Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যাটেলাইটে পদ্মা সেতু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৫ জুন ২০২২
স্যাটেলাইটে পদ্মা সেতু
Share on FacebookShare on Twitter

জুম আর্থ লাইভ স্যাটেলাইটে ধরা পড়েছে পদ্মা সেতু। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা পদ্মা নদীর ওপর নির্মিত বাংলাদেশের দীর্ঘতম এই সেতুতে রেললাইনও রয়েছে। এটি মুন্সিগঞ্জের মাওয়া, লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে। এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হলো। আজ শনিবার (২৫ জুন) মাওয়া পয়েন্ট থেকে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য শেষে টোল পরিশোধ করে বাংলাদেশের সবচেয়ে বড় যোগাযোগ প্রকল্প পদ্মা সেতুতে উঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাওয়া প্রান্তের টোল বুথে ঢুকে গাড়ির কাচ নামিয়ে নিজ হাতে টোলের নির্ধারিত অর্থ পরিশোধ করেন তিনি।

সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাঙালি জাতি যে কখনো মাথা নোয়ায় না, তার প্রমাণ পদ্মা সেতু। ভবিষ্যতেও আমরা মাথা নোয়াবো না। আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবে না। স্বাধীনতার ৫০ বছর পরও সেটাই হয়েছে। শত ষড়যন্ত্র আর অন্ধকার ভেদ করে অবশেষে আলোর মুখ দেখেছে পদ্মা সেতু।

প্রধানমন্ত্রী আরও বলেন, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এই সেতু নির্মাণে জড়িতদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। যারা পদ্মা সেতুর বিরোধিতা করেছেন, আজ এর উদ্বোধনের মাধ্যমে তাদের জবাব দিতে সক্ষম হয়েছি।

দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর নামফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, স্বপ্নের এই পদ্মা সেতুর জন্য বাজেট পাস হয় ২০০৭ সালে। তখন এর ব্যয় ধরা হয়েছিল ১০ হাজার ১৬২ কোটি টাকা। নকশা পরিবর্তন ও দৈর্ঘ্য বৃদ্ধির কারণে ২০১১ সালে বাজেট বেড়ে দাঁড়ায় ২০ হাজার ৫০৭ কোটি টাকা। ২০১৬ সালে বাজেটে যুক্ত হয় আরও ৮ হাজার ২৮৬ কোটি টাকা। চতুর্থ দফায় এই সেতুর বাজেট বৃদ্ধি পায় আরও ১ হাজার ৪০০ কোটি টাকা।

সব মিলিয়ে পদ্মা সেতু নির্মাণে মোট খরচ হয়েছে ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা। অবশ্য এখনো এই বাজেটের পুরোটা খরচ হয়নি বলে জানা গেছে। সেতুর খরচের মধ্যে রয়েছে- ভূমি অধিগ্রহণ, সেতুর অবকাঠামো তৈরি, নদী শাসন, সংযোগ সড়ক, পুনর্বাসন ও পরিবেশ এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও শ্রমিকদের বেতন-ভাতা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পদ্মা সেতুস্যাটেলাইট

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৫ দিনের ব্যাটারি ব্যাকআপসহ এল রিয়েলমি ওয়াচ এস স্মার্টওয়াচ
নির্বাচিত

১৫ দিনের ব্যাটারি ব্যাকআপসহ এল রিয়েলমি ওয়াচ এস স্মার্টওয়াচ

অনলাইনে কেনাকাটায় মাত্র ২২ শতাংশ ক্রেতা প্রতিশ্রুত পণ্য পান
প্রযুক্তি সংবাদ

অনলাইনে কেনাকাটায় মাত্র ২২ শতাংশ ক্রেতা প্রতিশ্রুত পণ্য পান

বিকাশ অ্যাপ রেফার করলে ১০০ টাকা বোনাস
প্রযুক্তি সংবাদ

বিকাশ অ্যাপ রেফার করলে ১০০ টাকা বোনাস

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে করপোরেট টি-টোয়েন্টি কাপ
নির্বাচিত

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে করপোরেট টি-টোয়েন্টি কাপ

সাশ্রয়ী মূল্যে ওয়ালটনের নতুন গেমিং ল্যাপটপ
নির্বাচিত

সাশ্রয়ী মূল্যে ওয়ালটনের নতুন গেমিং ল্যাপটপ

বিক্রয়োত্তর সেবায় সবার চেয়ে এগিয়ে অপো
নির্বাচিত

বিক্রয়োত্তর সেবায় সবার চেয়ে এগিয়ে অপো

Load More

ট্রেন্ডিং টপিক

সাশ্রয়ী মূল্যে এআই স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা মেটার
নির্বাচিত

সাশ্রয়ী মূল্যে এআই স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা মেটার

২০২৬ সালের সেরা ব্যাটারি ব্যাকআপের ১০ ল্যাপটপের তালিকা প্রকাশ
প্রযুক্তি বাজার

২০২৬ সালের সেরা ব্যাটারি ব্যাকআপের ১০ ল্যাপটপের তালিকা প্রকাশ

বাংলাদেশে ইভির সম্ভাবনা বড়, বাস্তবায়নে বড় বাধা চার্জিং অবকাঠামো ও নীতিগত ঘাটতি
অটোমোবাইল

বাংলাদেশে ইভির সম্ভাবনা বড়, বাস্তবায়নে বড় বাধা চার্জিং অবকাঠামো ও নীতিগত ঘাটতি

অপো নিয়ে এসেছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ
প্রযুক্তি সংবাদ

অপো নিয়ে এসেছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর বাজারে
নির্বাচিত

এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর বাজারে

দৈনন্দিন অফিসের কাজ, অনলাইন ক্লাস, স্টাডি কিংবা কনটেন্ট...

বিএসটিআইয়ের অভিযানে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বিএসটিআইয়ের অভিযানে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

ফিরতে পারে হোন্ডার জনপ্রিয় এলিমেন্ট এসইউভি

ফিরতে পারে হোন্ডার জনপ্রিয় এলিমেন্ট এসইউভি

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ জুন ২০২২

স্যাটেলাইটে পদ্মা সেতু

Techzoom.TV |
TechzoomTV