Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকের অপপ্রচার বিষয়ক গবেষণা বাতিল করল হার্ভার্ড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 9 December 2023
‘ফেসবুককে বাংলাদেশের আইন কানুন মানতে হবে’
Share on FacebookShare on Twitter

ফেসবুকের অপপ্রচার, মিথ্যা তথ্য ও গুজববিষয়ক একজন গবেষককে বরখাস্ত এবং তাঁর গবেষণাকর্ম বাতিল করে দিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান মার্ক জাকারবার্গের পক্ষ থেকে বড় অঙ্কের অনুদান পাওয়ার পর আমেরিকার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়টি এমনটা করেছে। এতে করে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর অপপ্রচারের মুখোশ উন্মোচন আরও চ্যালেঞ্জের মুখে পড়ল বলে মনে করেন বিশেষজ্ঞরা।

মার্কিন সাময়িকী ফোর্বস জানায়, জোয়ান ডোনোভান নামের এক বিশেষজ্ঞ ২০১৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুলের একটি টাস্ক ফোর্সের প্রধান হিসেবে কাজ শুরু করেন। তিনি সংবাদ মাধ্যমের অন্যায্য প্রভাব বা ম্যানিপুলেশন ও অনলাইন চরমপন্থা বিষয়ে বিশেষজ্ঞ। টাস্ক ফোর্সটির কাজ ছিল সংবাদ মাধ্যমের ম্যানিপুলেশন খতিয়ে দেখা।

ডোনোভান অভিযোগ করেন, সব কিছু ঠিকঠাক চলছিল। কিন্তু ২০২১ সালে ফাঁস হওয়া ‘ফেসবুক পেপারস’ নিয়ে কাজ শুরু করার পর নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহুল আলোচিত এসব ফেসবুক পেপারসে সামাজিক যোগাযোগ মাধ্যমটির কনটেন্ট নিয়ন্ত্রণ ও ছড়িয়ে দেওয়া নিয়ে অনেক কিছু বলা হয়েছে। এসব পেপারস বের হওয়ার পর চাপে রয়েছে ফেসবুক।

নিজের গবেষণাকর্ম বাতিল হওয়ার পর ‘হুইসেলব্লোয়ার এইড’ নামের একটি দাতব্য প্রতিষ্ঠানের দ্বারস্থ হন ডোনোভান। দাতব্য প্রতিষ্ঠানটি বিভিন্ন কোম্পানির গোপন তথ্য ফাঁসকারীদের সহায়তাদান করে থাকে। প্রতিষ্ঠানটির মাধ্যমে আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের শিক্ষা বিভাগ ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে একটি অভিযোগ করেন ডোনোভান। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যেই অবস্থিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

অভিযোগ থেকে জানা যায়, চলতি বছরের শুরুতে জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ৫০ কোটি ডলার অনুদান দেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে গবেষণা করতে এ অর্থ ব্যয় করা হবে। চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ নামের দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে এ অর্থ দান করা হয়।

জাকারবার্গের অনুদান পাওয়ার পর চলতি বছরের আগস্টে ডোনোভানকে বরখাস্ত করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। কেনেডি স্কুলের ওই টাস্ক ফোর্সটিও বাতিল করা হয়। বর্তমানে বোস্টন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন ডোনোভান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুকে

এই বিভাগ থেকে আরও পড়ুন

NEIR চালুকে কেন্দ্র করে দোকান বন্ধ: আন্দোলন, সিদ্ধান্ত না ব্যবস্থাপনার জটিলতা
প্রযুক্তি সংবাদ

NEIR চালুকে কেন্দ্র করে দোকান বন্ধ: আন্দোলন, সিদ্ধান্ত না ব্যবস্থাপনার জটিলতা

বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু সফটওয়্যার
নির্বাচিত

বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু সফটওয়্যার

নতুন গেমিং ল্যাপটপ আনছে শাওমি
নির্বাচিত

নতুন গেমিং ল্যাপটপ আনছে শাওমি

মস্তিষ্কে চিপ বসিয়ে ডিভাইস নিয়ন্ত্রণের প্রবণতা
নির্বাচিত

মস্তিষ্কে চিপ বসিয়ে ডিভাইস নিয়ন্ত্রণের প্রবণতা

ফ্রান্সে টেক জায়ান্টদের রাজস্বে করারোপের বিরোধিতায় যুক্তরাষ্ট্র
প্রযুক্তি সংবাদ

ফ্রান্সে টেক জায়ান্টদের রাজস্বে করারোপের বিরোধিতায় যুক্তরাষ্ট্র

লাইক দেওয়ায় কৃষককে ৫০ লাখ টাকা জরিমানা!
নির্বাচিত

লাইক দেওয়ায় কৃষককে ৫০ লাখ টাকা জরিমানা!

Load More

ট্রেন্ডিং টপিক

Huawei Mate 90 Pro Max স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম সক্রিয় রাখার সুবিধা
প্রযুক্তি সংবাদ

এক ফোনে একসঙ্গে ৩ সিম, হুয়াওয়ে Mate 90 Pro Max-এ নতুন সুবিধা

এআইয়ের প্রসারে এক দশকে পেশা পরিবর্তন করবেন যুক্তরাষ্ট্রের ১ কোটি কর্মী
প্রযুক্তি সংবাদ

এআইয়ের প্রসারে এক দশকে পেশা পরিবর্তন করবেন যুক্তরাষ্ট্রের ১ কোটি কর্মী

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স
টেলিকম

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ব্যস্ত...

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 December 2023

ফেসবুকের অপপ্রচার বিষয়ক গবেষণা বাতিল করল হার্ভার্ড

Techzoom.TV |
TechzoomTV