Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিম ভাজতে পারে টেসলার নতুন রোবট!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
ডিম ভাজতে পারে টেসলার নতুন রোবট!
Share on FacebookShare on Twitter

অপ্টিমাস রোবটের নতুন সংস্করণ প্রকাশ্যে এনেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা জায়ান্ট টেসলা। গত ১৩ ডিসেম্বর এক্সে পোস্ট করা এক ভিডিওতে নতুন রোবট প্রকাশ্যে আনে টেসলা অপ্টিমাস। ভিডিওতে রোবটটিকে ব্যায়াম করতে ও ডিম ভাজতে দেখা গেছে।

এনগ্যাজেটের প্রতিবেদনে জানা যায়, টেসলার মানবসদৃশ রোবটটির ফার্স্ট লুকের দেখা মিলেছিল গত বছর। এটিকে টেসলা প্রদান ইলন মাস্কের কায়িক শ্রমকে স্বয়ংক্রিয় করা ও উৎপাদন প্রক্রিয়ার গতি বাড়ানোর পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়।

অপ্টিমাস রোবটের দ্বিতীয় প্রজন্মের কার্যকারিতা ও সেন্সর এর আগের সংস্করণের চেয়ে উন্নত। টেসলার দাবি, পূর্বসূরির তুলনায় ৩০ শতাংশ দ্রুত কাজ করতে সক্ষম এটি। এমনকি রোবটের ভারসাম্য উন্নত করার পাশাপাশি এর ভরও ১০ কেজি পর্যন্ত কমানো হয়েছে।

অপটিমাস রোবট নিয়ে টেসলার লক্ষ্য, এমন এক স্বয়ংক্রিয় রোবট তৈরি করা, যা বিপজ্জনক, পুনরাবৃত্তিমূলক বা স্পর্শকাতর কাজ করতে সক্ষম হবে। নিজের সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া পোস্টে ইলন মাস্ক বলেন, রোবটটি আগামী বছরের মধ্যেই সুঁইয়ে সুতা ভরতে পারবে। মাস্ক মনে করেন, তাঁর কোম্পানির বৈদ্যুতিক গাড়ির ব্যবসাকেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে মানবসদৃশ এ রোবটের।

২০২১ সালে রোবট বাজারে আনার ঘোষণা দেওয়ার সময় মাস্ক বলেছিলেন, ভবিষ্যতে কায়িক শ্রমও একটি বাছাই করার মতো বিষয় হবে। অর্থনৈতিক খাতেও এর বড় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

দ্বিতীয় প্রজন্মের অপ্টিমাস রোবট টেসলার জন্য বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ এক বছর আগে কোম্পানিটি রোবটের এমন এক প্রটোটাইপ প্রকাশ করেছিল, যা হাঁটতে পর্যন্ত পারতো না।

নতুন অপ্টিমাস রোবটটি বাজারে আনার আনুষ্ঠানিক তারিখ বা এর দাম সম্পর্কে এখনও কোনো তথ্য দেয়নি টেসলা। মাস্কের তথ্য অনুসারে, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে রোবটের বাণিজ্যিক সংস্করণ গ্রাহকদের কাছে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

Tags: টেসলারোবটরোবটিক্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিডিও গেম আশক্তিতে ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের তরুণ প্রজন্ম
গেম

মাদকের চেয়ে কম নয় পাবজি

গুগল-ফেসবুক আপনার সম্পর্কে কী কী জানে
নির্বাচিত

গুগল-ফেসবুক আপনার সম্পর্কে কী কী জানে

হোয়াটসঅ্যাপে এল দুর্দান্ত এই নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে এল দুর্দান্ত এই নতুন ফিচার

বাজার কাঁপাতে শক্তিশালী প্রসেসরের দুর্দান্ত ফোন নিয়ে এলো আইকিউও
নির্বাচিত

বাজার কাঁপাতে শক্তিশালী প্রসেসরের দুর্দান্ত ফোন নিয়ে এলো আইকিউও

প্রবাসীদের গতিবিধি নিয়ন্ত্রণে ‘কোয়ারেন্টাইন ট্র্যাকার’ অ্যাপ!
প্রযুক্তি সংবাদ

প্রবাসীদের গতিবিধি নিয়ন্ত্রণে ‘কোয়ারেন্টাইন ট্র্যাকার’ অ্যাপ!

হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ বার্তা আকারে পড়বেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ বার্তা আকারে পড়বেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী
সোশ্যাল মিডিয়া

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

আম্বার আইটির গ্রাহকদের জন্য সারাদেশে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ চালু হচ্ছে
টেলিকম

আম্বার আইটির গ্রাহকদের জন্য সারাদেশে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ চালু হচ্ছে

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix