Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই জন্ম দেবে নতুন এআই!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
এআই জন্ম দেবে নতুন এআই!
Share on FacebookShare on Twitter

মানুষের কোনো ধরনের সহায়তা ছাড়াই ছোট ছোট কৃত্রিম বুদ্ধিমত্তাব্যবস্থা তৈরি করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল। গতকাল শুক্রবার একদল গবেষকের প্রকাশিত গবেষণা প্রতিবেদন অনুসারে, এই প্রথম এ ধরনের গবেষণা করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, চ্যাটজিপিটি যে ধরনের মডেল দিয়ে তৈরি, সে ধরনের বড় আকারের এআই মডেলগুলো ছোট আকারের এআই তৈরি করতে পারবে। এ ধরনের এআই প্রযুক্তি দৈনন্দিন জীবনেও ব্যবহার করা যাবে।

এআইজিপ ইনকরপোরেশন, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসের বিজ্ঞানীদের সহযোগিতায় তৈরি এই গবেষণা প্রতিবেদনে বলা হচ্ছে, বিশেষ এই মডেলগুলো কানে শোনার যন্ত্র উন্নত করতে, তেলের পাইপলাইন পর্যবেক্ষণ করতে এবং ঝুঁকিতে থাকা বিভিন্ন প্রজাতি খুঁজে বের করতে সক্ষম।

এআই প্রযুক্তি কোম্পানি এআইজিপের প্রধান নির্বাহী ইয়ান সুন ফক্স নিউজকে বলেন, ‘এই মুহূর্তে আমরা ছোট মডেল তৈরি করতে বড় মডেল ব্যবহার করছি। যেমন—বড় ভাই ছোট ভাইকে উন্নতি করতে সাহায্য করে। এটি স্ববিকশিত এআই তৈরির প্রথম পদক্ষেপ। এআই মডেল যে আরেক এআই মডেল তৈরি করতে পারে, এটা দেখানোর ক্ষেত্রে এটি প্রথম ধাপ।’

এআইজিপের সহপ্রতিষ্ঠাতা ও গবেষকদের একজন ইউবেই চেন বলেন, ‘মজার ব্যাপার হলো, স্বয়ংক্রিয়ভাবে ছোট এআই মডেল তৈরি করে দেওয়ার জন্য আপনি বড় মডেলগুলো ব্যবহার করতে পারবেন। আমাদের বিশ্বাস, ভবিষ্যতে বড় ও ছোট এআই মডেলগুলো মিলে একটি পূর্ণাঙ্গ বুদ্ধিবৃত্তিক ব্যবস্থা তৈরি করতে পারবে।’

ইউবেই চেন ফক্স নিউজকে বলেন, ‘এআই থেকে তৈরি এই মডেলগুলো পারিপার্শ্বিক শব্দ থেকে মানুষের শব্দ আলাদা করতে পারে, সক্রিয়ভাবে সমস্যা প্রতিরোধ করার জন্য পাইপলাইনের ডেটা নিরীক্ষা করতে পারে, বন্যপ্রাণী ট্র্যাক করতে স্যাটেলাইট এবং স্থলভিত্তিক বিভিন্ন সেনসরের ডেটা বিশ্লেষণ করতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমাদের এই প্রযুক্তি যুগান্তকারী। কারণ, প্রথমবারের মতো আমরা একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় পাইপলাইন ডিজাইন করেছি এর সাহায্যে। এই মাসে আমরা ডেটা জেনারেশন থেকে শুরু করে এআই মডেল তৈরি এবং কার্যকারিতা যাচাই পর্যন্ত মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ডিজাইন করা যেতে পারে এমন একধরনের মডেলের ধারণার প্রথম প্রমাণ দেখিয়েছি।’

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সুন ও চেন এমন এক ডিভাইস প্রদর্শন করেন, যেটি মানুষের কার্যক্রম ট্র্যাক করতে পারে। এ জন্য ডিভাইসটি এআই ব্যবহার করে মানুষের চলাফেরাসংক্রান্ত তথ্য জড়ো ও বিশ্লেষণ করে। অথচ ডিভাইসটি আকারে ১০ পয়সার মুদ্রার চেয়েও ছোট।

সুন বলেন, এ ধরনের স্যাম্পল হলো টাইনি মেশিন লার্নিংয়ের উদাহরণ। অর্থাৎ ছোট এআই ব্যবস্থাগুলো ছোট আকারের ডিভাইসেও ব্যবহার করার যাবে। টাইনি মেশিন লার্নিং ক্ষমতা এআইয়ের বিস্তৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ থেকে বোঝা যায়, যেকোনো বস্তুই বুদ্ধিমান হয়ে উঠতে পারে। গবেষণা প্রতিবেদন অনুসারে, ভবিষ্যতে কফি মেশিন, ওভেন, ডিশওয়াশার ও টিভির মতো গৃহস্থালির কাজে প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলোতেও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এআই

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২৪ সালে গেমিং এর জন্য সেরা ৫ মিনি কম্পিউটার
প্রযুক্তি বাজার

২০২৪ সালে গেমিং এর জন্য সেরা ৫ মিনি কম্পিউটার

উবারে ত্রুটি: ভাড়া ১০০ গুণ বেশি!
অটোমোবাইল

লাইসেন্স হারালো উবার

৫জির প্রস্তুতি শেষ ভারতের, নজরে ৬জি
টেলিকম

৫জির প্রস্তুতি শেষ ভারতের, নজরে ৬জি

একদম সস্তায় শিগগিরই বাজারে আসছে Nokia G42 5G ফোন
প্রযুক্তি সংবাদ

একদম সস্তায় শিগগিরই বাজারে আসছে Nokia G42 5G ফোন

৫ ‘টিকটক বালিকার’ বিরুদ্ধে ফৌজদারি মামলা
নির্বাচিত

টিকটকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আদালতে কিশোরী

জেড ফ্লিপের প্রতিদ্বন্দ্বি আনছে হুয়াওয়ে?
প্রযুক্তি সংবাদ

জেড ফ্লিপের প্রতিদ্বন্দ্বি আনছে হুয়াওয়ে?

Load More

ট্রেন্ডিং টপিক

মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচারের দাপট
নির্বাচিত

মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচারের দাপট

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস
প্রযুক্তি সংবাদ

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
নির্বাচিত

২৪ আগস্ট থেকে ভিডিও চালু হলেই ‘ভিউ’ ধরবে ইউটিউব

ক্যামেরা বারে ফিরল নোটিফিকেশন লাইট, পিক্সেল ১১ প্রোতে গুগলের ‘হাইলাইট’
প্রযুক্তি সংবাদ

ক্যামেরা বারে ফিরল নোটিফিকেশন লাইট, পিক্সেল ১১ প্রোতে গুগলের ‘হাইলাইট’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বা ‘ইনটেক প্যাকেট’ হিসেবে মোবাইল ফোন বিক্রি,...

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ ডিসেম্বর ২০২৩

এআই জন্ম দেবে নতুন এআই!

Techzoom.TV |
TechzoomTV