ইনস্টলড অ্যাপ ডিলিটের সুবিধা থাকবে

‘রিটজ’ ব্রাউজারে গেম খেলে মোবাইল রিচার্জ
ছাড় ও অফার

‘রিটজ’ ব্রাউজারে গেম খেলে মোবাইল রিচার্জ

রমজানে ‘৯৯৯ টাকা’য় বিশেষ স্ক্রিন প্রোটেকশন প্ল্যান দিচ্ছে অপো
নির্বাচিত

রমজানে ‘৯৯৯ টাকা’য় বিশেষ স্ক্রিন প্রোটেকশন প্ল্যান দিচ্ছে অপো

ফেসবুকে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, ঝুঁকিতে কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, ঝুঁকিতে কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য

Load More

ট্রেন্ডিং টপিক

Vivo X Fold6 ফোল্ডেবল স্মার্টফোনের ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বড় ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

Vivo X Fold6 গ্লোবাল: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬,৯০০mAh ব্যাটারি

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি
শিক্ষা ও ক্যাম্পাস

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি

ফোনে অনুবাদ করা আরও সহজ হলো, গুগল আনল ‘সার্কেল টু সার্চ’ ফিচার
প্রযুক্তি সংবাদ

ফোনে অনুবাদ করা আরও সহজ হলো, গুগল আনল ‘সার্কেল টু সার্চ’ ফিচার

জন টার্নাসের নেতৃত্বে অ্যাপলের সাংগঠনিক পরিবর্তন ও নতুন পণ্য কৌশ
প্রযুক্তি সংবাদ

জন টার্নাসের নেতৃত্বে বদলাচ্ছে অ্যাপল, কমছে ব্যবস্থাপনার স্তর

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচিতে ছোট মডুলার রিঅ্যাক্টর (এসএমআর)...

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 October 2023

এখন থেকে ১৪ বছর বয়সিরাও খুলতে পারবে বিকাশ অ্যাকাউন্ট

Techzoom.TV |
TechzoomTV