Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভয়ংকর স্মার্টফোন, প্রত্যন্ত অঞ্চলেও জুয়ার থাবা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 31 August 2025
ভয়ংকর স্মার্টফোন, প্রত্যন্ত অঞ্চলেও জুয়ার থাবা
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনের বিভিন্ন অ্যাপের মাধ্যমে গাইবান্ধা জেলাজুড়ে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া। এতে আসক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মানুষ। বেশি আসক্ত হচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী ও তরুণরা। অনলাইন জুয়ার ভয়াল থাবায় ধসে যাচ্ছে সাজানো সংসার-পরিবার। নিঃস্ব হচ্ছেন অনেকে।

অনুসন্ধানে জানা গেছে, জেলা শহর থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে বিস্তার লাভ করেছে অনলাইন জুয়া। সহজে প্রচুর টাকা উপার্জনের লোভে পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের মানুষ এই জুয়ায় জড়িয়ে পড়ছেন। তরুণদের অনেকেই কৌতূহলবশত এই খেলা শুরুর পর নেশায় পড়ে যাচ্ছেন। প্রথমে লাভবান হয়ে পরবর্তী সময়ে নিঃস্ব হচ্ছেন তারা।

অনলাইন জুয়ায় জড়িত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, স্মার্টফোনে নির্ধারিত কয়েকটি অ্যাপ ডাউনলোড করে সেখানে জুয়া খেলা চলে। বিভিন্ন নামের ১০-১২টি অ্যাপে সবচেয়ে বেশি জুয়া খেলা হয়। এসব অ্যাপে ১০ টাকা থেকে শুরু করে যে কোনো অঙ্কের টাকা দিয়ে শুরু করা যায় খেলা।

অ্যাপগুলোর বেশিরভাগই পরিচালনা করা হচ্ছে রাশিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে। বাংলাদেশে এগুলোর স্থানীয় প্রতিনিধি (এজেন্ট) রয়েছেন। বিভিন্ন এলাকার প্রায় বাজারেই রয়েছে এজেন্ট। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জুয়ায় অংশ নেওয়া ব্যক্তিদের কাছ থেকে টাকা গ্রহণ বা প্রদান করেন তারা।

এজেন্টরা বিদেশি অ্যাপ পরিচালনাকারীদের কাছ থেকে হাজারে কমপক্ষে ৪০ টাকা কমিশন পান। এজেন্টদের মাধ্যমেই বিদেশে টাকা পাচার হয়। অনলাইন জুয়ায় আসক্ত ব্যক্তিরা বলছেন, এসব খেলা স্বাভাবিক গেমের মতো হওয়ায় প্রকাশ্যে খেলা হলেও আশপাশের মানুষ তা বুঝতে পারেন না।

গাইবান্ধার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এলাকার দোকান, ভবন, গাছতলা কিংবা সড়কের বিভিন্ন স্থানে দিনের প্রায় সব সময়ই ফোনে বুঁদ দলবদ্ধ কিশোর-তরুণ। এসব জায়গায় নিয়মিতই বসে অনলাইন গেম ও জুয়ার আসর।

জেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় দিনদিন প্রসার ঘটেছে এই জুয়ার। এলাকার বিভিন্ন নিভৃত অংশে জটলা করে প্রকাশ্যে জুয়া খেলতে দেখা যায় তাদের। জুয়াড়িদের অনেকে আবার বিভিন্ন মাদকেও আসক্ত। তাই অনলাইন জুয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মাদকসেবীর সংখ্যাও। এদের ব্যবহার করে একটি চক্র প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সেই সঙ্গে ভার্চুয়াল এই জুয়াকে কেন্দ্র করে জেলা ও উপজেলা শহর থেকে শুরু করে বিভিন্ন পাড়া-মহল্লায় গড়ে উঠেছে একাধিক কিশোর গ্যাং। তারা জুয়ার টাকা জোগাড় করতে জড়িয়ে পড়ছে মাদক বেচাকেনাসহ অপরাধমূলক কর্মকাণ্ডে।

কয়েকজন শিশু-কিশোর ও তরুণ জানায়, অনলাইনভিত্তিক জুয়া মূলত এক ধরনের লটারি। অর্থাৎ যারা এই জুয়া খেলে তারা বিভিন্ন প্রকার লটারির টিকিট তৈরি করেন। এই টিকিটগুলোতে বিভিন্ন নম্বর থাকে। সেগুলোর ওপর বাজি ধরতে হয়। নম্বরের সঙ্গে মিলে গেলে টাকা বিকাশ বা ব্যাংকের মাধ্যমে পাঠাতে ও তুলতে হয়।

তারা আরও বলেন, তাদের বেশিরভাগ ক্রেতা বা ‘খেলোয়াড়’ দেশের বাইরের। তাই জুয়ায় অংশ নিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেঞ্জারসহ বিভিন্ন মাধ্যমকে তারা বেছে নেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন কলেজছাত্র জানান, প্রথমে ১০০ টাকা বিনিয়োগ করে ২১ হাজার টাকা পান তিনি। এতে লোভে পড়ে এই খেলায় মারাত্মক আসক্তি চলে আসে তার। এই জুয়ার নেশায় পড়ে মাত্র চার মাসে তার ব্যবহৃত বাইকটি তিনি বিক্রি করে দেন।

আপেল মিয়া নামের এক যুবক বলেন, তিনি বিবাহিত। স্ত্রীসহ ঢাকায় কয়েক বছর গার্মেন্টসে চাকরি করেন। কিছু টাকা জমে গাইবান্ধা শহরে একটি দোকান দেন। অনলাইন জুয়া খোলার লোভে পড়ে তিনি সবকিছু শেষ করে দেন। এখন বেকার হয়ে পড়ে আছেন।

গাইবান্ধা শহরের শরিফুল ইসলাম বলেন, ‘কয়েকদিন অন্যদের টাকা মারা (জিতে নেওয়া) দেখে লোভে লোভে নিজেও খেলি। বেশ কয়েকদিন ভালো টাকাই লাভ করেছি। কিন্তু গত দুই মাসে লাখ টাকার ওপরে খেলে হেরেছি। এখন ধারদেনায় ভরপুর হয়ে গেছে। এসব বাদ দিয়ে ভালো হয়ে গেছি।’

সচেতন মহলের দাবি, দিন-রাতের বেশিরভাগ সময়ই এসব কিশোর-তরুণের চলে যাচ্ছে এই নেশার পেছনে। পড়ালেখা, খেলাধুলা, কাজকর্ম কিছুতেই তাদের মন নেই। অনেকেই পড়ালেখা ছেড়ে দিয়েছেন। কেউ কেউ অনলাইন জুয়ায় টাকা জিতলেও হারছেন বেশি। সেই টাকা জোগাড় করতে গিয়ে জড়িয়ে পড়ছেন অপরাধে।

এদিকে হ্যাকাররা গিলে খাচ্ছে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা। সমাজসেবা সূত্রে জানা গেছে, ভাতা জমা হওয়ার কয়েকদিন আগে থেকে কার্ডধারীর মোবাইল পোনে এক ধরনের ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) নম্বর পাঠায় হ্যাকাররা। এই পিন নম্বর চাওয়ার কথা বলে হিসাব নম্বরের পাসওয়ার্ড চায়। সহজ-সরল মানুষ এভাবে পাসওয়ার্ড দিয়ে প্রতারিত হচ্ছেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম বলেন, গাইবান্ধায় এসব বিষয়ে বেশ কিছু মামলা চলমান। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এ বিষয়ে সতর্ক রয়েছেন। নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনলাইন জুয়াঅনলাইন জুয়ায় জড়িত

এই বিভাগ থেকে আরও পড়ুন

সোশ্যাল মিডিয়ায় যে দেশের মানুষ সবচেয়ে বেশি সময় কাটায়
নির্বাচিত

সোশ্যাল মিডিয়ায় যে দেশের মানুষ সবচেয়ে বেশি সময় কাটায়

৩ শর্তে নেটফ্লিক্স ক্যাশ সার্ভার স্থাপন করতে পারবে নিক্স অপারেটররা
প্রযুক্তি সংবাদ

৩ শর্তে নেটফ্লিক্স ক্যাশ সার্ভার স্থাপন করতে পারবে নিক্স অপারেটররা

বড় কভার ডিসপ্লে ও ডেডিকেটেড ‘Moto AI’ বাটন: আসছে মটোরোলা রেজর ৭০ আল্ট্রা
প্রযুক্তি সংবাদ

বড় কভার ডিসপ্লে ও ডেডিকেটেড ‘Moto AI’ বাটন: আসছে মটোরোলা রেজর ৭০ আল্ট্রা

ইয়ারবাডস ‘প্রো প্লাস’
প্রযুক্তি সংবাদ

ইয়ারবাডসের বাজারে প্রবেশ করল ডেল

দেশের বাজারে সস্তায় স্মার্টফোন আনলো শাওমি কপাল পুড়লো রিয়েলমি
নির্বাচিত

দেশের বাজারে সস্তায় স্মার্টফোন আনলো শাওমি কপাল পুড়লো রিয়েলমি

ইন্টারনেটের গতি বাড়াবেন যেভাবে
কিভাবে করবেন

ইন্টারনেটের গতি বাড়াবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 August 2025

ভয়ংকর স্মার্টফোন, প্রত্যন্ত অঞ্চলেও জুয়ার থাবা

Techzoom.TV |
TechzoomTV