Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অপো’র নতুন উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শন হলো স্ন্যাপড্রাগন সামিট ২০২৩-এ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
অপো’র নতুন উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শন হলো স্ন্যাপড্রাগন সামিট ২০২৩-এ
Share on FacebookShare on Twitter

শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন টেকনোলজি কোম্পানি ‘অপো’, ‘স্ন্যাপড্রাগন সামিট ২০২৩’ এ এর নতুন সব প্রযুক্তি উপস্থাপন করেছে। কোয়ালকম টেকনোলজিস, ইনকরপোরেটেড- এর সঙ্গে সমন্বিতভাবে গত ২৪-২৬ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই-এ আয়োজিত এ সামিটে অপো- এর উদ্ভাবিত প্রযুক্তি সকলের সামনে তুলে ধরা হয়। অন্যতম প্রধান অংশীদার হিসেবে স্মার্টফোন ও ওয়্যারেবল ডিভাইসের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি যেসব সাম্প্রতিক প্রযুক্তিগত অগ্রগতির নমুনা উন্মোচন করেছে, সেসবের মধ্যে রয়েছে নতুন প্রিমিয়াম স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩ প্ল্যাটফর্ম- এর হার্ডওয়্যার-ভিত্তিক রে ট্রেসিং ফিচার, স্ন্যাপড্রাগন ডব্লিউ৫ জেনারেশন ১ ওয়্যারেবল প্ল্যাটফর্ম- এর অপো ওয়াচ প্রো ৪, এবং পূর্বে ঘোষিত ‘অপো এমআর গ্লাস ডেভেলপার এডিশন’ যা ‘স্ন্যাপড্রাগন স্পেসেস এক্সআর ডেভেলপার্স প্ল্যাটফর্ম’কে সাপোর্ট করে।

প্রযুক্তি এবং পণ্যের নমুনা প্রদর্শনের পাশাপাশি, এ সামিটে অপো ঘোষণা করেছে যে, এর ভবিষ্যত ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ মোবাইল প্ল্যাটফর্মের ফিচারগুলির মধ্যে প্রথম হবে, যা বিশ্বব্যাপী স্মার্টফোন ইউজারদের অসাধারণ অভিজ্ঞতা প্রদান করবে।

অপো-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চিফ প্রোডাক্ট অফিসার পিট লাউ বলেন, ‘‘গত পুরো বছর ধরে, অপো ও কোয়ালকম টেকনোলজিস পণ্য উদ্ভাবন, অত্যাধুনিক প্রযুক্তির উন্নয়ন এবং ইকোসিস্টেম উদ্ভাবকদের ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করেছে৷ কোয়ালকম টেকনোলজিস- এর সঙ্গে এ সমন্বিত সহযোগিতার মাধ্যমে আমরা ফ্ল্যাগশিপ স্মার্টফোনের পারফরম্যান্সকে পুনরায় মূল্যায়ন করতে এবং বিশ্বব্যাপী ইউজারদের কাছে ব্যতিক্রমী অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম হয়েছি।”

স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ মোবাইল প্ল্যাটফর্মের মাধ্যমে মোবাইল রে ট্রেসিং এক্সপেরিয়েন্সে বিপ্লবঅ পো মালিকানাধীন রে ট্রেসিং ইঞ্জিন, ‘ফিজরে ইঞ্জিন ২.০’- কে অপ্টিমাইজ করার জন্য কোয়ালকম টেকনোলজিস-এর সঙ্গে দীর্ঘদিন ধরে সহযোগিতার ভিত্তিতে কাজ করেছে অপো। নেক্সট জেনারেশনের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ মোবাইল প্ল্যাটফর্ম এবং সর্বশেষ নতুন ‘স্ন্যাপড্রাগন এলিট গেমিং ফিচার’ এর মাধ্যমে, এই সমন্বয় গেমিং-এর রিফ্লেকশন ও টেললাইটের মতো ভিজ্যুয়াল ইফেক্টকে উল্লেখযোগ্যভাবে উন্নত করে, যা অসাধারণ স্থায়িত্ব ও হাই ফ্রেম রেটের মাধ্যমে জটিল ও বিস্তারিত গেমিং পরিস্থিতি সামলাতে সক্ষম।

এই সহযোগিতামূলক প্রয়াসটি ‘রে ট্রেসিং পাইলট প্রজেক্ট’ কে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যার মধ্যে রয়েছে ‘মিথিক্যাল গেমস’ এর তৈরি জনপ্রিয় মোবাইল গেম, “নাইট্রো নেশন ওয়ার্ল্ড ট্যুর”। স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ মোবাইল প্ল্যাটফর্ম এর এ উদ্যোগটি একটি বাস্তব-বিশ্বের রেসিং গেম ডেমোর মাধ্যমে অপো’কে প্রথমবারের মতো মোবাইল রে ট্রেসিং এর অভিজ্ঞতা দেয়, যা খেলোয়াড়দের জন্য আরও বাস্তবসম্মত গেমের দৃশ্যের অনুভূতি এবং খেলা উপভোগের ক্ষেত্রে অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে।

এক্সআর এক্সপেরিয়েন্সকে নতুন সীমায় নিয়ে যাওয়া এক্সআর অ্যাপ্লিকেশন এর ক্ষেত্রে কোয়ালকম টেকনোলজিস- এর সঙ্গে অপো’র দীর্ঘদিনের সহযোগিতা একটি অনন্য মাত্রায় পৌঁছেছে। এডব্লিউই (অগমেন্টেড ওয়ার্ল্ড এক্সপো) ২০২৩-এ, অপো ‘স্ন্যাপড্রাগন এক্সআরটু+ জেন ১ প্ল্যাটফর্ম’ সমর্থিত ‘অপো এমআর গ্লাস ডেভেলপার্‌স এডিশন’ উন্মোচন করে। এই ডিভাইসটি বিশ্বের প্রথম মিক্সড রিয়েলিটি সল্যুশন্সগুলির মধ্যে একটি যা ‘স্ন্যাপড্রাগন স্পেসেস এক্সআর ডেভেলপার্‌স প্ল্যাটফর্ম’ এর অভিজ্ঞতা দেয়। এই সমন্বয় শুধু হার্ডওয়্যারের মধ্যেই সীমাবদ্ধ নয়, এক্সআর ইকোসিস্টেম উদ্ভাবনের গভীরে গিয়ে অপো অত্যাধুনিক এক্সআর প্রোডাক্ট চালু করতে প্রস্তুত, যা ইউজারকে একটি সত্যিকারের চমৎকার অভিজ্ঞতা দিতে ফিজিক্যাল ও ডিজিটাল বিশ্বকে নির্বিঘ্নে একত্রিত করবে।

দীর্ঘমেয়াদী সহযোগিতায় নির্মিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন ও ওয়্যারেবল ডিভাইস
স্মার্টফোন ও ওয়্যারেবল ডিভাইসের মতো বিভিন্ন প্রোডাক্ট ক্যাটাগরিতে কোয়ালকম টেকনোলজিস- এর সঙ্গে অপো-এর সহযোগিতা বেড়েছে। এই সমন্বয়ের মাধ্যমে স্ন্যাপড্রাগন মোবাইল প্ল্যাটফর্মগুলিকে বিভিন্ন স্মার্টফোন মডেলে একীভূত করা হয়েছে, যার মধ্যে রয়েছে ‘অপো ফাইন্ড এক্স৬ প্রো’, ‘অপো ফাইন্ড এন২’ সিরিজ এবং ‘অপো রেনো১০’ সিরিজ।

‘ইন্সপিরেশন এহেড’ ব্র্যান্ড প্রস্তাবনার মাধ্যমে, অপো উন্নত প্রযুক্তি ও পণ্যের বিকাশে কোয়ালকম টেকনোলজিস এবং অন্যান্য ইন্ডাস্ট্রি লিডারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে। এ সমন্বিত প্রচেষ্টা উন্নত মোবাইল এক্সপেরিয়েন্স প্রদানের পাশাপাশি ইউজারদের একটি উন্মুক্ত ও শক্তিশালী বিশ্ব প্রযুক্তি ইকোসিস্টেমের অংশ হতে সহায়তা করবে।

Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

১ টাকায় বাইক দিচ্ছে রিভো
অটোমোবাইল

১ টাকায় বাইক দিচ্ছে রিভো

গুগল প্লে স্টোরের নিরাপত্তায় অ্যাপ ডিফেন্স অ্যালায়েন্স
নির্বাচিত

গুগল প্লে স্টোরের নিরাপত্তায় অ্যাপ ডিফেন্স অ্যালায়েন্স

ঈদের আগে সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ! সতর্ক থাকতে যা করবেন
প্রযুক্তি সংবাদ

ঈদের আগে সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ! সতর্ক থাকতে যা করবেন

কি বোর্ডের ১০০টি শর্টকাট
কিভাবে করবেন

কি বোর্ডের ১০০টি শর্টকাট

অপোর ভবিষ্যতের রোল্যাবল স্মার্টফোন
নির্বাচিত

অপো এর বড় চমক, সামনে আনলো রোলেবল ফোন অপো এক্স২০২১

অপো ফাইন্ড এক্স ২ ফোনে ১২ জিবি র‌্যাম ও ৫জি
নির্বাচিত

অপো ফাইন্ড এক্স ২ ফোনে ১২ জিবি র‌্যাম ও ৫জি

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?
বিবিধ

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
অর্থ ও বাণিজ্য

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, ইসরাইলের বিমানঘাঁটিতে ইরানের মিসাইল
বিবিধ

প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, ইসরাইলের বিমানঘাঁটিতে ইরানের মিসাইল

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ
ই-কমার্স

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix