Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনে চিপ সরঞ্জাম রফতানিতে সর্বোচ্চ মাত্রার নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৮ অক্টোবর ২০২৩
চীনে চিপ সরঞ্জাম রফতানিতে সর্বোচ্চ মাত্রার নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি খাতে চীনের আধিপত্য রোধে দীর্ঘদিন থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে দেশটিতে চিপ তৈরির সরঞ্জাম রফতানিতে আরো বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন। এ নিয়ে আলোচনা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এমনটি জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

বিশ্বজুড়ে চিপ তৈরির উপকরণের বাজার নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও জাপান। চলতি বছরের শুরুর দিকে দেশ তিনটি চীনের কাছে এসব উপকরণ রফতানি সীমিত করতে একযোগে কাজ করার সিদ্ধান্ত নেয়। তবে এক দশকেরও বেশি সময় ধরে বিদেশী প্রযুক্তিনির্ভরতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে বেইজিং। দেশীয় কোম্পানিগুলোকে স্থানীয় সফটওয়্যার ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। গুরুত্ব দেয়া হচ্ছে দেশেই চিপ উৎপাদনের ওপর।

রয়টার্স জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা চীনে সেমিকন্ডাক্টর সরঞ্জাম ও উন্নত এআই চিপের চালান সীমাবদ্ধ করার বিষয়টি চলতি মাসেই আপডেট করবে। এ নিয়ে বেইজিংকে আগেই সতর্ক করছে তারা।

সংশ্লিষ্ট সূত্রে বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন আপডেটে বিধিনিষেধ যুক্ত করা হবে। একই সঙ্গে আগের বিধিনিষেধগুলোতে যেসব ফাঁকফোকর ছিল সেগুলোও বন্ধ করা হবে। যুক্তরাষ্ট্র প্রথম এ ধরনের নিষেধাজ্ঞা জারি করে ২০২২ সালের ৭ অক্টোবর। এটিকে কেন্দ্র করে ওয়াশিংটনের ওপর ক্ষুব্ধ হয় বেইজিং। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো অবনতিশীল হয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের (ওএমবি) ওয়েবসাইটে গত বুধবার নতুন একটি পোস্ট করা হয়েছে। এটির শিরোনাম দেয়া হয়েছে, ‘সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং সামগ্রীর রফতানি নিয়ন্ত্রণ ও সত্তা তালিকা পরিবর্তন’। নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি সম্পর্কে অবগত একজন জানিয়েছেন, ওই পোস্টটি চীনে চিপ তৈরির সরঞ্জাম পাঠানোর ওপর প্রত্যাশিত বিধিনিষেধের সঙ্গে সম্পর্কিত।

সাবেক কর্মকর্তারা জানিয়েছেন, রফতানি নিয়ন্ত্রণসংক্রান্ত নিয়মগুলো সাধারণত ওএমবি পোস্ট করে। এর আগে বিষয়বস্তু নিয়ে স্টেট, প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি বিভাগের মধ্যে চুক্তি সম্পন্ন করতে হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ব্যবহৃত হাইএন্ড চিপ রফতানির ওপর বিধিনিষেধ আপডেট করার শঙ্কা আগে থেকেই ছিল। যদিও বাইডেন প্রশাসনের তরফে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এর আগে ফেন্টানাইল উৎপাদনে রাসায়নিক পদার্থ ব্যবহারের অভিযোগে চীনের ২৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর বিধিনিষেধ আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এর মধ্যে ১২টি কোম্পানি এবং ১৩ জন ব্যক্তি রয়েছেন। বিধিনিষেধ দেয়ার ক্ষেত্রে চীনও পিছিয়ে নেই। সম্প্রতি দেশটি সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের মার্কিন কোম্পানি অ্যাপলের আইফোন ও অন্যান্য বিদেশী ব্র্যান্ডের মোবাইল ফোন সেট ব্যবহার না করার নির্দেশ দিয়েছে।

Tags: চিপসেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

পালসার সিরিজে সবচেয়ে জনপ্রিয় মডেল কোনটি?
অটোমোবাইল

পালসার সিরিজে সবচেয়ে জনপ্রিয় মডেল কোনটি?

এ বছরই অ্যাপল আনতে পারে ৫জি আইপ্যাড
প্রযুক্তি সংবাদ

এ বছরই অ্যাপল আনতে পারে ৫জি আইপ্যাড

ভেরাইজনের ৬.৬ বিলিয়ন ডলারের ফাইভজি চুক্তি স্যামসাংয়ের ঝুলিতে
টিপস

স্যামসাং সম্পর্কে যে কয়েকটি বিষয় আপনি হয়তো জানতেন না

আপনি স্মার্টফোনে আসক্ত কিনা বুঝবেন যেভাবে
কিভাবে করবেন

আপনি স্মার্টফোনে আসক্ত কিনা বুঝবেন যেভাবে

জামানতবিহীন ৫০ লাখ টাকা ঋণ পাবেন আইসিটি উদ্যোক্তারা
নির্বাচিত

জামানতবিহীন ৫০ লাখ টাকা ঋণ পাবেন আইসিটি উদ্যোক্তারা

ISO সনদ পেলো এডিসন ইন্ডাস্ট্রিজ লিমিটেড
প্রযুক্তি সংবাদ

ISO সনদ পেলো এডিসন ইন্ডাস্ট্রিজ লিমিটেড

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
ছাড় ও অফার

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ
পাঁচমিশালি

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ

খামেনির মৃত্যুতে আর্জেন্টিনার প্রেসিডেন্টের উল্লাস
বিবিধ

খামেনির মৃত্যুতে আর্জেন্টিনার প্রেসিডেন্টের উল্লাস

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix