Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপল প্রতি দুই-তিন সপ্তাহে একটি কোম্পানি অধিগ্রহণ করে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
বৃহস্পতিবার, ৯ মে ২০১৯
অ্যাপল প্রতি দুই-তিন সপ্তাহে একটি কোম্পানি অধিগ্রহণ করে
Share on FacebookShare on Twitter

অ্যাপল প্রতি দুই থেকে তিন সপ্তাহ অন্তর গড়ে অন্তত একটি কোম্পানি অধিগ্রহণ করে। গত ছয় মাসে প্রতিষ্ঠানটি ২০ থেকে ২৫টি স্টার্টআপ অধিগ্রহণ সম্পন্ন করেছে। এসব প্রতিষ্ঠান অধিগ্রহণের তথ্য সচরাচর প্রকাশ করা হয় না। এক্ষেত্রে কিছুটা গোপনীয়তা নীতি মেনে চলা হয়। সিএনবিসিকে দেয়া এক সাক্ষাত্কারে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক এসব কথা বলেছেন।

সাক্ষাত্কারে টিম কুক বলেন, বৈশ্বিক প্রযুক্তি খাতে জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর দ্বারা তুলনামূলক ছোট ও সংশ্লিষ্ট স্টার্টআপ অধিগ্রহণের সংস্কৃতি নতুন নয়। ব্যবসায় পরিধি এবং দক্ষ কর্মী বাড়াতে এ ধরনের অধিগ্রহণ করা হয়। অ্যাপল বিভিন্ন প্রযুক্তি স্টার্টআপ অধিগ্রহণের তথ্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় না। মেধাবী প্রযুক্তি কর্মকর্তা খুঁজে বের করা এবং মেধা সম্পত্তি অর্জনে ছোট ও সংশ্লিষ্ট প্রযুক্তি স্টার্টআপ অধিগ্রহণ করে অ্যাপল।

সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের নভেম্বর থেকে গত এপ্রিলের শেষ পর্যন্ত অ্যাপল যেসব স্টার্টআপ অধিগ্রহণ করেছে, তা থেকে একটা বিষয় পরিষ্কার যে অধিগ্রহণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অ্যাপল। এর অধিগ্রহণ সক্ষমতারও বহিঃপ্রকাশ এসব অধিগ্রহণ। চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক খতিয়ানে অ্যাপল জানিয়েছে, তাদের কাছে ২২ হাজার ৫৪০ কোটি ডলার নগদ অর্থ গচ্ছিত রয়েছে। শুধু তা-ই নয়, নগদ মজুদ অর্থের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে ধনী প্রতিষ্ঠান অ্যাপল। যে কারণে কার্যক্রম সম্প্রসারণ এবং কর বাবদ আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ৩৫ হাজার কোটি ডলার অবদান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

টিম কুক তার সাক্ষাত্কারে বলেন, টেক্সাসের অস্টিনে নতুন ১০০ কোটি ডলারের ক্যাম্পাসে বিনিয়োগ সম্পন্ন করার পর অন্য কোনো লক্ষ্য বাস্তবায়নে মনোযোগ দেবে এবং বিনিয়োগ করবে অ্যাপল। এর পরও নগদ অর্থ মজুদ থাকলে তা বিনিয়োগের লক্ষ্য ঠিক করা হবে। কৌশলগত উদ্দেশ্য বাস্তবায়ন এবং আমাদের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবকিছুই আমরা কিনতে চাই। মূলত প্রতিষ্ঠানকে আরো সমৃদ্ধিশালী করার লক্ষ্য থেকে অধিগ্রহণ করা হয়। যে কারণে প্রতি দুই থেকে তিন সপ্তাহে গড়ে অন্তত একটি সংশ্লিষ্ট স্টার্টআপ অধিগ্রহণ করা হয়।

অ্যাপল গত বছর বেশ কয়েকটি হাই-প্রোফাইল অধিগ্রহণ সম্পন্ন করেছে। এগুলোর মধ্যে অন্যতম হলো ডিজিটাল ম্যাগাজিন সাবস্ক্রিপশন সার্ভিস টেক্সচার। খুব বেশিদিন হয়নি ‘অ্যাপল নিউজ প্লাস’ নামে একটি সংবাদ সেবা চালু করেছে অ্যাপল। সেবাটিকে আরো গ্রহণযোগ্য করে তুলতে টেক্সচার অধিগ্রহণ করেছিল প্রতিষ্ঠানটি। টেক্সচারের কার্যক্রম এরই মধ্যে অ্যাপল নিউজ প্লাসের সঙ্গে একীভূত করা হয়েছে। সামান্য অর্থ ব্যয়ে মানুষ অ্যাপল নিউজ প্লাস সেবা ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রকাশনায় প্রবেশাধিকার পাচ্ছে।

সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, বছরে একাধিক অধিগ্রহণ সম্পন্ন করলেও এসবের মধ্যে উল্লেখযোগ্য কোম্পানি খুব কম রয়েছে। ২০১৪ সালে সর্বশেষ উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান অধিগ্রহণ করেছিল অ্যাপল। সে সময় ৩০০ কোটি ডলারে বিটসকে কিনে নিয়েছিল প্রতিষ্ঠানটি। বিটসের কার্যক্রম এরই মধ্যে অ্যাপল মিউজিক স্ট্রিমিং সেবায় রূপান্তরিত করা হয়েছে। এছাড়া অধিকৃত বিটসের আওতায় বিটস ব্র্যান্ডের হেডফোন বিক্রি করছে অ্যাপল।

বিশ্লেষকদের মতে, অ্যাপলের হাতে যে অর্থ মজুদ আছে তা দিয়ে যেকোনো মুহূর্তে ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলা কিংবা মার্কিন মিডিয়া সার্ভিস প্রোভাইডার কোম্পানি নেটফ্লিক্স অধিগ্রহণের সক্ষমতা রাখে অ্যাপল।

Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

এনভিডিয়া
প্রযুক্তি সংবাদ

চীনের বাজারে স্বল্প মূল্যের এআই চিপ আনছে এনভিডিয়া

দেশে অনলাইন জুয়ায় আসক্ত ৫০ লাখের বেশি মানুষ!
নির্বাচিত

দেশে অনলাইন জুয়ায় আসক্ত ৫০ লাখের বেশি মানুষ!

বই পড়ার মাধ্যমে মানুষের কল্পনা জগৎ প্রশস্ত হয় : পলক
নির্বাচিত

বই পড়ার মাধ্যমে মানুষের কল্পনা জগৎ প্রশস্ত হয় : পলক

ফাইভজি আইফোন উন্মোচন নিয়ে অনিশ্চয়তা
নির্বাচিত

অক্টোবরে আইফোন ১২, নভেম্বরে ৫জি মডেল

ট্রেড ইউনিয়ন ভাঙতে গ্রামীণফোনে শীর্ষ ৫ কর্মকর্তাকে ছাঁটাই
প্রযুক্তি সংবাদ

ট্রেড ইউনিয়ন ভাঙতে গ্রামীণফোনে শীর্ষ ৫ কর্মকর্তাকে ছাঁটাই

ভয়ংকর স্মার্টফোন, প্রত্যন্ত অঞ্চলেও জুয়ার থাবা
প্রযুক্তি সংবাদ

ভয়ংকর স্মার্টফোন, প্রত্যন্ত অঞ্চলেও জুয়ার থাবা

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?
বিবিধ

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা
বিবিধ

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব
পাঁচমিশালি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল
বিবিধ

ইরানের পালটা হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের ১৪ ঘাঁটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix