Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তিন ক্যাটাগরিতে উইটসা অ্যাওয়ার্ড পেল উই এবং এটুআই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 8 October 2023
তিন ক্যাটাগরিতে উইটসা অ্যাওয়ার্ড পেল উই এবং এটুআই
Share on FacebookShare on Twitter

তথ্যপ্রযুক্তির অন্যতম বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনোভেশন অ্যান্ড টেকনোলজির (ডব্লিউসিআইটি ২০২৩) তৃতীয় দিনে ‘উইটসা অ্যাওয়ার্ড নাইট’ এ এস্পায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্প ‘ন্যাশনাল ইন্টেলিজেন্স ফর স্কিলস, এডুকেশন, এমপ্লইমেন্ট অ্যান্ড এন্ট্রপ্রেনারশিপ-এনআইসিই’ এবং ‘মুক্তপথ – এনশিউরিং ই-লার্নিং ফর অল’ প্রকল্পের জন্য উইটসার ডিজিটাল অপোরচুনিটি/ ইনক্লুশন অ্যাওয়ার্ড ও ই-এডুকেশন অ্যান্ড লার্নিং অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে।

এছাড়াও বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তিতে বিপুল সংখ্যক প্রকল্পের মধ্যে এটুআই এর প্রকল্প দুইটি এবং উইম্যান ইন টেক এ ‘উই’ শ্রেষ্ঠ প্রকল্প হিসেবে এই সম্মাননা অর্জন করে। ‘এনআইসিই এবং মুক্তপথ’ প্রকল্প দুইটি নিজ নিজ ক্ষেত্রে বিশ্বব্যাপী এক অনন্য দৃষ্টান্ত।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) মালয়েশিয়ার কুচিং সারওয়াক এর বর্নেও কনভেনশন সেন্টার কুচিং এ (বিসিসিকে) ‘উইটসা অ্যাওয়ার্ড নাইট’ এ উইম্যান অ্যান্ড ই-কমার্স (উই) ’ উইম্যান ইন টেক অ্যাওয়ার্ড অর্জন করে।

উইটসা অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানে উইটসার চেয়ারম্যান সীন শিয়াহ, দ্য ন্যাশনাল টেক অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়া (পিকম) এর চেয়ারম্যান অং চিন সিয়ংসহ অন্যান্য অতিথিরা মঞ্চে উপস্থিত থেকে এই অ্যাওয়ার্ড প্রদান করেন। এটুআই এর পক্ষে অ্যাওয়ার্ড গ্রহন করেন জিনিয়া জেরিন এবং এলাভি জামান দিশা।

ওয়ার্ল্ড ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্স (উইটসা) প্রতিবছর এই পুরস্কারের আয়োজন করে থাকে। বিশ্ব তথ্যপ্রযুক্তি খাতে একে সম্মাজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। দেশে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) তথ্যপ্রযুক্তি খাতের বিশ্ব সংগঠন উইটসার একমাত্র সদস্য। তথ্যপ্রযুক্তিতে বিশেষ ভূমিকা পালনকারী বিভিন্ন প্রকল্পকে উইটসার এই বিশ্ব সম্মাননার জন্য প্রতিবছর বিসিএস মনোনয়ন প্রদান করে।

বাংলাদেশের সাফল্যে অভিনন্দন জানিয়ে উইটসার চেয়ারম্যান সীন শিয়াহ বলেন, তথ্যপ্রযুক্তিতে খাতে অল্প সময়ে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের পথে অগ্রসর হওয়া নিঃসন্দেহে গৌরবের। নিত্যনতুন উদ্ভাবনের মাধ্যমে সারাদেশে প্রযুক্তি সেবা পৌঁছে দেয়ার জন্য এটুআই এবং তরুণীদের প্রযুক্তির প্রতি আগ্রহী করে উদ্যোক্তা গড়ে তুলতে উইম্যান অ্যান্ড ই-কমার্স (উই) এর প্রতি অভিনন্দন জ্ঞাপন করছি। বৈশ্বিক এই সংকটময় মুহুর্তে প্রযুক্তির উৎকর্ষতা আমাদের সমস্যা মোকাবেলার হাতিয়ার হিসেবে কাজ করবে বলেই আমার বিশ্বাস।

উইটসা অ্যাওয়ার্ড অর্জন প্রসঙ্গে বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার বলেন, বিসিএস প্রযুক্তি সংগঠনগুলোর অভিভাবক হিসেবে বরাবর কাজ করে আসছে। দেশের উদ্ভাবন এবং কার্যকর প্রকল্পকে উইটসার কাছে ঠিকমতো উপস্থাপন করতে বিসিএস সর্বদা বদ্ধ পরিকর। এটুআই এবং উই এর অর্জন দেশের প্রযুক্তিখাতকে গৌরবান্বিত করেছে। দেশের প্রযুক্তি খাতকে বিশ্বে সমাদৃত করতে বিসিএস সবসময় কাজ করে আসছে এবং আমাদের এই প্রচেষ্টা চলমান থাকবে।

উইটসা অ্যাওয়ার্ড অর্জন প্রসঙ্গে উইয়ের প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন- আমার কাছে এটি একটা স্বপ্ন পূরণের মতো। এই আন্তর্জাতিক স্বীকৃতি আামদের সামনের পথ চলতে আরও অনুপ্রেরণা যোগাবে। কাজের গতি ও মনোবল আরো বেড়ে গেলো। প্রযুক্তি নিয়ে কাজ করার সুবাধে- উইটসার সম্পর্কে অনেক আগেই থেকে জানা শোনা। আজকে সেই অ্যাওয়ার্ড পেলাম। সত্যিই ভালো লাগছে। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।

প্রসঙ্গত, ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনোভেশন অ্যান্ড টেকনোলজি (ডব্লিউসিআইটি ২০২৩) ০৩ থেকে ০৫ অক্টোবর মালয়েশিয়ার কুচিং সারওয়াক এর বর্নেও কনভেনশন সেন্টার কুচিং (বিসিসিকে) অনুষ্ঠিত হয়।

অ্যাওয়ার্ড পাওয়া উইমেন অ্যান্ড ই–কমার্স (উই) নারী উদ্যোক্তাদের অলাভজনক সংগঠন। ২০১৭ সালের ২৪ অক্টোবর উইয়ের যাত্রা শুরু হয়। এখন উই গ্রুপের সদস্য ১৪ লাখ ৩৮ লাখ। এর মধ্যে সাড়ে চার লাখ উদ্যোক্তা। উইতে ক্রেতাও আছে, বিক্রেতাও আছে। একজন তাঁর পণ্য যেমন বিক্রি করছেন, তেমনি আরেকজনের পণ্য কিনছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫০ বছর পূর্তিতে স্যামসাং বাংলাদেশের আয়োজন
প্রযুক্তি সংবাদ

৫০ বছর পূর্তিতে স্যামসাং বাংলাদেশের আয়োজন

কম দামে ফাইভজি ফোন আনলাে শাওমি
প্রযুক্তি সংবাদ

কম দামে ফাইভজি ফোন আনলাে শাওমি

লক করা ফেসবুক প্রোফাইল আনলক করে দেখবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

নিরাপত্তা নয়, ব্যবসায়িক স্বার্থ দেখে ফেসবুক: তথ্য ফাঁসকারী

অনলাইন শপিংয়ে প্রতারণা থেকে বাঁচার উপায়
নির্বাচিত

অনলাইন শপিংয়ে প্রতারণা থেকে বাঁচার উপায়

অক্সিজেন নিয়ে ভারতের পাশে অ্যামাজন
ই-কমার্স

অক্সিজেন নিয়ে ভারতের পাশে অ্যামাজন

বন্ধ হচ্ছে ফেসবুকের ফেস রিকগনিশন সিস্টেম
প্রযুক্তি সংবাদ

বন্ধ হচ্ছে ফেসবুকের ফেস রিকগনিশন সিস্টেম

Load More

ট্রেন্ডিং টপিক

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি
সোশ্যাল মিডিয়া

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?
নির্বাচিত

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

দেশে ৪-৫ হাজার টাকায় মিলবে স্মার্টফোন: অর্থমন্ত্রী

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 October 2023

তিন ক্যাটাগরিতে উইটসা অ্যাওয়ার্ড পেল উই এবং এটুআই

Techzoom.TV |
TechzoomTV