Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে যাত্রা শুরু করলো ‘হুয়াওয়ে ই-কিট’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 23 November 2023
বাংলাদেশে যাত্রা শুরু করলো ‘হুয়াওয়ে ই-কিট’
Share on FacebookShare on Twitter

তথ্য ও ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পণ্য বিতরণকে আরও সহজ করতে প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করলো হলো ‘হুয়াওয়ে ই-কিট’। এটি হুয়াওয়ের একটি সাব-ব্র্যান্ড, যা আইসিটি পণ্যের ক্ষেত্রে একটি সহজ সাপ্লাই চেইন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম প্রদান করে। এ উপলক্ষে সম্প্রতি (২০ নভেম্বর, ২০২৩) এ হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ ডিস্ট্রিবিউশন প্রক্রিয়ায় হুয়াওয়ে ই-কিটের সঙ্গে কাজ করবে এক্সেল টেকনোলজিস লিমিটেড ও ইনফ্লো টেকনোলজিস সিঙ্গাপুর পিটিই লিমিটেড। এক্সেল ও ইনফ্লো- এর সঙ্গে যৌথভাবে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে হুয়াওয়ে ই-কিট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনফ্লো টেকনোলজিস সিঙ্গাপুর পিটিই লিমিটেড এর সাউথ এশিয়া চ্যানেল্‌স ম্যানেজমেন্ট এর ভাইস প্রেসিডেন্ট কৌশল্যা নারায়ণ; এক্সেল টেকনোলজিস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা এবং হুয়াওয়ে সাউথ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ও হুয়াওয়ে সাউথ এশিয়া এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এলেন লিউ। এছাড়াও অনুষ্ঠানে হুয়াওয়ে, এক্সেল ও ইনফ্লো এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মূলত এসএমই গ্রাহক ও সহযোগীদের জন্যই হুয়াওয়ে ই-কিট সাব-ব্র্যান্ডটি কাজ করবে। এন্ড-টু-এন্ড এন্টারপ্রাইজ ডিজিটাল সল্যুশন্স তৈরি করতে এতে নীতিমালা, পণ্য, সল্যুশন্স, সেবা ও ডিজিটাল টুল প্ল্যাটফর্ম এর সমন্বয় করা হয়েছে। এসএমই বাজারে উন্নয়নের ক্ষেত্রে হুয়াওয়ে ই-কিট সহযোগীদের সঙ্গে একত্রে কাজ করবে এবং হাজারো প্রতিষ্ঠানকে ডিজিটাল হতে সহায়তা করবে।

ইনফ্লো টেকনোলজিস সিঙ্গাপুর পিটিই লিমিটেড এর সাউথ এশিয়া চ্যানেল্‌স ম্যানেজমেন্ট এর ভাইস প্রেসিডেন্ট কৌশল্যা নারায়ণ বলেন, “হুয়াওয়ে ই-কিট চালুর অনেক কৌশলগত গুরুত্ব রয়েছে। কেননা এটি ডিস্ট্রিবিউটর বা বিতরণকারী প্রতিষ্ঠান ও রিটেইলার বা খুচরা ব্যবসায়ীদের ক্ষমতায়ন করবে। হুয়াওয়ে ই-কিটকে সঙ্গে নিয়ে, আমরা সহযোগিতামূলক প্রবৃদ্ধিতে বিশ্বাস করি। হুয়াওয়ে ই-কিটের মাধ্যমে এ অঞ্চলে প্রযুক্তিগত উন্নয়ন ও ব্যবসায়িক সাফল্য অর্জনে বদ্ধপরিকর ইনফ্লো টেকনোলজিস।”

এক্সেল টেকনোলজিস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, “হুয়াওয়ে ই-কিটের সঙ্গে সহযোগী হিসেবে থাকতে পেরে আমরা আনন্দিত। অত্যাধুনিক আইসিটি সল্যুশন্স প্রদানের প্রতিশ্রুতি বাস্তবায়নে এই সাব-ব্র্যান্ড -এর সাথে আমরা একত্রে কাজ করব। এটি আমাদের দেশের টেকনোলজি ডিস্ট্রিবিউশন বা প্রযুক্তি বিতরণের প্রচলিত ধারাকে বদলে দেবে। বাংলাদেশের বাজারে হুয়াওয়ে ই-কিট এর যাত্রা শুরু মাধ্যমে আমাদের জন্য এক অনন্য সুযোগ তৈরি হয়েছে।”

হুয়াওয়ে সাউথ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ও হুয়াওয়ে সাউথ এশিয়া এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এলেন লিউ বলেন, “হুয়াওয়ে ‘হুয়াওয়ে ই-কিট’ নামে একটি সাব-ব্র্যান্ড চালু করেছে। এটি খুচরা বাজারে আমাদের ডিস্ট্রিবিউশন পার্টনারদের মাধ্যমে উদ্ভাবনী আইসিটি পণ্যগুলোকে নিয়ে আসবে। খুচরা ব্যবসায়ের প্রবৃদ্ধি নিশ্চিতে ব্যবসায়ীদের জন্য এ সাব-ব্র্যান্ড ওনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেহেতু হুয়াওয়ে ই-কিট পণ্যগুলো আমাদের ডিস্ট্রিবিউটরদের তালিকায় সহজলভ্য থাকবে, তাই পার্টনার ও গ্রাহকরা এর মাধ্যমে উপকৃত হবেন। স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এ সাব-ব্র্যান্ড।”

হুয়াওয়ে ই-কিট ডিস্ট্রিবিউশনের পুরো প্রক্রিয়ায়, পণ্য প্রচার, বাজারের সহজলভ্যতা ও বিক্রয়-পরবর্তী সেবা নিয়ে কাজ করবে এক্সেল টেকনোলজিস লিমিটেড। একইসঙ্গে, বাংলাদেশে এসব পণ্য নিয়ে আসা, স্থানীয় ডিস্ট্রিবিউটর ও খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে অর্ডার নেওয়া এবং হুয়াওয়ে ই-কিটের কাছ থেকে এসব পণ্য সংগ্রহের কাজ করবে ইনফ্লো টেকনোলজিস সিঙ্গাপুর পিটিই লিমিটেড।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চীনা জায়ান্ট হুয়াওয়েহুয়াওয়েহুয়াওয়ে ই-কিট

এই বিভাগ থেকে আরও পড়ুন

রেকর্ড সংখ্যক গ্রাহক হারিয়েছে নেটফ্লিক্স
প্রযুক্তি সংবাদ

ইউরোপে ৩০ দিনের জন্য স্ট্রিমিং মান কামাচ্ছে নেটফ্লিক্স

হুয়াওয়ের ওএস অ্যান্ড্রয়েডের থেকে ৬০ শতাংশ দ্রুতগতিতে কাজ করবে
নির্বাচিত

হুয়াওয়ের ওএস অ্যান্ড্রয়েডের থেকে ৬০ শতাংশ দ্রুতগতিতে কাজ করবে

১১ বিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা স্যামসাং ডিসপ্লের
প্রযুক্তি সংবাদ

উইন্ডোজ ১০ ও স্যামসাং মোবাইলের মধ্যে ফাইল ট্রান্সফার সুবিধা

ঢাকায় ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু বৃহস্পতিবার
নির্বাচিত

ঢাকায় ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু বৃহস্পতিবার

টিকটকের আদলে ‘ভার্টিক্যাল ফিড’ আনছে প্রাইম ভিডিও
প্রযুক্তি সংবাদ

টিকটকের আদলে ‘ভার্টিক্যাল ফিড’ আনছে প্রাইম ভিডিও

এসএসসি মডেল টেস্ট দেয়া যাবে অনলাইনে
টেলিকম

এসএসসি মডেল টেস্ট দেয়া যাবে অনলাইনে

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে...

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 November 2023

বাংলাদেশে যাত্রা শুরু করলো ‘হুয়াওয়ে ই-কিট’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix