Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উন্নত গ্রাফিকস ও প্রসেসর নিয়ে এসারের সুইফট এক্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 9 September 2021
উন্নত গ্রাফিকস ও প্রসেসর নিয়ে এসারের সুইফট এক্স
Share on FacebookShare on Twitter

উন্নত গ্রাফিকস ও প্রসেসর নিয়ে বাজারে নতুন ল্যাপটপ এনেছে তাইওয়ানের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান এসার। এসার সুইফট এক্স নামে বাজারে এ ল্যাপটপ পাওয়া যাবে। এতে এএমডি রাইজেন ৫০০০ সিরিজের প্রসেসর ও এন ভিডিয়া জিফোর্স আরটিএক্স গ্র্যাফিকস কার্ড ব্যবহার করা হয়েছে।

এসার সুইফট এক্স ল্যাপটপে এএমডি রাইজেন ৫০০০ সিরিজের প্রসেসর ও এন ভিডিয়ার জিফোর্স আরটিএক্স ৩০৫০ টিআই গ্রাফিকস কার্ড ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ১০ প্রদান করা হয়েছে। ল্যাপটপটিতে অল মেটাল চেসিস রয়েছে। এর ওজন মাত্র ১ কেজি ৩৯০ গ্রাম।

নোটবুকটিতে ১৪ ইঞ্চির ১৯২০X১০৮০ রেজল্যুশনের ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে প্রদান করা হয়েছে। যেটি শতভাগ এসআরজিবি কালার গ্যামট কভারে সক্ষম। এর বডি টু স্ক্রিন রেশিও ৮৫ দশমিক ৭ শতাংশ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৩০০ নিটস পিক।

এতে ৫৯ ওয়াট আওয়ারের ব্যাটারি ও ফাস্ট চার্জিং সুবিধা দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি একবারের চার্জে সুইফট এক্স ল্যাপটপটি ক্রিয়েটিভ প্রফেশনাল, কনটেন্ট এডিটর ও স্ট্রিমারদের টানা ১৭ ঘণ্টা ব্যাকআপ প্রদানে সক্ষম। এসার সুইফট এক্স ল্যাপটপে ১৬ জিবি র‌্যাম ও ২ টেরাবাইট পর্যন্ত এএসডি স্টোরেজ ব্যবহার করা যাবে।

ল্যাপটপটিতে দুটি ইউএসবি ৩.২ জেস ১ পোর্ট, একটি ইউএসবি টাইপ সি: ইউএসবি ৩.২ জেন ২, একটি ইউএসবি ৩.২ জেন ২, একটি ডিসপ্লে পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট ও একটি ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন বা মাইক্রোফোন জ্যাক রয়েছে। এসার সুফট এক্স ল্যাপটপে ওয়াইফাই ৬ ও উইন্ডোজ হ্যালোর মাধ্যমে দ্রুত চালুর জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়া হয়েছে। সেসঙ্গে আরামদায়ক ভিডিও কলিংয়ের জন্য এতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সংবলিত নয়েজ ক্যানসেলেশন ফিচারও রয়েছে। ব্যবহারকারীদের চোখের যত্নে এ ল্যাপটপে ব্লু লাইট শিল্ড প্রযুক্তিও রয়েছে।

দীর্ঘ সময় ব্যবহারের সুবিধার্থে ভালো কুলিংয়ের জন্য এ ল্যাপটপে ৫৯ ব্লেডের ফ্যান ও দুটি ডি৬ কপারের হিট পাইপ রয়েছে। বাজারে কয়েকটি রঙে এ ল্যাপটপটি কিনতে পাওয়া যাবে। এর বাজারমূল্য ৯৮ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকার মধ্যে হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিডিও কল দেয়া যাবে শাওমির স্মার্টওয়াচে
নির্বাচিত

ভিডিও কল দেয়া যাবে শাওমির স্মার্টওয়াচে

জাপানে ইন্টারনেটে রেকর্ড গতি, নেটফ্লিক্সের ভিডিও নামবে ১ সেকেন্ডে
টেলিকম

জাপানে ইন্টারনেটে রেকর্ড গতি, নেটফ্লিক্সের ভিডিও নামবে ১ সেকেন্ডে

৪০ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ দিবে প্যানাসনিক টাফবুক এফজেড ৫৫
নির্বাচিত

৪০ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ দিবে প্যানাসনিক টাফবুক এফজেড ৫৫

নিজস্ব এআই সহকারী ‘মি চ্যাট’ আনছে শাওমি
নির্বাচিত

নিজস্ব এআই সহকারী ‘মি চ্যাট’ আনছে শাওমি

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবেন না মোদি!
নির্বাচিত

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবেন না মোদি!

অ্যাপল-১ এর বিক্রয় মূল্য ১৭ লাখ ডলার!
নির্বাচিত

৪৬ বছর আগের কম্পিউটার সাড়ে চার কোটি টাকা!

Load More

ট্রেন্ডিং টপিক

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?
নির্বাচিত

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন
টেলিকম

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আনঅফিশিয়াল মোবাইল ফোন কেনার আগে আইএমইআই ও বৈধতা যাচাইয়ের পরামর্শ
প্রযুক্তি বাজার

আনঅফিশিয়াল ফোন কিনে ঠকছেন না তো?

দেশের বাজারে স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্রেতাদের একটি বড়...

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 September 2021

উন্নত গ্রাফিকস ও প্রসেসর নিয়ে এসারের সুইফট এক্স

Techzoom.TV |
TechzoomTV