Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অবৈধ পথে আসা মোবাইল হ্যান্ডসেটে বিপর্যয়ে ‘মেড ইন বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
অবৈধ পথে আসা মোবাইল হ্যান্ডসেটে বিপর্যয়ে ‘মেড ইন বাংলাদেশ’
Share on FacebookShare on Twitter

অবৈধ পথে আসা মোবাইল হ্যান্ডসেটে সয়লাব দেশের বাজার। এর ধাক্কায় বিপর্যস্ত দেশে স্থাপিত স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের কারখানাগুলো। এসব কারখানায় উৎপাদিত হ্যান্ডসেট বিক্রি কমেছে আশঙ্কাজনক হারে।

এভাবে চলতে থাকলে সরকারের ‘মেড ইন বাংলাদেশ’ বাস্তবায়ন পরিকল্পনা ভেস্তে যেতে পারে। বিদেশি কোম্পানিগুলোও এক সময় ফিরে যেতে পারে তাদের সমুদয় বিনিয়োগ তুলে নিয়ে। সেই দুশ্চিন্তাই এখন ভর করে আছে দেশে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মাথার ওপর।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্যমতে, ২০২২ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে মোবাইল হ্যান্ডসেট উৎপাদন হয়েছে ২ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার। এর মধ্যে দেশে টু-জি হ্যান্ডসেট উৎপাদন হয়েছিল ১ কোটি ৭০ লাখ ৭৮ হাজার, ৩-জি হ্যান্ডসেট উৎপাদন হয়েছিল মাত্র ৩০টি, ৪-জি হ্যান্ডসেট উৎপাদন হয়েছিল ৭৫ লাখ ৩২ হাজার, আর ফাইভ-জি হ্যান্ডসেট উৎপাদন হয়েছে ১ লাখ ৬৯ হাজার।

তথ্যমতে, ২০২৩ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে হ্যান্ডসেট উৎপাদন হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৭৯ হাজার। এর মধ্যে টু-জি হ্যান্ডসেট উৎপাদন হয়েছে ১ কোটি ৩০ লাখ ৬ হাজার, ৩-জি কোনো হ্যান্ডসেট উৎপাদন হয়নি। তবে ৪-জি হ্যান্ডসেট উৎপাদন হয়েছে ৫৭ লাখ ১৯ হাজার। আর ফাইভ-জি হ্যান্ডসেট উৎপাদন হয়েছে ৫৪ হাজার ৭১৫টি। অর্থাৎ ২০২২ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত হ্যান্ডসেট উৎপাদন হয়েছে মোট ২ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার। আর ২০২৩ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দশ মাসে হ্যান্ডসেট উৎপাদন হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৭৯ হাজার। অর্থাৎ দশ মাসে হ্যান্ডসেট উৎপাদন কমেছে ৫৮ লাখ ৬ হাজার; যা ২০২২ সালের তুলনায় প্রায় ২৩ দশমিক ৬২ শতাংশ কম।

উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলছে, ২০২০ ও ২০২১ সালেও দেশে উৎপাদিত হ্যান্ডসেটের ৯৮ শতাংশই বিক্রি হয়েছে। পরের বছর ২৫ শতাংশ হ্যান্ডসেট অবিক্রীত থাকার বিষয়টি কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। কারণ বাজারের চাহিদা দেখেই উৎপাদনের ইউনিটসংখ্যা নির্ধারণ করা হয়। এমন নয় যে, দেশের বাজারে আগের চেয়ে হ্যান্ডসেটের চাহিদা কমে গেছে। বরং সেটের চাহিদা অনেকটাই বেড়েছে। কিন্তু বাজারে ভাটার চিত্র অসঙ্গতিপূর্ণ। উৎপাদন ও বিক্রির এত তারতম্য হওয়ার কোনো যুক্তি নেই।

আর এই পরিস্থিতির নেপথ্য কারণ একটাই, তা হলো- ২০২২ সালজুড়ে দেশে অবৈধ পথে হ্যান্ডসেট ঢুকেছে প্রচুর। সেগুলোর বিক্রিও হয়েছে বেশ। আর এতে মার খেতে হচ্ছে দেশে স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে। বর্তমানে চরম বিপর্যয়ের মুখে রয়েছে তারা। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে মোবাইল সেটে ‘মেড ইন বাংলাদেশ’ লেখা স্টিকার বিলুপ্তির পথে চলে যেতে পারে।

দেশে হ্যান্ডসেট তৈরির কারখানা উৎসাহিত করতে সরকার ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ৪৪টি যন্ত্রাংশে বড় ধরনের শুল্ক ছাড় দেয়। দ্বিগুণ বাড়িয়ে দেয় আমদানিকৃত হ্যান্ডসেটের শুল্ক। ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে আরও ৪৪টি যন্ত্রাংশের শুল্ক কমানো হয়। বিপরীতে বিদেশে তৈরি মোবাইল ফোন আমদানিতে শুল্ক ১০ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়। এ কারণে একের পর এক বিদেশি কোম্পানি দেশে কারখানা স্থাপন করতে শুরু করে। দেশে উৎপাদিত মোবাইল হ্যান্ডসেটের দাম যেমন কম, মানের দিক দিয়েও উৎকৃষ্ট। তারপরও বিদেশ থেকে আসা অবৈধ হ্যান্ডসেটের দাপটে দেশীয় উৎপাদন কোণঠাসা হয়ে পড়ছে।

অনুসন্ধানে দেখা যায়, রাজধানীর বিভিন্ন মার্কেটে অবৈধ পথে আসা হ্যান্ডসেট ফেসবুকে পেজ খুলে ঘোষণা দিয়েই বিক্রি হচ্ছে। ফেসবুক পেজে দেখে রাজধানীর দুটি মার্কেটে সরেজমিনে যান এই প্রতিবেদক। দুই জায়গাতেই স্যামসাং ব্র্যান্ডের এস-২২ আল্ট্রা মডেলের হ্যান্ডসেটের দাম চাওয়া হয় ১ লাখ ৪ হাজার টাকা। একটি মার্কেটে দরকষাকষির পর ৪ হাজার টাকা কমিয়ে ১ লাখে দিতে রাজি হন শোরুমের কর্মচারী।

অবৈধ পথে হ্যান্ডসেট বৃদ্ধি ঠেকাতে ২০২১ সালের জুলাই মাসে এনইআইআর (ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার) চালু করেছিল বিটিআরসি। সে সময় সিদ্ধান্ত ছিল এনইআইআর ডেটাবেজে আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেনটিটি) নিবন্ধিত না থাকলে সেসব হ্যান্ডসেটে সিমকার্ড মোবাইল অপারেটরদের নেটওয়ার্কে সচল হবে না। তখন বিটিআরসি নিয়মিত অভিযানও পরিচালনা করত। ফলে সে সময় অবৈধ পথে হ্যান্ডসেট আসার সংখ্যা প্রায় ১০ শতাংশে নেমে আসে। কিন্তু কিছুদিনের মধ্যে বিটিআরসি এ সিদ্ধান্ত থেকে সরে আসে। ফলে আবারও অবৈধ পথে হ্যান্ডসেট আসা বেড়ে যায়। এখন বাজারে বিক্রি হওয়া সেটের ৫০ থেকে ৬০ শতাংশই অবৈধ পথে আসা।

Tags: অবৈধ মোবাইল হ্যান্ডসেটঅবৈধ মোবাইলফোনআইএমইআইএনইআইআরহ্যান্ডসেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

মজিলা ফায়ারফক্স ব্রাউজার আপডেট করুন এখনই
নির্বাচিত

পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ বন্ধ করছে মজিলা

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
নির্বাচিত

যুক্তরাজ্যে চিপ গবেষণাকেন্দ্র তৈরির অনুমোদন পাচ্ছে হুয়াওয়ে

নতুন মোবাইল কিনেছেন? জেনে নিন আসলেই নতুন কিনা যাচাইয়ের ১০টি পদ্ধতি
টিপস

নতুন মোবাইল কিনেছেন? জেনে নিন আসলেই নতুন কিনা যাচাইয়ের ১০টি পদ্ধতি

ট্রাই-ফোল্ডের কভার ডিসপ্লে হতে পারে জেড ফোল্ড ৭-এর মতোই
নির্বাচিত

ট্রাই-ফোল্ডের কভার ডিসপ্লে হতে পারে জেড ফোল্ড ৭-এর মতোই

আইটি রফতানির ২৮ বছরের অগ্রযাত্রা উদযাপন করল বেসিস
প্রযুক্তি সংবাদ

আইটি রফতানির ২৮ বছরের অগ্রযাত্রা উদযাপন করল বেসিস

স্টার্টআপ ইকোসিস্টেম ও তরুণদের বিকাশে নতুন তিনটি প্রতিযোগিতা নিয়ে এলো হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপ ইকোসিস্টেম ও তরুণদের বিকাশে নতুন তিনটি প্রতিযোগিতা নিয়ে এলো হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ
পাঁচমিশালি

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা
বিবিধ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি
নির্বাচিত

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix