Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেকসই ভবিষ্যৎ নির্মাণে স্যামসাংয়ের পরিবেশবান্ধব প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 22 April 2021
৫জি: ডাউনলোড গতিতে নতুন রেকর্ড স্যামসাংয়ের
Share on FacebookShare on Twitter

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের কোটি কোটি মানুষের ভবিষ্যৎ আজ অনিশ্চয়তার মুখে৷ ২০১৫ সালে অনুষ্ঠিত প্যারিস জলবায়ু সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি দুই ডিগ্রির (১.৫ ডিগ্রি বাঞ্চনীয়) মধ্যে সীমাবদ্ধ রাখার ব্যাপারে প্রায় দু’শো দেশ চুক্তিবদ্ধ হয়েছিল। অস্বাভাবিক তাপমাত্রার কারণে প্রাকৃতিক বিপর্যয় বৃদ্ধির ফলে বিশ্বের সকল দেশ স্বল্প-কার্বন মডেল অনুসরণের সিদ্ধান্তে উপনীত হয়।

আর এ পরিপ্রেক্ষিতে, জলবায়ু সঙ্কট মোকাবিলায় অবদান রাখার লক্ষ্যে স্যামসাং ইলেকট্রনিকস এর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় টেকসই পদ্ধতি অবলম্বন করছে একুশ শতকের শুরু থেকেই। পরিবেশবান্ধব প্রযুক্তি সবার কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে স্যামসাং। ইতোমধ্যে স্যামসাং তাদের লক্ষ্য বাস্তবায়নে গ্রহণ করেছে নানাবিধ পদক্ষেপ।

২০২০ সালের মধ্যে স্যামসাং যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপে তাদের সকল ওয়ার্কসাইটে শুধুমাত্র নবায়নযোগ্য শক্তি ব্যবহার শুরু করে। এছাড়া, কোরিয়ার বিভিন্ন ওয়ার্কসাইটে নবায়নযোগ্য শক্তি উৎপাদনে প্রতিষ্ঠানটি সৌর ও জিওথার্মাল সুবিধা স্থাপন করে। বিশ্বের যেসব অঞ্চলে স্যামসাং তাদের কার্যক্রম পরিচালনা করছে, সেসব অঞ্চলে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের লক্ষ্যে স্যামসাং অঞ্চল-ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে বিভিন্ন অঞ্চলে রিনিউয়েবল এনার্জি সার্টিফিকেট (আরইসি) ক্রয় এবং নবায়নযোগ্য শক্তি ক্রয়ের চুক্তি (পিপিএ) উল্লেখযোগ্য।

২০০৮ সালে স্যামসাং ইলেকট্রনিকস কর্পোরেট ইকো-কাউন্সিল প্রতিষ্ঠা করে এবং শক্তি সাশ্রয়ী পণ্য উৎপাদনে তাদের বিভিন্ন ব্যবসায়িক ইউনিটে নিয়মিত সভা আয়োজন শুরু করে। প্রতিষ্ঠানটির বিভিন্ন টিম ইতোমধ্যে এমন পণ্য তৈরিতে সক্ষম হয়েছে, যেগুলো একইসাথে সর্বাধিক ক্ষমতাসম্পন্ন এবং শক্তি-সাশ্রয়ী। কার্বন পদচিহ্ন হ্রাস করার লক্ষ্যে স্যামসাং তাদের নিও কিউএলইডি টেলিভিশনের সাথে সৌর সেল চালিত রিমোট সরবরাহ করছে। এই উদ্ভাবন সাত বছরে ব্যবহৃত প্রায় ৯৯ মিলিয়ন এএ ব্যাটারির অপচয় রোধ করতে সহায়তা করবে।

টিভি পণ্যে রিসাইকেল করা প্লাস্টিক ব্যবহারের মাধ্যমে গ্রিনহাউস গ্যাসের নির্গমন হ্রাস করার চেষ্টা করছে স্যামসাং। এই লক্ষ্যে তারা তাদের মনিটর এবং সাইনেজের পিছনের কভারে রিসাইকেলকৃত উপকরণ ব্যবহার করছে। চলতি বছরের স্যামসাংয়ের সকল লাইফস্টাইল টিভি এবং বেশিরভাগ নিও কিউইএলইডি টিভিতে ব্যবহৃত হয়েছে ইকো-প্যাকেজিং ডিজাইন। স্যামসাং ভিজ্যুয়াল ডিসপ্লে ব্যবসার লক্ষ্য বছরে ২৫,০০০ টন গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করা।

২০১৬ সাল থেকে স্যামসাং তাদের গ্যালাক্সি স্মার্টফোন এবং ট্যাবে ব্যবহার করছে পলিকিটোন, যা কিনা কার্বন মনোক্সাইড (গ্রিনহাউস গ্যাস) হ্রাসে অবদান রাখে। প্রস্তুত থেকে বিতরণ সকল পর্যায়ে পূর্বের বিভিন্ন মডেলের চেয়ে কম গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ফলে সম্প্রতি বাজারে আসা স্যামসাং গ্যালাক্সি এস২১ ইতোমধ্যে কার্বন ট্রাস্টের কাছ থেকে ‘রিডিউসিং কার্বন ডাই অক্সাইড’ সার্টিফিকেট অর্জন করেছে। পাশাপাশি, স্যামসাং তাদের সকল স্মার্টফোনের চার্জারে স্ট্যান্ডবাই শক্তি খরচ হ্রাসে কাজ করছে।

স্যামসাং বিদ্যুৎ সাশ্রয়ী হোম অ্যাপ্লায়েন্স তৈরি করছে অনেক বছর ধরেই। চলতি বছর যুক্তরাষ্ট্রে বিক্রিত স্যামসাংয়ের দুটি মডেলের ডিশওয়াশার ‘এনার্জি স্টার’স ২০২১ মোস্ট এফিশিয়েন্ট ডিশওয়াশার’ -এর তালিকায় তালিকাভুক্ত হয়েছে। এই ডিশওয়াশারগুলো সাধারন ডিশওয়াশারের তুলনায় বছরে ৩৮৭ গ্যালন পানি সঞ্চয় করতে সক্ষম।

সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, স্যামসাংয়ের উল্লেখযোগ্য টেকসই অগ্রগতি হয়েছে। মোট নয়টি কী মেমরি পণ্য – চারটি ডিআরএএম সলিউশন, তিনটি সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) এবং দুটি এমবেডেড স্টোরেজ (ই-স্টোরেজ) ডিভাইস, কার্বন ট্রাস্টের প্রোডাক্ট কার্বন ফুটপ্রিন্ট (পিসিএফ) স্বীকৃতি অর্জন করেছে। এছাড়া, স্যামসাং এক-তৃতীয়াংশ কম ট্রে প্যাকেজিং ব্যবহার করে, পরিবেশ-বান্ধব উপাদান দ্বারা প্লাস্টিক ট্রে প্রতিস্থাপন করে এবং সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়ায় গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের মাধ্যমে প্রায় ৮৪ টন কার্বন সাশ্রয় করেছে।

স্যামসাংয়ের ডিজিটাল ইনভার্টর কম্প্রেসর সিঙ্গেল-স্পিড ইনডাকশন মোটর কম্প্রেসরের চাইতে ৩০ শতাংশ কম বিদ্যুৎ খরচ করে। সুদক্ষ কমপ্রেসর, ইনসুলেশনে কম গ্রিনহাউস গ্যাস নিসঃরণকারী উপাদান এবং স্বল্প গ্রিনহাউস গ্যাস রেফ্রিজারেন্টের জন্য বিগত বছর যুক্তরাষ্ট্রে বিক্রিত স্যামসাংয়ের ৬টি মডেলের রেফ্রিজারেটর যুক্তরাষ্ট্রের এনভায়রোনমেন্টাল প্রটেকশন এজেন্সির (ইপিএ) কাছ থেকে ‘এনার্জি স্টার ইমারজিং টেকনোলজি’ পুরস্কার লাভ করেছে।

জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে বিশ্বব্যাপী গ্রিনহাউসের প্রভাব এবং সাম্প্রতিক বছরের জলবায়ু পরিবর্তন সমগ্র মনুষ্যজাতির জন্য হুমকিস্বরূপ। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে স্যামসাং শক্তি-সাশ্রয়ী পণ্য উৎপাদনের প্রক্রিয়া অনুসরণ অব্যাহত রাখবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউএসবি-সি কেবল ব্যবহারে সতর্ক করবে ক্রোমবুক
নির্বাচিত

যাদের কম্পিউটারে আর চলবে না গুগল ক্রোম

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

বন্ধ হচ্ছে অফিস ২০২১-এর সাপোর্ট, সতর্ক করল মাইক্রোসফট

প্রতিবেশীদের তুলনায় ব্যয় বেশি বাংলাদেশে
প্রযুক্তি সংবাদ

প্রতিবেশীদের তুলনায় ব্যয় বেশি বাংলাদেশে

ফেসবুকে প্রতারণা : ছয় মাসে ৩৭৮ জন শনাক্ত
নির্বাচিত

ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হতে পারে

শীতে রুম হিটার চালিয়েও বিদ্যুৎ খরচ কমাবেন যেভাবে
নির্বাচিত

শীতে রুম হিটার চালিয়েও বিদ্যুৎ খরচ কমাবেন যেভাবে

মার্কিন ‘কুখ্যাত’ তালিকায় চীনের আলিবাবা, টেনসেন্ট
ই-কমার্স

মার্কিন ‘কুখ্যাত’ তালিকায় চীনের আলিবাবা, টেনসেন্ট

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ
টেলিকম

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

ওয়ানপ্লাস ১৫আর আসছে আগামী মাসে
প্রযুক্তি সংবাদ

৭৩০০ এমএএইচ ব্যাটারি ও ১৬৫ হার্টজ ডিসপ্লে, ওয়ানপ্লাস ১৫-তে কী আছে?

অ্যাপলের সম্ভাব্য নতুন আইপ্যাড মিনি, ম্যাকবুক প্রো ও আইম্যাক
প্রযুক্তি সংবাদ

আইপ্যাড মিনি থেকে টাচস্ক্রিন ম্যাকবুক, অ্যাপলের নতুন চমক ঘিরে আলোচনা

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ
প্রযুক্তি বাজার

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

গেল সপ্তাহে নতুন আইপ্যাড মিনি ও গত মাসে...

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 April 2021

টেকসই ভবিষ্যৎ নির্মাণে স্যামসাংয়ের পরিবেশবান্ধব প্রযুক্তি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix