Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তথ্যপ্রযুক্তি খাতে বৈশ্বিক ব্যয় ৫.১ ট্রিলিয়ন ডলার ছাড়াবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 24 October 2023
তথ্যপ্রযুক্তি খাতে বৈশ্বিক ব্যয় ৫.১ ট্রিলিয়ন ডলার ছাড়াবে
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি খাতে ব্যয় বাড়ছে। বিভিন্ন দেশ ও কোম্পানি এ খাতে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরিতে বিনিয়োগ অব্যাহত রেখেছে। আগামী বছর নাগাদ এ ব্যয় ৫ দশমিক ১ ট্রিলিয়ন ডলার ছাড়াবে। যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছর তথ্যপ্রযুক্তি খাতে ব্যয়ের হার ৮ শতাংশ বাড়বে। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে ব্যয় চলতি ও আগামী বছর কম থাকবে।

গার্টনারের ভাইস প্রেসিডেন্ট ও বিশ্লেষক জন ডেভিড লাভলক বলেন, ‘প্রতিষ্ঠানগুলো এআই ও অটোমেশনের মাধ্যমে কার্যক্ষমতা বাড়াতে বিনিয়োগ অব্যাহত রেখেছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতে যে মেধাশূন্যতা রয়েছে তা পূরণের চেষ্টা করছে।’

তিনি বলেন, জেনারেটিভ এআই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। বলা হচ্ছে, এটি বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে প্রভাব ফেলছে। কোম্পানিগুলোর প্রধান তথ্য কর্মকর্তারা অনুধাবন করছেন যে এআই প্রকল্পগুলো ভবিষ্যতের জন্য সহায়ক হবে।

নতুন প্রতিবেদন প্রকাশের আগে এক জরিপে গার্টনার জানিয়েছিল, জেনারেটিভ এআই এখন বেশি প্রাধান্য পাচ্ছে। মূলত চ্যাটজিপিটির মাধ্যমে বিষয়টি সামনে এসেছে। বিশ্লেষকদের মতে, আগামী দুই থেকে পাঁচ বছরের মধ্যে এ প্রযুক্তি উল্লেখযোগ্য সুবিধা নিশ্চিত করবে। এরপর হয়তো এর প্রয়োজনীয়তা কিছুটা কমে আসবে। ট্রান্সফরম্যাশনাল বেনিফিটস বা রূপান্তমূলক সুবিধা শিল্প-কারখানার গতিশীলতায় পরিবর্তন আনবে।

জেনারেটিভ এআই এখনো সেভাবে তথ্যপ্রযুক্তি খাতের ব্যয়ে প্রভাব ফেলেনি। আগামী বছর এ খাতের ব্যয়ে নেতৃত্ব দেবে সফটওয়্যার। এ সময় এ খাতে ব্যয় ১৪ শতাংশ বেড়ে এক ট্রিলিয়ন ডলার ছাড়াবে। তথ্যপ্রযুক্তি পরিষেবা খাতও দুই অঙ্কের প্রবৃদ্ধি দেখতে পাবে এবং এটি ১ দশমিক ৫৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এ দুটি খাত মূলত ক্লাউডের মাধ্যমে পরিচালিত হবে। কেননা ২০২৪ সালে পাবলিক ক্লাউড পরিষেবায় ব্যয় ২০ দশমিক ৪ শতাংশ বাড়বে। ডাটা সেন্টার সিস্টেম, ডিভাইস ও কমিউনিকেশন পরিষেবা খাত যথাক্রমে ৯ দশমিক ৫, ৪ দশমিক ৮ ও ৩ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। এর মধ্যে কমিউনিকেশন পরিষেবা খাতের মূল্য ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে গার্টনারের প্রতিবেদনে জানানো হয়েছে।

লাভলক বলেন, ‘সাইবার নিরাপত্তায় ব্যয়ের কারণে সফটওয়্যার খাত আরো এগিয়ে থাকবে। কেননা এআইয়ের কারণে কোম্পানিগুলো নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগের মধ্যে রয়েছে।’ আরেক গবেষণায় গার্টনার জানিয়েছে, ২০২৪ সাল থেকে সাইবার ও তথ্য সুরক্ষায় বিনিয়োগ বাড়ানোর কথা ভাবছেন ৮০ শতাংশ প্রতিষ্ঠানের প্রধান তথ্য কর্মকর্তা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: তথ্যপ্রযুক্তি

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্প্যাম ঠেকাতে আসছে ফায়ারফক্সের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

স্প্যাম ঠেকাতে আসছে ফায়ারফক্সের নতুন ফিচার

বাজারে থাকা মোবাইল ফোন ১৫ ডিসেম্বরের মধ্যে তালিকাভুক্তির নির্দেশ
প্রযুক্তি সংবাদ

বাজারে থাকা মোবাইল ফোন ১৫ ডিসেম্বরের মধ্যে তালিকাভুক্তির নির্দেশ

গুগল সার্চে মিলছে হোয়াটসঅ্যাপের গোপন গ্রুপ!
নির্বাচিত

গুগল সার্চে মিলছে হোয়াটসঅ্যাপের গোপন গ্রুপ!

ছাড় ও উপহার নিয়ে শুরু হচ্ছে ল্যাপটপ মেলা
নির্বাচিত

২৫ হাজার টাকার ভেতরে সেরা ৫টি ল্যাপটপ

করোনা প্রতিরোধে সামাজিক উদ্যোগ নিয়েছে র‌্যাংগস্ মটরস্ লিমিটেড
অটোমোবাইল

করোনা প্রতিরোধে সামাজিক উদ্যোগ নিয়েছে র‌্যাংগস্ মটরস্ লিমিটেড

করোনার ডাটা তৈরিতে সরকারের পাশে রবি-এয়ারটেল
টেলিকম

করোনার ডাটা তৈরিতে সরকারের পাশে রবি-এয়ারটেল

Load More

ট্রেন্ডিং টপিক

অনার ৬০০এস ৫জি
নির্বাচিত

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা
অর্থ ও বাণিজ্য

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ
নির্বাচিত

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

হুয়াংয়ের সিইও পদে ফেরার খবরে এনভিডিয়ার শেয়ারের দাম বাড়ল ৩০ শতাংশের বেশি
প্রযুক্তি সংবাদ

হুয়াংয়ের সিইও পদে ফেরার খবরে এনভিডিয়ার শেয়ারের দাম বাড়ল ৩০ শতাংশের বেশি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির
টেলিকম

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের নতুন ব্র্যান্ড...

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 October 2023

তথ্যপ্রযুক্তি খাতে বৈশ্বিক ব্যয় ৫.১ ট্রিলিয়ন ডলার ছাড়াবে

Techzoom.TV |
TechzoomTV