Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Wednesday, 8 May 2019
তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের সরকারের প্রয়োজনে ‘ফ্রন্টায়ার’ নামে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার তৈরি করছে মার্কিন সেমিকন্ডাক্টর কোম্পানি অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি)। এ কাজে তাদের সহায়তা করছে ক্রে কম্পিউটিং। তাদের তৈরি সুপার কম্পিউটারটি যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের অর্থায়নে ‘ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরিতে’ স্থাপন করা হবে। ২০২১ সাল নাগাদ এটি চালু হতে পারে।

ফ্রন্টায়ার নামের এ সুপার কম্পিউটার চালু হলে এটি হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এক্সাস্কেল সুপার কম্পিউটার। এ কম্পিউটার থেকে প্রসেসিং ফলাফল পাওয়া যাবে ১ দশমিক ৫ এক্সাফ্লপ। এক এক্সাফ্লপ হচ্ছে ১ পেটাফ্লপের চেয়ে হাজার গুণ দ্রুতগতির হিসাব করার ক্ষমতা। কম্পিউটারের কাজ করার দক্ষতা নির্ণয়ের একক হচ্ছে ফ্লপস।

সুপার কম্পিউটারটি আধুনিক কম্পিউটারে নানা কাজ সম্পাদন করতে সক্ষম হবে। এর মধ্যে পারমাণবিক কাঠামোর গবেষণা, আবহাওয়া, বংশগতি, পদার্থবিদ্যাসহ বিজ্ঞানের নানা খাতে এর ব্যবহার হবে।

এএমডির এক বিবৃতিতে বলা হয়, ফ্রন্টায়ার সুপার কম্পিউটার তাদের নিজস্ব উদ্ভাবন হাই পারফরম্যান্স কম্পিউটিং (এইচপিসি), কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত কাস্টোমাইজড এএমডি ইপিওয়াইসি সিপিইউ, এএমডি রেডন ইনসটিংক্ট জিপিইউ প্রসেসর থাকবে। ক্যারি কম্পিউটিংয়ের সঙ্গে মিলে ওপেন সোর্স প্রোগ্রামিং পরিবেশ সৃষ্টি করা হবে।

এএমডির দাবি, ফ্রন্টায়ারের যে পরিমাণ ক্ষমতা, তা এখনকার আধুনিক সুপার কম্পিউটারের চেয়ে ৫০ গুণ বেশি হবে। বিশ্বের এখনকার সবচেয়ে দ্রুতগতির ১৬০টি সুপার কম্পিউটার যে ক্ষমতার, ফ্রন্টায়ার একাই সে পরিমাণ শক্তিশালী হবে। এতে যে নেটওয়ার্ক ব্র্যান্ডউইথ থাকবে, তা বাড়িতে ব্যবহৃত ইন্টারনেট সংযোগের তুলনায় ২ কোটি ৪০ লাখ গুণ বেশি। অর্থাৎ সেকেন্ডে এক লাখ এইচডি রেজুলেশনের মুভি ডাউনলোড করা যাবে।

এর আগে গত বছরের জুনে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও উন্নত বৈজ্ঞানিক সুপার কম্পিউটার ‘সামিট’ উন্মুক্ত করে মার্কিন কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএম ও চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। এ সুপার কম্পিউটার প্রতি সেকেন্ডে দুই লাখ ট্রিলিয়ন হিসাব সম্পন্ন করতে পারে। আরেক সুপার কম্পিউটার টাইটানের চেয়ে এটি আট গুণ বেশি ক্ষমতাসম্পন্ন।

সামিটের আগে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার ছিল সানওয়ে তাইহু লাইট। এর সর্বোচ্চ পারফরম্যান্স ২০০ পেটাফ্লপস বা প্রতি সেকেন্ডে দুই লাখ ট্রিলিয়ন হিসাব করার ক্ষমতা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: কম্পিউটার

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘গবেষণায় ওয়ালটন-বুয়েট যৌথভাবে কাজ করবে’
প্রযুক্তি সংবাদ

‘গবেষণায় ওয়ালটন-বুয়েট যৌথভাবে কাজ করবে’

১০ বছরের মধ্যে শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশ হতে চায় বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

১০ বছরের মধ্যে শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশ হতে চায় বাংলাদেশ

নির্বাচিত

নোটবুক নিয়ে এলো নোকিয়া, র‍্যাম ৮ জিবি

‘রয়্যাল এনফিল্ড’ এর বিক্রি কমেছে ২৭ শতাংশ
অটোমোবাইল

‘রয়্যাল এনফিল্ড’ এর বিক্রি কমেছে ২৭ শতাংশ

সাশ্রয়ী মূল্যে ৪জি হ্যান্ডসেট এনেছে গ্রামীণফোন ও ম্যাক্সিমাস
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী মূল্যে ৪জি হ্যান্ডসেট এনেছে গ্রামীণফোন ও ম্যাক্সিমাস

স্যামসাং ‘সুপার থিন’ স্মার্টফোন আনছে
প্রযুক্তি সংবাদ

স্যামসাং ‘সুপার থিন’ স্মার্টফোন আনছে

Load More

ট্রেন্ডিং টপিক

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট
প্রযুক্তি সংবাদ

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২জি নেটওয়ার্ক বন্ধের আগে নিশ্চিত হোক ৪জি সেবার মান, সাশ্রয়ী ফোন ও গ্রাহকের প্রস্তুতি
টেলিকম

২জি নেটওয়ার্ক বন্ধের আগে নিশ্চিত হোক ৪জি সেবার মান, সাশ্রয়ী ফোন ও গ্রাহকের প্রস্তুতি

বাংলাদেশে মোবাইল যোগাযোগব্যবস্থাকে আধুনিক প্রযুক্তিনির্ভর করতে ২জি থেকে...

ডিএলএল সাইডলোডিংয়ের মাধ্যমে তথ্য চুরির নতুন ফাঁদ

ডিএলএল সাইডলোডিংয়ের মাধ্যমে তথ্য চুরির নতুন ফাঁদ

সরকারের জন্য আত্মঘাতী হতে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধন

সরকারের জন্য আত্মঘাতী হতে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধন

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 May 2019

তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার

Techzoom.TV |
TechzoomTV