Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনপ্রেমীদের জন্য বেস্ট বাজেটের ফোন আনলো অপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 19 October 2023
স্মার্টফোনপ্রেমীদের জন্য বেস্ট বাজেটের ফোন আনলো অপো
Share on FacebookShare on Twitter
বাংলাদেশের স্মার্টফোনের বাজারে ‘এ’-সিরিজের নতুন ‘অপো এ৩৮’ এনেছে শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন টেকনোলজি কোম্পানি ‘অপো’। ডিভাইসটিতে রয়েছে ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং সক্ষমতা, একটি অসাধারণ ৯০ হার্টজ সানলাইট ডিসপ্লে, একটি ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা এবং একটি ‘ডায়নামিক অপো গ্লো ডিজাইন’। পর্যাপ্ত মেমরি ও স্টোরেজসহ অপো এ৩৮- এ রয়েছে একটি ৫০০০এমএএইচ শক্তিশালী ব্যাটারি। এছাড়াও, ডিভাইসটিতে একটি আল্ট্রা ভলিউম মোড রয়েছে, যা প্রতিদিনের ব্যবহার এবং বিনোদনে ডুবে থাকার জন্য দেয় ব্যতিক্রমী ইউজার এক্সপেরিয়েন্স। নিরবচ্ছিন্ন পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা প্রদান করতে ‘অপো এ৩৮’ স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে।
৩৩ ওয়াট সুপারভুক ব্যবহার করে, ব্যবহারকারীরা এখন প্রায় ৭৫ মিনিটের মধ্যে তাদের অপো এ৩৮ এর শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি শতভাগ চার্জ দিতে পারবেন। ব্যাটারি লাইফ ও এর সক্ষমতা নিয়ে ইউজারদের দুশ্চিন্তা দূর করবে এ ডিভাইসটি। ডিভাইসটি মাত্র ১৫ মিনিটের চার্জের মাধ্যমে ৫.০২ ঘণ্টা ইউটিউব ভিডিও দেখা এবং এমনকি ৮.৬১ ঘণ্টা ভয়েস কল করার নিশ্চয়তা দেয়৷ পুরোপুরি চার্জ দেওয়ার পর, দৈনিক ১২ ঘন্টা কাজ করলেও ডিভাইসটির ব্যাটারি লাইফ ২০ শতাংশেরও বেশি অবশিষ্ট থাকবে। চার্জিং এর ক্ষেত্রে নিরাপত্তা ও ব্যাটারির নির্ভরযোগ্যতা বাড়াতে এক্সক্লুসিভ টেকনোলজির একটি সিরিজও চালু করেছে অপো। এআই এর মাধ্যমে স্মার্টফোনটির ‘অল-ডে চার্জিং প্রটেকশন’ ইউজারদের ফোনে চার্জ দেওয়ার অভ্যাস জেনে বুদ্ধিমত্তার সাথে চার্জিংয়ের সময়সূচি তৈরি করা, রাতভর ডিভাইস ব্যবহারে বা বাড়তি চার্জিং এর সময় নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করে। এর বাইরে, ব্যাটারি লেভেল ৫ শতাংশে নেমে গেলেও ‘অল-ডে এআই পাওয়ার সেভিং’ ফোনের ২৫ ঘণ্টা সার্বক্ষণিক স্ট্যান্ডবাই এর গ্যারান্টি দেয়।
অপো এ৩৮ এর একেবারে নতুন ৯০ হার্টজ সানলাইট ডিসপ্লের ‘হাই ব্রাইটনেস মোড’ এর মাধ্যমে ৭২০ নিট পর্যন্ত উজ্জ্বলতা পাওয়া সম্ভব। এটি উজ্জ্বল আলোতে অন-স্ক্রিন কন্টেন্ট পড়া বা দেখার সমস্যা কমাতে সহায়তা করে এবং সরাসরি সূর্যের আলোতেও ইউজাররা ছায়ার (শ্যাডো) প্রয়োজন ছাড়াই অনায়াসে অন-স্ক্রিন কন্টেন্ট দেখতে পারবেন। এছাড়া, অপো এ৩৮-এ ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯৬ শতাংশ ডিসিআই-পি৩ কালার গ্যামাট সমৃদ্ধ একটি ৬.৫৬-ইঞ্চি এইচডি+ ডিসপ্লে রয়েছে, যা প্রাণবন্ত ও চমৎকার রঙ এবং মসৃণ ভিজ্যুয়াল সরবরাহ করে। এছাড়াও, স্ক্রিনটাইম যতই হোক না কেন, অপো এ৩৮ এর ‘অল-ডে এআই আই কমফোর্ট’ চোখের ওপর চাপ কমিয়ে কন্টেন্ট দেখাকে করে তোলে আরামদায়ক।
অপো এ৩৮- এ রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা, যার মাধ্যমে ইউজাররা স্বচ্ছ, স্বাভাবিক ও উজ্জ্বল ছবি তুলতে পারবেন। এমনকি কম আলোতেও ছবির ডিটেইল আরও ধরে রেখে পিক্সেল বিনিং এর সাপোর্ট নিয়ে, চারটি পিক্সেলের সমন্বয়ে একটি বড় পিক্সেল তৈরি করে।
ব্যাকগ্রাউন্ডে চিত্তাকর্ষক বোকেহ লাইট স্পট দিতে এবং পোর্ট্রেট মোডে সাবজেক্টকে হাইলাইট করতে অপো-এর দুটি ক্যামেরাও এর উন্নত পোর্ট্রেট অ্যালগরিদমের সঙ্গে একত্রে কাজ করে। ৫ এমপি ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে, অপো এ৩৮ মনোমুগ্ধকর সেলফি এবং উন্নত ভিডিও কলের গুণগতমান নিশ্চিত করে। সামনে ও পিছনে উভয় ক্যামেরায় সূক্ষ্ম এবং ন্যাচারাল ইফেক্ট পেতে, সৌন্দর্য্যের লেভেল এডজাস্ট করার জন্য ইউজারদের ‘পোর্ট্রেট রিটাচিং’ ফিচার ব্যবহারেরও বিকল্প রয়েছে।
অপো এ৩৮- এর অসামান্য নান্দনিক ডিজাইন এবং এর প্রাণবন্ত রঙ ও সূক্ষ্ম টেক্সচারের সমন্বয় সত্যিকার অর্থেই ইউজারদের প্রতি অপোর প্রতিশ্রুতিকে রক্ষা করেছে। ‘গ্লোয়িং গোল্ড’ এবং ‘গ্লোয়িং ব্ল্যাক’- এ দুটি স্টাইলিশ রঙে পাওয়া যাচ্ছে ডিভাইসটি। উভয় মডেলেই অপো-এর এক্সক্লুসিভ ‘অপো গ্লো’ ডিজাইনের টেকনিক ব্যবহার করা হয়েছে, যা ফোনের পিছনের কভারটিকে একটি সূক্ষ্ম ঝলমলে চেহারা দেয়, এটি আঙুলের ছাপ-প্রতিরোধী এবং চকচকে ডিটেইলের ডুয়াল ম্যাট ফিনিশের অনুভূতি দেয়। অপো ‘এ’ সিরিজের আগের মডেলগুলির মতোই একই আইকনিক ‘আল্ট্রা-স্লিম রেট্রো ডিজাইন’ রয়েছে এ ডিভাইসে। ২ডি প্রিমিয়াম ডিজাইনের কারণে এ ডিভাইসটি আরামদায়কভাবে ধরে রাখা যায় এবং মাত্র প্রায় ৮.১৬ মিলিমিটার পুরু এবং প্রায় ১৯০ গ্রাম ওজনের এ স্মার্টফোনটি দেখতে মসৃণ ও হালকা। এছাড়াও, অপো এ৩৮-এ একটি ‘সাইড ফিঙ্গারপ্রিন্ট আনলক’ ফিচার রয়েছে, ফলে এক হাতে ধরে থাকলেও দ্রুত এবং নির্বিঘ্নভাবে ডিভাইসটিকে আনলক করা সম্ভব হয়।
অপো এ৩৮ এ রয়েছে একটি ৪ জিবি র‌্যাম+ ১২৮ জিবি রম কনফিগারেশন এবং এর র‌্যাম সম্প্রসারণ প্রযুক্তি, রমের স্পেস খালি করে ৪ জিবি পর্যন্ত র‌্যাম -এ রূপান্তর করতে সক্ষম। ফলে কাজের অনেক চাপ থাকলেও ফোনটি মসৃণভাবে চলতে পারে। অপো এ৩৮- এর ‘আল্ট্রা ভলিউম মোড’ এমন একটি সফটওয়্যার ফিচার যা স্পিকারের ভলিউমকে ৩০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে সহায়তা করে। এটি এমনকি কোলাহলপূর্ণ পরিবেশেও সহজে ফোন কল এবং ছোটখাটো ভিডিও দেখা নিশ্চিত করে।
‘গ্লোয়িং গোল্ড’ এবং ‘গ্লোয়িং ব্ল্যাক’- এ দুই রঙে ৪ জিবি র‌্যাম+ ১২৮ জিবি রমের ‘অপো এ৩৮’ বাংলাদেশে পাওয়া যাচ্ছে ১৭ অক্টোবর, ২০২৩ থেকে। অপো’র অফিসিয়াল ওয়েবসাইট বা স্টোরগুলিতে মাত্র ১৫,৯৯০ টাকায় পাওয়া যাবে এ স্মার্টফোনটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিক্রয় প্রবৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য ১৪৪ প্লাজা ও ম্যানেজার পুরস্কৃত
প্রযুক্তি সংবাদ

বিক্রয় প্রবৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য ১৪৪ প্লাজা ও ম্যানেজার পুরস্কৃত

ই-লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠে ‘জননীতি ১০১’ শীর্ষক অনলাইন কোর্স চালু
প্রযুক্তি সংবাদ

ই-লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠে ‘জননীতি ১০১’ শীর্ষক অনলাইন কোর্স চালু

ভয়েস কলের সর্বনিম্ন মূল্য কমাতে চিঠি বিটিআরসিকে
টেলিকম

ভয়েস কলের সর্বনিম্ন মূল্য কমাতে চিঠি বিটিআরসিকে

১৫ নভেম্বর থেকে দেশে ‘এমপ্লোয়েবিলিটি ফেস্ট
নির্বাচিত

১৫ নভেম্বর থেকে দেশে ‘এমপ্লোয়েবিলিটি ফেস্ট

হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরান
প্রযুক্তি সংবাদ

হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরান

ফোনের ব্যাটারি ভালো রাখার সহজ উপায়
নির্বাচিত

ফোনের ব্যাটারি দ্রুত খারাপ হওয়ার যত কারণ

Load More

ট্রেন্ডিং টপিক

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

এক চার্জে টানা ৩ দিন চলবে ওয়ানপ্লাসের এই নতুন ফোন
নির্বাচিত

এক চার্জে টানা ৩ দিন চলবে ওয়ানপ্লাসের এই নতুন ফোন

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান
অটোমোবাইল

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 October 2023

স্মার্টফোনপ্রেমীদের জন্য বেস্ট বাজেটের ফোন আনলো অপো

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix