Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অরিক্স ফেব্রিক কেয়ার ও ওয়ালটনের মধ্যে চুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 23 November 2023
অরিক্স ফেব্রিক কেয়ার ও ওয়ালটনের মধ্যে চুক্তি
Share on FacebookShare on Twitter

নিজেদের ব্র্যান্ডের প্রোমোশনাল কর্মকা- ত্বরান্বিত করতে এবং ভোক্তাদের নতুন লন্ড্রি ক্লিনিং এক্সপেরিয়েন্স দিতে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে কৌশলগত ব্যবসায়িক অংশীদারিত্বের সমঝোতা চুক্তি করলো আমেরিকা ভিত্তিক হোমকেয়ার পণ্যের ব্র্যান্ড অরিক্স।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর, ২০২৩) রাজধানীর গুলশানে রিমার্ক এইচবি লিমিটেডের কর্পোরেট অফিসে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) মোস্তফা কামাল এবং রিমার্ক এইচবি লিমিটেডের হোম অ্যান্ড পার্সোনাল কেয়ারের বিজনেস হেড খন্দকার মো. মোমিনুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় ওয়ালটন হোম অ্যাপ্লায়ান্সের ব্র্যান্ড ম্যানেজার ফজলে রাব্বী, রিমার্কের ব্র্যান্ড ম্যানেজার ফাহিম হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, এই চুক্তির আওতায় ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সকে লিকুইড ডিটারজেন্ট সরবরাহ করবে অরিক্স, যা ওয়াশিং মেশিন বিক্রির সময় ক্রেতাদের বিনামূল্যে প্রদান করবে ওয়ালটন কতৃর্পক্ষ। এসব ওয়াশিং মেশিনের মাধ্যমে অরিক্স ডিটারজেন্ট পণ্যের প্রোমোশনাল কার্যক্রম পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে পণ্যের প্রচারে প্যাকেজিং পর্যায়ে, লিফলেটে, প্রোমোশনাল কার্যক্রমে, ক্যাম্পেইন কিংবা অ্যাডভার্টাইজমেন্টে ওয়ালটন ওয়াশিং মেশিনের লোগো ও ব্র্যান্ড নেম ইত্যাদি ব্যবহার করবে অরিক্স। পাশাপাশি দেশব্যাপী ছড়িয়ে থাকা ওয়ালটনের আউটলেট এবং প্লাজাগুলোতে প্রোমোশনাল কার্যক্রম পরিচালনা করবে ওয়ালটন ওয়াশিং মেশিন এবং অরিক্স।

ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের সিবিও মোস্তফা কামাল বলেন, “বর্তমানে স্থানীয় বাজারে বিক্রয়ে শীর্ষে রয়েছে ওয়ালটন ওয়াশিং মেশিন। ওয়ালটন ক্রেতাদের হাতে আন্তর্জাতিকমানের ওয়াশিং মেশিন তুলে দেয়ার পাশাপাশি সর্বোচ্চ সেবা ও সুবিধা প্রদানেও বদ্ধপরিকর। এরই প্রেক্ষিতে ওরিক্সের সঙ্গে কৌশলগত ব্যবসায়িক অংশীদারিত্বের এই উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে ওয়ালটন ওয়াশিং মেশিনের ক্রেতারা অরিক্সের ফেব্রিক কেয়ার সলিউশনের মাধ্যমে লন্ড্রি ক্লিনিংয়ে এক নতুন অভিজ্ঞতা পাবে।

বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে যুক্ত হওয়ায় ওরিক্সের ব্র্যান্ডিং কার্যক্রম খুবই ফলপ্রসূ হবে বলে আশা ব্যাক্ত করেছেন রিমার্ক এইচবি লিমিটেড এর হোম অ্যান্ড পার্সোনাল কেয়ারের বিজনেস হেড খন্দকার মো. মোমিনুল হক।

তিনি বলেন, “ফেব্রিক কেয়ারে বাংলাদেশের ভোক্তাদের সেবার পাশাপাশি দারুন কিছু চমক দিতে কাজ করে যাচ্ছে অরিক্স। ওয়ালটন ওয়াশিং মেশিনের সাথে আমাদের এই পার্টনারশিপ ভোক্তাদের প্রত্যাশা পূরণ করে তাঁদের একটি নতুন লন্ড্রি ক্লিনিং এক্সপেরিয়েন্স দিবে বলেই আমাদের বিশ্বাস”।

দেশের ইলেক্ট্রনিক্স বাজারে প্রায় চার যুগ ধরে বিশ্বমানের সেবা দিয়ে আসছে ওয়ালটন। পাশাপাশি, পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে এই ব্র্যান্ডটি উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।

ইউ এস এ এর রিমার্ক এল এল সি’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড ভোক্তাদের জীবন সহজ করতে বাংলাদেশের বাজারে এনেছে আন্তর্জাতিকমান সম্পন্ন ডিটারজেন্ট ব্র্যান্ড ‘অরিক্স’। ইতোমধ্যে কোম্পানিটি দেশে ব্যাপক বিনিয়োগ করেছে। উল্লেখ্য, ব্র্যান্ড অরিক্স এর লাইন আপে আছে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ ভ্যারিয়েন্ট ক্রিস্টাল ওয়াশ, ফেব্রিক শ্যাম্পু, উইন্টার ওয়াশ এবং পারফেক্ট প্লাস ডিটারজেন্ট। শীঘ্রই এই ব্র্যান্ডটি “অরিক্স পিওর ক্লিন” নামে একটি নতুন লিকুইড ডিটারজেন্ট বাজারে আনছে যা বাংলাদেশের ফেব্রিক কেয়ারে এক নতুন মাত্রা যোগ করবে বলে বিশেষজ্ঞদের অভিমত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সওয়াশিং মেশিন

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনাভাইরাস: স্টোর বন্ধ রাখছে মাইক্রোসফট
নির্বাচিত

এবার বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিল মাইক্রোসফট

ক্লাউড কম্পিউটিং সম্ভাবনাকে এগিয়ে নিতে আয়োজিত হল হুয়াওয়ে ক্লাউড এসএপি সামিট
প্রযুক্তি সংবাদ

ক্লাউড কম্পিউটিং সম্ভাবনাকে এগিয়ে নিতে আয়োজিত হল হুয়াওয়ে ক্লাউড এসএপি সামিট

গ্রামীণফোনে ২০২ স্থায়ী কর্মীর অধিকার রক্ষায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত; বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি
টেলিকম

গ্রামীণফোনে ২০২ স্থায়ী কর্মীর অধিকার রক্ষায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত; বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি

স্টোরিতে প্রোফাইল শেয়ারিং ফিচার আনছে ইনস্টাগ্রাম
প্রযুক্তি সংবাদ

স্টোরিতে প্রোফাইল শেয়ারিং ফিচার আনছে ইনস্টাগ্রাম

২০২০ সালে ফোল্ডিং ফোনের বাজারে নেতৃত্ব দিয়েছে স্যামসাং
নির্বাচিত

২০২০ সালে ফোল্ডিং ফোনের বাজারে নেতৃত্ব দিয়েছে স্যামসাং

টিকটক বিক্রি নিয়ে ৪ পক্ষের সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প
প্রযুক্তি সংবাদ

টিকটক বিক্রি নিয়ে ৪ পক্ষের সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

Load More

ট্রেন্ডিং টপিক

বন্ড বিক্রি করে ২৫ বিলিয়ন ডলার তুলছে অ্যামাজন
অর্থ ও বাণিজ্য

অ্যামাজনের নতুন ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
টেলিকম

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে দেশে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করেছে...

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 November 2023

অরিক্স ফেব্রিক কেয়ার ও ওয়ালটনের মধ্যে চুক্তি

Techzoom.TV |
TechzoomTV