Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিডিও গেম শিল্পে আরো নিষেধাজ্ঞা আরোপ করবে চীন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
ভিডিও গেম শিল্পে আরো নিষেধাজ্ঞা আরোপ করবে চীন
Share on FacebookShare on Twitter

ভিডিও গেম খাতে আরো নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে চীন সরকার। এর অংশ হিসেবে নতুন নিয়ম যুক্ত করা হবে। যার মাধ্যমে গেমে অর্থ ও সময় ব্যয়ের বিষয়ও নিয়ন্ত্রণ করা হবে।

বিধিনিষেধের পরিধি বাড়ানোর মাধ্যমে ইন-গেম কেনাকাটা সীমিত করার পাশাপাশি গেম আসক্তি কমানোকেই প্রাধান্য দেয়া হবে বলে সূত্রে জানা গেছে। খসড়া আইনটি বিশ্বের বৃহত্তম অনলাইন গেমিং বাজারের জন্য আরেকটি বড় আঘাত বলে মনে করছেন বিশ্লেষকরা। কেননা খাতটি এখনো আগের বিধিনিষেধের প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এছাড়া যেসব গেমের কনটেন্ট জাতীয় ঐক্য ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সেগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ও পুনর্ব্যক্ত করা হয়েছে।

২০২১ সালে বেইজিং প্রথম গেমিং খাত নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। সে সময় বলা হয় ১৮ বছরের কম বয়সীরা শুধু শুক্রবার, সাপ্তাহিক ও সাধারণ ছুটির দিনগুলোতে এক ঘণ্টা গেম খেলতে পারবে। তবে বর্তমানে যে নিয়ম কার্যকরের উদ্যোগ নেয়া হচ্ছে সেটি আরো কঠোর হতে যাচ্ছে। গেমিং খাতের নিয়ন্ত্রক সংস্থা দ্য ন্যাশনাল প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাডমিনিস্ট্রেশন (এনপিপিএ) জানায়, অনলাইন গেমগুলো এমন কোনো পুরস্কারের প্রচার করতে পারবে যার কারণে অতিরিক্ত সময় গেমে ব্যয় করতে হবে। এছাড়া প্রতিদিন গেমে লগইন করার জন্য বা কোনো কিছু কেনার জন্য আলাদা অর্থ ব্যয় করা লাগবে এমন কোনো বিষয়ও রাখা যাবে না।

মর্নিংস্টারের একজন বিশ্লেষক ইভান সু বলেন, ‘গেম থেকে এসব বিষয় সরিয়ে নেয়া হলে তা দৈনিক ব্যবহারকারীর সংখ্যা এবং ইন-অ্যাপ কেনাকাটায় ব্যয় ও কোম্পানির আয় কমিয়ে দেবে। এর পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে গেম ডেভেলপারদের বাধ্য হয়ে ডিজাইন ও আয় কৌশলে পরিবর্তন আনতে হবে।’ নতুন নিয়ম আরোপের মাধ্যমে গেমে ব্যবহারকারীদের আগ্রাসী বা ভিন্ন আচরণের বিষয়ে সতর্কবার্তা দেয়ার বিষয়টিও চালু করা হবে বলে জানা গেছে।

গেমিং খাতে বিশ্বের অন্যতম বাজার হচ্ছে চীন। আর আয়ের দিক থেকে এ খাতে শীর্ষে রয়েছে টেনসেন্ট। এশিয়ার বাজারে কোম্পানিটি নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছে এবং বিশ্বের বিভিন্ন অংশে গেম স্টুডিওতে বিনিয়োগও করেছে। এনপিপিএর ঘোষণার পর কোম্পানিটির শেয়ার মূল্য উল্লেখযোগ্য হারে কমেছে। টেনসেন্ট গেমসের ভাইস প্রেসিডেন্ট ভিগো ঝ্যাং জানান, ২০২১ সালে কিশোর ও তরুণদের সুরক্ষায় বেইজিং যে উদ্যোগ নিয়েছিল তার পরিপ্রেক্ষিতে গেম খেলার এবং ইনগেম ব্যয়ের পরিমাণও অনেক কমেছে।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে গেমিং কনসালট্যান্ট ড্যানিয়েল ক্যামিলো বলেন, ‘টেনসেন্ট ও নেটইজ উভয়েরই অনেক ফ্রি গেম রয়েছে। এসব গেমে অর্থ ব্যয় করে জেতাও সম্ভব এবং গেমাররাও ব্যয়ের বিষয়ে আগ্রহী।’ তিনি বলেন, ‘নতুন করে আরো বিধিনিষেধ আরোপ করা হলে সেগুলো মনিটাইজেশন বা আয়ের মডেলগুলোকে প্রভাবিত করবে এবং কোম্পানিগুলোকে নতুন মডেল সাজাতে হবে। এছাড়া কিছু গেম হয়তো স্টোর থেকে বের হয়ে যেতে বাধ্য হবে।’

ড্যানিয়েল ক্যামিলোর আশা, নতুন নিয়ম আরোপ করা হলেও টেনসেন্ট ও নেটইউ উভয় কোম্পানিই দীর্ঘমেয়াদে ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। তবে ছোট গেম কোম্পানিগুলোর বিষয়ে তিনি এমন কিছুর আশা প্রকাশ করতে পারেননি। তিনি বলেন, ‘২০২৩ সালে চীনের গেমিং খাতে ছাঁটাই থেকে শুরু করে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে গেছে। নতুন করে আরো নিষেধাজ্ঞা আরোপ হলে তা মাঝারি ও ছোট গেম ডেভেলপারদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করবে।’

এই বিভাগ থেকে আরও পড়ুন

১২ হাজার টাকায় আর্মরশেল প্রটেকশনের ফোন এনেছে রিয়েলমি
নির্বাচিত

১২ হাজার টাকায় আর্মরশেল প্রটেকশনের ফোন এনেছে রিয়েলমি

একবার চার্জে ৩২০ কিলোমিটার চলবে এই স্কুটার
অটোমোবাইল

একবার চার্জে ৩২০ কিলোমিটার চলবে এই স্কুটার

ম্যালেরিয়া সনাক্ত হবে স্মার্টফোনেই
নির্বাচিত

ম্যালেরিয়া সনাক্ত হবে স্মার্টফোনেই

৩.১ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে হুয়াওয়ে পণ্যে নিষেধাজ্ঞা

‘আগামী ৫ বছরে দেশের প্রযুক্তি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে’
প্রযুক্তি সংবাদ

‘আগামী ৫ বছরে দেশের প্রযুক্তি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে’

৫জি: ডাউনলোড গতিতে নতুন রেকর্ড স্যামসাংয়ের
প্রযুক্তি সংবাদ

টেকসই ভবিষ্যৎ নির্মাণে স্যামসাংয়ের পরিবেশবান্ধব প্রযুক্তি

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুমকি উত্তর কোরিয়ার
বিবিধ

যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুমকি উত্তর কোরিয়ার

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা
নির্বাচিত

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নেতানিয়াহু নিহতের গুঞ্জন, নতুন ছবি প্রকাশ
নির্বাচিত

নেতানিয়াহু নিহতের গুঞ্জন, নতুন ছবি প্রকাশ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু বা গুরুতর আহত...

চ্যাটজিপিটিতে আসছে সোরা ভিডিও জেনারেটর

চ্যাটজিপিটিতে আসছে সোরা ভিডিও জেনারেটর

ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক

ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক

ইসরায়েলে সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে ইরান

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix