Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন ১৬: ৮ জিবি র‌্যামের দুর্ধর্ষ ফোন আনছে অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 17 January 2024
আইফোন ১৬: ৮ জিবি র‌্যামের দুর্ধর্ষ ফোন আনছে অ্যাপল
Share on FacebookShare on Twitter

অ্যাপলের সর্বশেষ ফোন ছিল আইফোন ১৫। যা গতবছর বাজারে এসেছিল। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি আইফোন ১৬ বাজারে আনার প্রস্তুতি শুরু করেছে। এই ফোনে থাকতে পারে ৮ জিবি র‌্যাম, বড় ডিসপ্লে ও ওয়াইফাই ৬ই সাপোর্ট। অ্যাপলের নতুন সিরিজের আইফোনে আর কী কী ফিচার থাকছে জানুন এই প্রতিবেদনে।

আইফোন মানেই বড় চমক। প্রতি বছর নতুন সিরিজ হাজির করে অ্যাপেল। ২০২৩ সালে লঞ্চ হয়েছে আইফোন ১৫ সিরিজ। এবার আসছে আইফোন ১৬। ইতিমধ্যে একাধিক টেক রিপোর্টে ফাঁস হয়েছে ফোনের সম্ভাব্য ফিচার্স।

ম্যাকরুমর্সের রিপোর্ট অনুযায়ী, অ্যানালিস্ট জেফ পু-এর মতে পরবর্তী আইফোন সিরিজে ৮ জিবি ব়্যাম স্ট্যান্ডার্ড ফিচার হিসাবে পাওয়া যাবে। বর্তমানে আইফোন ১৫ মডেলে স্ট্যান্ডার্ড ৬ জিবি ব়্যাম পাওয়া যায়। তিনি দাবি করেছেন, এই সিরিজের সমস্ত ফোনে মাল্টি-টাস্কিংয়ের জন্য উন্নত পারফরম্যান্স ফিচার পাওয়া যাবে।

মূলত, ব়্যাম নিয়ে একটু আলাদা ভাবে অ্যাপেল, আগের স্মার্টফোনগুলো দেখলেই বুঝতে পারবেন। আইফোন এক্সআর মডেলে ছিল ৩ জিবি ব়্যাম, আইফোন এক্সএস-এ ৪ জিবি ব়্যাম, আইফোন ১২-এ ৪ জিবি ব়্যাম এবং আইফোন ১২ প্রো-তে ৬ জিহবি ব়্যাম। অর্থাৎ এই বৈশিষ্ট্যটিকে সংস্থা বেশ প্রাধান্য দেয় তা বলার অপেক্ষা রাখে না।

৮ জিবি ব়্যাম ছাড়াও আইফোন ১৬ মডেলে বড় ডিসপ্লে থাকছে। থাকবে ওয়াইফাই ৬ই সাপোর্ট। যার ফলে ৬ গিগাহার্জ ব্যান্ড ব্যবহার করা যাবে স্মার্টফোন। বর্তমানে শুধু আইফোন ১৫-এর প্রো মডেলে এই সুবিধা রয়েছে। ম্যাকরুমর্সের রিপোর্টে আরও বলা হয়েছে এতে মিলতে পারে বড় ৬.৩ ইঞ্চি ডিসপ্লে এবং প্রো মডেলে ৬.৯ ইঞ্চি ডিসপ্লে।

আইফোন ১৬-এ থাকতে পারে ক্যাপচার বাটন, সলিড স্টেট বাটন, পেরিস্কোপ জুম লেন্স এবং এ সিরিজ চিপসেট। স্মার্টফোনের ডিজাইনেও বড় পরিবর্তন থাকতে পারে। ব্যাক ক্যামেরা সামান্য ভার্টিকালি রাখা হতে পারে সঙ্গে থাকবে একটি ক্যাপচার বাটন।

এই সিরিজে গোলাপি, হলুদ এবং কালো রংয়ের ফোন দেখা যেতে পারে। তবে প্রো মডেলে কী কী রং থাকবে তা এখনও জানা যায়নি। বড় বদল ফোনের ডিসপ্লেতেও। বর্তমানে আইফোন ১৫ প্রো-তে রয়েছে ৬.১ ইঞ্চি ডিসপ্লে, যেখানে আইফোন ১৬-তে থাকতে পারে ৬.৩ ইঞ্চির ডিসপ্লে।

অন্যদিকে আইফোন ১৫ প্রো ম্যাক্সে রয়েছে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। সেখানে আইফোন ১৬ প্রো ম্যাক্স ৬.৯ ইঞ্চি ডিসপ্লের সঙ্গে আসতে পারে। যেহেতু সাইজে বড় হতে চলেছে তাই ওজনও বেশি হবে স্মার্টফোনের। নতুন সিরিজে মাইক্রো লেন্স প্রযুক্তি ব্যবহার করতে চলেছে অ্যাপেল যা ব্রাইটনেস এবং শক্তি খরচ কমাতে সাহায্য করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোন ১৬আইফোন ১৬ সিরিজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঘর সাজাতে স্যামসাং নিয়ে এলো ‘গেট মোর’ ক্যাম্পেইন
প্রযুক্তি বাজার

ঘর সাজাতে স্যামসাং নিয়ে এলো ‘গেট মোর’ ক্যাম্পেইন

সহসাই আসছে না নকিয়ার কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

সহসাই আসছে না নকিয়ার কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

ই-জিএসএম তরঙ্গে ইনডোর নেটওয়ার্ক শক্তিশালী করছে বিটিআরসি

মার্কিন ‘কুখ্যাত’ তালিকায় চীনের আলিবাবা, টেনসেন্ট
ই-কমার্স

মার্কিন ‘কুখ্যাত’ তালিকায় চীনের আলিবাবা, টেনসেন্ট

মাস্কসহ সেলফি পাঠালেই আসবে উবার
অটোমোবাইল

ঢাকায় পার্সেল ডেলিভারি সার্ভিস ‘উবার কানেক্ট’ চালু করলো উবার

এক মাসের মধ্যে চালু হতে যাচ্ছে ‘গুগল পে’
প্রযুক্তি সংবাদ

এক মাসের মধ্যে চালু হতে যাচ্ছে ‘গুগল পে’

Load More

ট্রেন্ডিং টপিক

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট
প্রযুক্তি সংবাদ

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না
প্রযুক্তি সংবাদ

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং
প্রযুক্তি বাজার

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম
প্রযুক্তি সংবাদ

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

স্মার্টফোন কেনার সময় ক্রেতাকে না জানিয়ে বিলের সঙ্গে...

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 January 2024

আইফোন ১৬: ৮ জিবি র‌্যামের দুর্ধর্ষ ফোন আনছে অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix