Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করল আইসিএসবি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করল আইসিএসবি
Share on FacebookShare on Twitter

কর্পোরেট গভর্নেন্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩ টি প্রতিষ্ঠানকে কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করল ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) । গতকাল সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এই স্বীকৃতি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে আইসিএসবি।

আইসিএসবি’র নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ২০২২ সালে কোম্পানিগুলোর সাফল্যের ভিত্তিতে এই পুরষ্কার প্রদান করা হয়। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল ‘প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নজিবুর রহমান, চেয়ারম্যান, সিএমএসএফ এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্পোরেট গভর্নেন্স কমিটি’র চেয়ারম্যান এম নুরুল আলম এফসিএস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএসবি’র প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস ।

ডিএসই এবং সিএসই তালিকাভুক্ত ১৪ টি ক্যাটাগরিতে বিজয়ী ৪৩টি কোম্পানিকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি টিপু মুন্সী, এমপি। গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ- এই তিনটি ক্যাটাগরিতে কোম্পানিগুলোকে পুরষ্কার প্রদান করা হয়।

জেনারেল ব্যাংকিং সেক্টরে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি; ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড সিলভার এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে। ইসলামিক ব্যাংকিং ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি; স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সিলভার এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড; বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড সিলভার এবং ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি ও ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড যৌথভাবে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

জেনারেল ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড; গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সিলভার এবং পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে।
ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যাল ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড; স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি সিলভার এবং রেনেটা লিমিটেড ও নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড যৌথভাবে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
টেক্সটাইল ও আরএমজি ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মতিন স্পিনিং মিলস পিএলসি; প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি সিলভার এবং হুয়া ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

ফুড ও অ্যালায়েড ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড; গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড সিলভার এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলজি ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে এডিএন টেলিকম লিমিটেড; আমরা টেকনোলজিস লিমিটেড সিলভার এবং আইটি কনসালটেন্টস লিমিটেড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

ইঞ্জিনিয়ারিং কোম্পানি ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি; রানার অটোমোবাইলস পিএলসি সিলভার এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে আরএকে সিরামিকস বাংলাদেশ লিমিটেড; ম্যারিকো বাংলাদেশ লিমিটেড সিলভার এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

ফুয়েল অ্যান্ড পাওয়ার ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড; লিন্ডে বাংলাদেশ লিমিটেড সিলভার এবং ডোরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড ও এমজেএল বাংলাদেশ পিএলসি যৌথভাবে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

সার্ভিস ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড; ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি সিলভার এবং ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

টেলিকমিউনিকেশন্স ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে রবি আজিয়াটা লিমিটেড এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী, এমপি, বলেন, “এই পুরস্কার শুধু একটি স্মারক নয়; আমাদের দেশে কর্পোরেট শ্রেষ্ঠত্ব প্রমাণের একটি মান। গত কয়েক দশকে আইসিএসবি কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে একটি বিশ্বস্ত নাম হিসেবে আত্মপ্রকাশ করেছে যা সত্যিই প্রশংসনীয়।”

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, “এ ধরনের আয়োজনের ফলশ্রুতিতে এখন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলি সুশাসন এবং কমপ্লায়েন্সের বিষয়গুলো বজায় রাখতে আরও যত্নশীল হচ্ছে।”

তিনি উল্লেখ করেন যে, আইসিএসবি আমাদের দেশে উন্নত কর্পোরেট সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে দক্ষ কর্পোরেট জনশক্তি তৈরিতে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান বলেন, “এই আয়োজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কর্পোরেট ব্যবস্থাপনায় সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা সম্পর্কে সচেতনতা তৈরি করা।”

বিশেষ অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, “একটি কোম্পানির সঠিক পরিচালনা নিশ্চিত করতে কোম্পানি সচিবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইসিএসবি ব্যবসায়িক খাতে চার্টার্ড সেক্রেটারিদের সক্ষমতা ও সৃজনশীলতা বাড়াতে কাজ করছে।”

আইসিএসবি’র প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ, এফসিএস বলেন, “ব্যবসা পরিচালনা সহজ করা, এফডিআই বাড়ানো , বিনিয়োগকারী ও স্টেকহোল্ডারদের স্বার্থ রক্ষা করার জন্য আমাদের জরুরীভাবে একটি নতুন কোম্পানি আইনের প্রয়োজন। কর্পোরেট খাত দৃঢ়ভাবে বিশ্বাস করে, শুধু একটি নতুন কোম্পানি আইন এই সমস্যাগুলো সমাধান করে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি আরও গতিশীল করতে পারে। তিনি উল্লেখ করেন, চার্টার্ড/কোম্পানি সচিবগণ বিশ্বব্যাপী কোম্পানি আইনের পরিপালনকারী । তাই তিনি মাননীয় বাণিজ্যমন্ত্রী এবং বাণিজ্য সচিবকে বাংলাদেশে আইসিএসবি পেশার বিকাশ এবং আরজেএসসিতে নিবন্ধিত ৩ লাখের বেশি কোম্পানিকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কোম্পানি আইন সংশোধনী বিল, ২০২৩-এ আইসিএসবি পেশাকে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করেন। কোম্পানি সেক্রেটারি কোম্পানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শেয়ারহোল্ডারদের মধ্যে সেতু হিসেবে কাজ করছেন। বিশ্বব্যাপী কোম্পানি সেক্রেটারিকে কোম্পানির চীফ গভর্নেন্স অফিসার বলা হয়। পরিশেষে তিনি পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানান এবং আশাবাদ ব্যক্ত করেন এই পুরষ্কার সর্বক্ষেত্রে তাদের শ্রেষ্ঠত্ব অর্জনের প্রেরণা হয়ে থাকবে।”

আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স কমিটি’র চেয়ারম্যান এম নুরুল আলম, এফসিএস বলেন, “আমাদের উদ্দেশ্য হল সুশাসনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ কোম্পানি এবং তাদের ব্যবস্থাপনাকে স্বীকৃতি প্রদান করা। একইসাথে কোম্পানি ব্যবস্থাপনাকে বিএসইসি প্রদত্ত কর্পোরেট গভর্নেন্স কোড, কোম্পানি আইন ১৯৯৪ এবং বিশ্বব্যাপী স্বীকৃত কর্পোরেট অনুশীলনগুলো অনুসরণ করতে উৎসাহিত করা।”

পরিশেষে মোহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন এফসিএস, ট্রেজারার, আইসিএসবি ইন্সটিটিউটের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী, দেশের নেতৃস্থানীয় কর্পোরেট হাউসের চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালকসহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, ইনস্টিটিউটের সদস্যমণ্ডলী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ বাংলাদেশের কর্পোরেট সেক্টরের গভর্নেন্স প্রতিষ্ঠায় এবং টেকসই উন্নয়ন নিশ্চিতে আইসিএসবি’র ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

 

 

 

এই বিভাগ থেকে আরও পড়ুন

এডভোকেট রহমত আলীর মৃত্যুতে টেলিযোগাযোগ মন্ত্রীর শোক
প্রযুক্তি সংবাদ

এডভোকেট রহমত আলীর মৃত্যুতে টেলিযোগাযোগ মন্ত্রীর শোক

টিকটক যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি
প্রযুক্তি সংবাদ

লন্ডনে হবে টিকটকের প্রধান কার্যালয়?

বাংলাদেশে প্রথম ‘সার্টিফাইড ব্রডকাস্ট টেকনোলজিস্ট’ হলেন সালাউদ্দিন সেলিম
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে প্রথম ‘সার্টিফাইড ব্রডকাস্ট টেকনোলজিস্ট’ হলেন সালাউদ্দিন সেলিম

স্টার্টআপ ওয়ার্ল্ডকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে গেজ টেকনোলজিস
নির্বাচিত

স্টার্টআপ ওয়ার্ল্ডকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে গেজ টেকনোলজিস

ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে অবৈধ ?
নির্বাচিত

ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে অবৈধ ?

গিগাবাইটের নতুন জিফোর্স RTX 5060 Ti ও 5060 গ্রাফিক্স কার্ড বাজারে
প্রযুক্তি সংবাদ

গিগাবাইটের নতুন জিফোর্স RTX 5060 Ti ও 5060 গ্রাফিক্স কার্ড বাজারে

Load More

ট্রেন্ডিং টপিক

১০০০০এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৬০০ প্রো ৫জি শীঘ্রই লঞ্চ, ফাঁস হল স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

১০০০০এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৬০০ প্রো ৫জি শীঘ্রই লঞ্চ, ফাঁস হল স্পেসিফিকেশন

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি
অর্থ ও বাণিজ্য

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত
নির্বাচিত

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন
নির্বাচিত

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও ক্যাম্পাস

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে বিবৃতি দিয়েছে...

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix