Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উন্নত চিপ তৈরিতে মালয়েশিয়ার সঙ্গে কাজ করবে চীন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 19 December 2023
উন্নত চিপ তৈরিতে মালয়েশিয়ার সঙ্গে কাজ করবে চীন
Share on FacebookShare on Twitter

হাই-এন্ড বা উন্নতমানের চিপ তৈরিতে বিভিন্ন অংশ অ্যাসেম্বল বা যুক্ত করতে মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করবে চীন। দেশটিতে প্রযুক্তি পণ্য, যন্ত্রাংশ ও প্রযুক্তি সরবরাহে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাড়তে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে চীনের সেমিকন্ডাক্টর ডিজাইনকারী কোম্পানিগুলো এ উদ্যোগ নিয়েছে। খবর রয়টার্স।

বিভিন্ন সূত্রের তথ্যানুযায়ী, চীনের কোম্পানিগুলো মালয়েশিয়ার বিভিন্ন চিপ প্যাকেজিং কোম্পানিকে জিপিইউ (গ্রাফিকস প্রসেসিং ইউনিট) অ্যাসেম্বল বা যন্ত্রাংশ যুক্ত করার অনুরোধ জানাচ্ছে।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, এর মাধ্যমে চিপ অ্যাসেম্বলির বিষয়েই জোর দেয়া হয়েছে, যা মার্কিন নিষেধাজ্ঞার আওতাধীন নয়। এ বিষয়ে অবগত সূত্রের তথ্যানুযায়ী, কয়েকটি কোম্পানি এরই মধ্যে চুক্তিও সম্পন্ন করেছে। চুক্তির গোপনীয়তা রক্ষার অংশ হিসেবে কোম্পানিগুলোর নাম জানা যায়নি।

কম্পিউটারের জন্য জিপিইউ গুরুত্বপূর্ণ একটি অংশ। চীনে এ পণ্যের সরবরাহ বন্ধে চিপ বিক্রি এমনকি চিপ তৈরির সরঞ্জামের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন। কারণ হিসেবে বলা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে চীন বেশকিছু করতে পারে। এর মাধ্যমে নিজস্ব সুপার কম্পিউটার তৈরি সম্ভব। এছাড়া সামরিক খাতেও এ ধরনের চিপ ব্যবহার নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলেও মনে করছে যুক্তরাষ্ট্র।

চীনের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পাশাপাশি দেশটিতে এআই চিপের চাহিদাও বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে পর্যাপ্ত উন্নতমানের প্যাকেজিং সেবা দিতে সমস্যায় পড়তে হচ্ছে তুলনামূলক ছোট চীনা সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোকে। দুটি সূত্রের তথ্যানুযায়ী, কিছু চীনা কোম্পানি উন্নত চিপ প্যাকেজিং পরিষেবা দিতে আগ্রহী। এ ধরনের প্যাকেজিং ব্যবস্থা চিপের পারফরম্যান্সে বড় উন্নতি সাধনের পাশাপাশি সেমিকন্ডাক্টর শিল্পের গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে চিহ্নিত হচ্ছে।

সেমিকন্ডাক্টর সরবরাহ চেইনের অন্যতম মূল হাব হিসেবে পরিচিতি পেয়েছে মালয়েশিয়া। এছাড়া চীনা কোম্পানিগুলো নিজেদের অ্যাসেম্বলিং ব্যবস্থায় বৈচিত্র্য আনার লক্ষ্যে চীনের বাইরে নজর দেয়ায়, দেশটিতে ব্যবসা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র বলেছে, এরই মধ্যে চীনা কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ ও ব্যবসা বাড়াচ্ছে মালয়েশিয়ার বিভিন্ন চিপ প্যাকেজিং কোম্পানিকে। এর মধ্যে ইউনিসেমও রয়েছে। যাদের সিংহভাগ মালিকানাই চীনা কোম্পানি হুয়াতিয়ান টেকনোলজির কাছে। কোম্পানির চীনা গ্রাহকদের সম্পর্কে কোনো মন্তব্য করেননি ইউনিসেমের চেয়ারম্যান জন চিয়া।

মালয়েশিয়ার সঙ্গে চীনের সুসম্পর্ক থাকায় দেশটিকে ভালো ও সাশ্রয়ী বিকল্প হিসেবেও দেখছে চীনা চিপ ডিজাইনার কোম্পানিগুলো। দেশটির অভিজ্ঞ কর্মশক্তি ও অত্যাধুনিক যন্ত্রপাতি এর প্রধান কারণ।

চীনা কোম্পানিগুলোর চিপ সমন্বয় করার অর্ডার গ্রহণের ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি আছে কিনা সে সম্পর্কে চিয়া বলেন, ইউনিসেমের ব্যবসায়িক চুক্তিগুলো পুরোপুরি বৈধ ও সামঞ্জস্যপূর্ণ। আর এ ধরনের ঝুঁকি সম্পর্কে কোম্পানির ভাবার সময় নেই।’

সেমিকন্ডাক্টর প্যাকেজিং, অ্যাসেম্বলি ও পরীক্ষার বৈশ্বিক বাজারে বর্তমানে ১৩ শতাংশ অবদান রাখছে মালয়েশিয়া। এছাড়া ২০৩০ সাল নাগাদ এ সংখ্যাকে ১৫ শতাংশে নেয়ার লক্ষ্য স্থির করেছে দেশটি।

যেসব চীনা কোম্পানি মালয়েশিয়ায় ব্যবসা বাড়ানোর ঘোষণা দিয়েছে, তার মধ্যে রয়েছে একসময় হুয়াওয়ের ইউনিট হিসেবে কাজ করা কোম্পানি এক্সফিউশন। কোম্পানিটি বলেছে, জিপিইউ সার্ভার তৈরির জন্য তারা মালয়েশিয়ান কোম্পানি ন্যাশনালগেটের সঙ্গে জোট তৈরি করবে।

অন্যদিকে মালয়েশিয়ার পেনাং অঙ্গরাজ্যে নতুন ডিজাইন সেন্টার নির্মাণ করছে সাংহাইভিত্তিক কোম্পানি স্টারফাইভ। গত বছর চীনভিত্তিক চিপ প্যাকেজিং কোম্পানি টংফু মাইক্রোইলেকট্রনিকস বলেছিল, মার্কিন চিপ নির্মাতা এএমডির সঙ্গে যৌথ উদ্যোগে তারা মালয়েশিয়ায় একটি কারখানা স্থাপন করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনে এই অ্যাপটি অবশ্যই রাখুন
কিভাবে করবেন

স্মার্টফোনে এই অ্যাপটি অবশ্যই রাখুন

কম দামে ‘লিব্রা’ দেওয়ার প্রলোভনে ছড়াচ্ছে স্ক্যাম
প্রযুক্তি সংবাদ

কম দামে ‘লিব্রা’ দেওয়ার প্রলোভনে ছড়াচ্ছে স্ক্যাম

চীনে নিষিদ্ধ হতে পারে একগুচ্ছ মার্কিন প্রযুক্তি কোম্পানি
প্রযুক্তি সংবাদ

চীনে নিষিদ্ধ হতে পারে একগুচ্ছ মার্কিন প্রযুক্তি কোম্পানি

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়াচ্ছে হোয়াটসঅ্যাপে
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়াচ্ছে হোয়াটসঅ্যাপে

পপআপ ক্যামেরার ফোন আনছে স্যামসাং!
নির্বাচিত

পপআপ ক্যামেরার ফোন আনছে স্যামসাং!

৮ বছরের সাফল্যে ভিভো, পুরস্কারে ভরা উদযাপন!
প্রযুক্তি সংবাদ

৮ বছরের সাফল্যে ভিভো, পুরস্কারে ভরা উদযাপন!

Load More

ট্রেন্ডিং টপিক

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে
নির্বাচিত

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
প্রযুক্তি সংবাদ

বিটিআরসিতে একসঙ্গে ১৭ কর্মকর্তার পদায়ন

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশকে প্রযুক্তির ভোক্তা থেকে উৎপাদক ও রপ্তানিকারক দেশে...

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 December 2023

উন্নত চিপ তৈরিতে মালয়েশিয়ার সঙ্গে কাজ করবে চীন

Techzoom.TV |
TechzoomTV