Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কম্পিউটারে খেলা যাবে মোবাইল গেম, যে সুবিধা নিয়ে এল গুগল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 5 November 2023
কম্পিউটারে খেলা যাবে মোবাইল গেম, যে সুবিধা নিয়ে এল গুগল
Share on FacebookShare on Twitter

মোবাইল ফোনে যারা নিয়মিত গেম খেলেন তারা পছন্দের গেমগুলো বড় স্ক্রিনের অভিজ্ঞতা নিতে চান। এ কারণে অনেক থার্ডপার্টির অ্যাপ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এমন অবস্থায় পার্সোনাল কম্পিউটারে গুগল প্লে গেমসে মোবাইল গেম খেলার পুরো প্রক্রিয়া ও ইউজার এক্সপেরিয়েন্স অনেক সহজ ও উন্নত করেছে গুগল। চলতি মাসেই ব্যবহারকারীদের কাঙ্ক্ষিত তিনটি ফিচার চালু করেছে গুগল। এতে পিসিতে ফোরকে ও কন্ট্রোলারের সঙ্গে গুগল প্লে গেম খেলা আরও সহজ হয়েছে।

গুগল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, পিসিতে প্লে গেমস এখন ফোরকে গেমিং সাপোর্ট করবে। ব্যবহারকারীরা যে কোনো গেমে শিফট+ট্যাব বাটন প্রেস করে গেমের রেজোলেশন পরিবর্তন করতে পারবেন। এই শর্টকাটটি গেম এবং ইউজার যে ডিভাইসে খেলছেন সেটি দ্বারা সমর্থিত সব রেজোলেশনের একটি তালিকা প্রদর্শন করবে৷

গুগল প্লে গেমস-এ আসা আরেকটি গেমপ্লে আপগ্রেড হল কন্ট্রোলার সাপোর্ট। নির্বাচন করা গেমগুলো এখন সনি ডুয়েলশক ৪, ডুয়েলসেন্স (পিএস৫), এক্সবক্স সিরিজ এস, এক্সবক্স সিরিজ এক্স এবং এক্সবক্স ওয়ান কন্ট্রোলারের সঙ্গে খেলা যাবে৷

জানা গেছে, গুগল প্লে গেমসের সব গেম বিভাগে একটি নতুন সার্চ বার রয়েছে। ব্যবহারকারীরা সার্চ বারে গেমের নাম লিখতে পারেন। সার্চ রেজাল্টের সংখ্যা কমাতে ও দ্রুত গেমগুলো খুঁজে পেতে গেম ক্যাটাগরি ফিল্টারও রয়েছে।

গুগল জানিয়েছে, পিসি-এর জন্য প্লে গেমস-এ এখন ক্ল্যাশ অফ ক্ল্যানস ও ক্ল্যাশ রয়্যালসহ ৩,০০০ টিরও বেশি গেম রয়েছে। উল্লেখিত এই দুটি সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম সারা বিশ্বের লক্ষাধিক গেমাররা খেলে থাকেন। এই গেমগুলো এখন উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ পিসিতে খেলা যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, ব্যবহারকারীরা গেমের অগ্রগতি মোবাইল ফোন, ডেস্কটপ এবং ক্রোমবুক সহ তাদের সমস্ত ডিভাইস জুড়ে সিঙ্কও করতে সক্ষম হবেন৷

প্রসঙ্গত, পিসির জন্য গুগল প্লে গেমস ২০২২ সালের জানুয়ারিতে প্রথম রিলিজ হয়। এটি সে সময়ে তিনটি দেশের জন্য উন্মুক্ত করা হয়েছিল পরে ধীরে ধীরে ভারতসহ আরও অনেক দেশে পরিষেবাটি প্রসারিত হয়। তবে সেবাটি এখনও বিটা পর্যায়ে রয়েছে৷ এটি কবে বিটা টেস্টিং শেষ করবে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি৷

গুগল জানিয়েছে, প্লে গেমস চালানোর জন্য কমপক্ষে উইন্ডোজ-১০, ১০ জিবি এসএসডি স্টোরেজ স্পেস লাগবে। ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স ৬৩০ বা সমতুল্য জিপিইউ, ৪টি সিপিইউ ফিজিক্যাল কোর এবং ৮ জিবি র‍্যাম থাকতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গুগল প্লে গেমস ২০২২

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘মাইক্রোসফট রিসার্চ ডেসার্টেশন গ্রান্ট’ পেলেন দুই বাংলাদেশি গবেষক
নির্বাচিত

‘মাইক্রোসফট রিসার্চ ডেসার্টেশন গ্রান্ট’ পেলেন দুই বাংলাদেশি গবেষক

কর্মীদের হোম অফিসের সময় বাড়ালো মেটা-গুগল
নির্বাচিত

টুইটারের পর কর্মী ছাঁটাইয়ের পথে মেটা!

৯০ হাজার ভিডিও সরাল ইউটিউব
নির্বাচিত

ইউটিউবে ভিডিও দেখা পরিবেশবান্ধব নয়

স্মার্টফোন দুনিয়ায় ২০২৬-এর মহাবিপ্লব: ক্যামেরা ও ব্যাটারিতে আইফোন-স্যামসাংয়ের হাড্ডাহাড্ডি লড়াই
নির্বাচিত

বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে ৭ শতাংশ

বাজারে এল বোট রকার্জ ২৫৫ প্রো+ ওয়্যারলেস ইয়ারফোন
প্রযুক্তি সংবাদ

বাজারে এল বোট রকার্জ ২৫৫ প্রো+ ওয়্যারলেস ইয়ারফোন

অনলাইন জুয়া ও বেটিং এর বিরুদ্ধে সিআইডির দেশব্যাপী অভিযান
প্রযুক্তি সংবাদ

‘অনলাইন জুয়ায় প্রতিদিন পাচার হচ্ছে ১ হাজার কোটি টাকা’

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?
নির্বাচিত

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?

জার্মানির গাড়ি রফতানি কমেছে ৪ শতাংশ
অটোমোবাইল

জার্মানির গাড়ি রফতানি কমেছে ৪ শতাংশ

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮
প্রযুক্তি সংবাদ

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 November 2023

কম্পিউটারে খেলা যাবে মোবাইল গেম, যে সুবিধা নিয়ে এল গুগল

Techzoom.TV |
TechzoomTV